somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাঃমাহাথির বিন মোহাম্মদ-সমাজ বদলে দেয়া চিকিৎসক

২৬ শে মার্চ, ২০১৪ ভোর ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জন্মঃ ১৯২৫ সালে এ্যালার সেতার , কেদা প্রদেশে।

বাবাঃ মোহাম্মদ বিন সিকান্দার

শিক্ষাজীবনের শুরুতে মালয় ভাষায় শিক্ষা শুরু করেন, পরে স্থানীয় ইংরেজি স্কুলে ভর্তি হন।উনার বয়স যখন ষোল উনি স্থানীয় জাপানি স্কুলে ভর্তি হন।সেখানে জাপানি ভাষা শেখেন।
উল্লেখ্য ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জাপান মালয়েশিয়া আক্রমন করে। তারা সেই সময় জাপানী স্কুল প্রতিষ্ঠা করেছিল।

১৯৪৭ সালে KING EDWARD SEVEN MEDICAL COLLEGE ,সিঙ্গাপুরে ভর্তি হন।
১৯৫৩ সালে চিকিৎসা শাস্ত্রে ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন করে দেশে ফিরে আসেন।
মেডিকেল কলেজে পড়া অবস্থায় প্রনয়ে জড়ান সহপাঠী সিথি হাসমা এর সাথে।পরবর্তীতে হাসমাকে বিয়ে করেন।
ডাঃমাহাথির প্রেমিক বটে কিন্তু কখনও নারী ঘটিত স্ক্যান্ডালে নিজের নাম লেখান'নি।

১৯৫৩ সালে দেশে ফিরে এ্যালার সেতার মাহা ক্লিনিক নামে স্বাস্থ্য সেবাদান কেন্দ্র গড়ে তোলেন। তিনি এখানেই বহুদিন জনসাধারনকে স্বাস্থ্য সেবা দিয়ে গেছেন।

১৯৬৪ সালে UMNO(UNITED MALAYAN'S NATIONAL ORGANISATION) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৬৫ সালে UMNO এর সুপ্রীম কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।
১৯৬৯ সালে UMNO থেকে তার সদস্য পদ খারিজ করা হয় 'টিংকু আব্দুর রহিম " তথা "মালয়েশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে লেখালেখি করায়।
১৯৭০ সালে UMNO তে উনার সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।
১৯৭২ সালে উনি আবার UMNO তে যোগ দান করেন।
১৯৭৩ সালে সিনেটর নির্বাচিত হন।
১৯৭৪ সালে শিক্ষামন্ত্রী নির্বাচিত হন।
১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

মাহাথির বিন মোহাম্মদকে "আধুনিক মালয়েশিয়ার" জনক বলা হয়।
উনার শাসনামলে বিভিন্ন অলাভজনক সরকারী প্রতিষ্ঠানের বেসরকারীকরণ শুরু করেন।এর মধ্যে বিমান চলাচল থেকে টেলিকমিউনিকেশন বিভাগ ও ছিল।এতে প্রতিষ্ঠানগুলো লাভের মুখ দেখার সাথে সাথে সরকার বিরাট অংকের রাজস্ব পেতে শুরু করে ;সেই সাথে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ হয় প্রতিষ্ঠানগুলোতে।
এছাড়া বিভিন্ন উৎপাদনমুখী খাতে সরকার সাহায্যের হাত বাড়ায়।এর ফলে দেশের রপ্তানী বাড়তে থাকে।সরকারী বিভিন্ন আয় থেকে দেশে ব্যাপক অবকাঠামো গত উন্নয়ন করা হয়।

ডাঃমাহাথিরের সরকার শিক্ষা,সংস্কৃতির উন্নয়নেও অবদান রাখেন। উনার শাসনামলে বিভিন্ন ক্ষেত্রে মেধাবীদের প্রয়োজনে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয় এবং এই মেধা যেন আবার দেশে ফিরে আসে সেই ব্যবস্থা ও রাখা হয়। এত সব অবদানের জন্য উনাকে "আধুনিক মালয়েশিয়ার" জনক বলা হয়।

যুগে যুগে সব সমাজেই কিছু লোক ছিল যারা সমাজের উন্নতি হোক তারা তা চায় না ;নতুন যে কোন পরিবর্তনেই বাঁধা দিতে চায়।এমন মানুষের মেলা ডাঃমাহাথিরের সময়েও ছিল কিন্তু তিনি তাদের কঠোরভাবে কিন্তু গঠনমূলক প্রক্রিয়ায় দমন করেন।
উনার একটাই লক্ষ্য ছিল দেশের সার্বিক উন্নতি কিভাবে করা যায়।পারতপক্ষে দেশের স্বার্থসংশ্লিষ্ট ব্যাপারে বাইরে থেকে কোন মোড়লকে নাক গলাতে পর্যন্ত দেন নি। আবার বহিঃবিশ্বের সাথে সুসম্পর্কও বজায় রাখতে সক্ষম ছিলেন।

উনি দেশকে অর্থনৈতিকভাবে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে মোড়ল সমাজকে নাক গলাতে না দিলেও বাজার রক্ষার খাতিরে হলেও তারা তার সরকারের সাথে সুসম্পর্কও বজায় রাখে।
অসম্ভব মেধাবী,দক্ষ,দেশপ্রেমিক এই চিকিৎসক রাষ্ট্রনায়ক দীর্ঘ ২২ বছর ক্ষমতায় ছিলেন। দেশকে একটি নির্দিষ্ট প্রগতীর পথে পৌছে দিয়ে ২০০৩ সালের ৩০ অক্টোবর স্বেচ্ছায় পদত্যাগ করেন; যা এশিয়ার রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা।

বেঁচে থাকুন ডাঃমাহাথির,বেঁচে থাকুক মালয়েশিয়া !

তথ্যসূত্রঃ Click This Link
Click This Link





৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে” (দিনলিপি, ছবিব্লগ)

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৫


রোদের মাঝে একাকী দাঁড়িয়ে....
ঢাকা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২৩৩

"সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে" -- নিজ শিশুর মুখে একথা শুনে মানব শিশুর মায়েরা সাধারণতঃ কপট রাগত স্বরে এমন প্রতিক্রিয়া... ...বাকিটুকু পড়ুন

রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান নিজে কি পেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:৩৫


ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে — রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান আসলে কী পেল? ইরানের Shahed-136 ড্রোন ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে, সাধারণ মানুষের ঘরবাড়ি... ...বাকিটুকু পড়ুন

"মেলা সুন্দর হতো আমাদের শৈশবে, যখন বই ছিল স্বপ্নের প্রতিশব্দ" ~ বইমেলা ২০২৬ উপলক্ষ্যে বাংলা ট্রিবিউনকে দেয়া আমার সাক্ষাৎকার

লিখেছেন সাজিদ উল হক আবির, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১০:৩৮



প্রশ্ন: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

সাজিদ উল হক আবিরঃ গত বছরখানেক ধরে দুটো বইয়ের কাজ করছিলাম। একটা আমার দ্বিতীয় উপন্যাস, সরীসৃপতন্ত্র; দ্বিতীয়টি, মিলান কুণ্ডেরার উপন্যাস দা... ...বাকিটুকু পড়ুন

জল্লাদ খামেনি বাঙ্গুদের কাছে হিরো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১১:১২



বাঙ্গুদের কাছে খামেনি হিরো কারণ সে ইউএসের বিরুদ্ধে দাড়িয়েছিল। কিন্তু বাঙ্গুরা কখনোই জানবেনা এই খামেনির ইরান ২০০৬ সালে তাদের এয়ারস্পেস আমেরিকার জন্য খুলে দেয় যাতে সাদ্দামের বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ বিরোধী কবিতা: তোমরা বিড়াল হত্যার উৎসবে মেতেছো

লিখেছেন অর্ক, ০৫ ই মার্চ, ২০২৬ রাত ১২:৪২



আর আমি ভীষণ দুঃখ পেলাম দেখে
দল বেধে বিড়াল হত্যার উৎসবে মেতেছো
কুয়াশাচ্ছন্ন বরফসাদা হিম রাত শীতের
তোমরা বিরাটকার কালো আলখাল্লা পরা
উলের ভারি দস্তানা ও মুজো হাতে পা’য়ে;
পাশবিক উল্লাসে শীর্ণকায় শিশু বিড়ালটিকে
কামড়ে আঁচড়েহাঁচড়ে... ...বাকিটুকু পড়ুন

×