somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০৪.৫-বাংলাদেশের খেলা দেখতে গিয়ে এত জ্বর মনে হয় আর কারো আসে নাই:P

১৬ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মক্কার মানুষ হজ পায় না-এই ধারা অক্ষুণ্ন রেখে যখন বুধবার রাতেও শনিবারের ম্যাচের টিকিট মিরপুরে পাইলাম না তখন বাধ্য হয়ে বন্ধু তন্ময় ফার্মগেট থেকে টিকেট সংগ্রহ করল। খেলার দিন যাবতীয় প্রস্ততি নিয়ে যখন তৈরী তখন জানা গেল তন্ময়ের একটু দেরী হবে।
-বাসায় যা,আম্মার কাছে টিকিট রাখা আছে। নিয়ে যা,আমার একটু লেট হবে।তন্ময় ফোনে জানালো।
-ব্যাপার না,একসাথেই যাই। ১৫-২০ মিনিট দেরি হৈলে আর এমন কি?আমি জবাব দিলাম।
সময়মত আমি ওর বাসায় হাজির হলাম আর ও টিউশনি থেকে এসে ফ্রেশ হয়ে ভাত খাওয়া শুরু করলো।টিভি তে খেলার খবর নেয়া শুরু করলাম। দেখতে দেখতে ১ রানে ৩ টা নাই।ব্যাটসম্যানরা এমনভাবে বাইরের বলে ব্যাট চালাইতেছিল যেন নতুন নিয়ম করা হৈছে,ব্যাটে বল টাচ করালেই ১ রান:P
-তাড়াতাড়ি খা ,খেলা শেষ হয়া গেল ত #(....আমি তাড়া দিলাম।

ওদিকে টিকিট না পাওয়া ঈর্ষান্বিত(??!!) ফ্রেন্ড-কাজিনদের এসএমএস শুরু হয়ে গেছে-
-কিরে ,ঢুকতে না ঢুকতেই তিনটা উইকেট ফেলে দিলি?
-ভাই,বিশ্বাস করেন,এখনো ঢুকি নাই/:)-আমার রিপ্লাই।
অবশেষে সাকিব যখন আউট হয়া গেল তখন তন্ময়ের ঘোষণা-ওই,আমার জ্বর আইসে
-খেলা দেখতে পারবি তো?-আমি সন্দেহ পোষণ করি।
-হ্যা,পারব। চল।
আল্লার নাম নিয়ে রওনা দিলাম। রিকসায় স্টেডিয়াম ৫ মিনিটের পথ।ততক্ষণ পর্যন্ত টিকবো তো?
ওইদিকে আরও ২ টা ফ্রেন্ড অলরেডি ভিতরে ঢুকে গেছে। তাদের একজনের ফোন-ঢুকিস না। টিকিট বেইচা দে।
-২০০ টাকার টিকিট,এহন বেচলে ১০ টাকাও পামু না।-আমি বললাম।
-আয় তাইলে,এতই যখন খায়েস।
স্টেডিয়ামের গেটে আইসা দেখি আমাদের মত খায়েস ওয়ালা লোকের অভাব নাইB-)। যাইহোক,ঢুকলাম,খেলা দেখলাম। কিন্তু ভাইয়ের জ্বর কমাকমির কোনো লক্ষণ ই নাই(সুস্থ-সবল মানুষ ,কোন কুক্ষণে যে বাংলাদেশের ব্যাটিং দেখতে গেল)।
বাংলাদেশের ব্যাটিং শেষ হইল। আমরা জিজ্ঞাসা করলাম-দেখতে পারবি?
-হ্যা,সমস্যা নাই।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এর ওভার ১৫ পর তার অবস্থা আরও খারাপ হৈতে থাকল। সে বাসায় চলে গেল।
আমরা আরও কিছুক্ষণ আশা নিয়ে বসে থাকলাম। শেষ পর্যন্ত বীর(:P) সাপোর্টারের মত খেলা শেষ না হইতেই বাসায় চলে আসলাম।
বাসায় আইসা ভাইরে ফোন দিলাম।
-কি ভাই,স্কোর কত?
-১০৪.৫। ভাইয়ের রিপ্লাই।
-হায় হায় কস কি?এত? বাংলাদেশের খেলা দেইখা এত জ্বর কারো আসতে পারে?আমি ত বৃষ্টিতে ভিজাও কোনদিন এত তুলতে পারি নাই:P(মনে মনে কইতাছি তোরে আজ মাঠে নামায়ে দিলে কাম হৈত। টপ অর্ডারের স্কোরের যে অভাব;))
আজ সকাল বেলা ভাইয়ের সাথে কথা হইল। স্কোর এখন ১০২। জ্বর কমতাছে।
সামনের ম্যাচে মনে হয় ভালই খেলবে বাংলাদেশ,কি বলেনB-)......
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১১ রাত ৯:০৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×