কতটা কাছে আমার
তবু্ও ধরতে পারি না
তবু্ও বলতে পারি না,
তোমাকে ভালবাসি ,এই প্রানটার চেয়েও বেশি।
তুমি
শুধু নিজের কথাই ভেবেছ,
নিজের স্বার্থটাকেই বড় করে দেখেছ,
একবারও ভাবলেনা আমার কথা?
একবারও বুঝলেনা তোমার আমি হতে চেয়েছিলাম,
কতটা আপন করে?
তুমি
যখন রাগ কর, তখন
আমার খুব ভাল লাগে,
তোমার রাগ আমার আমার ভালবাসাকে
আরো বাড়িয়ে দিত!
তুমি
বলতে, কেন তোমাকে রাগাই আমি?
কেন রাগাবো না বল ?
তোমাকে যে ভালবাসি,
অনেক বেশি,অনেক বেশি।
তুমি
আছ সবসময়, প্রতিটি মূহুর্ত,
রাত গভীর হয়ে যায়,
তবুও ঘুম আসে না , কি করে আসবে বল?
চোখের কোনায় নোনা পানির আবরন
আমাকে ঘুমোতে দেয় না,
এখনও।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



