ভাল লাগে বেড়াতে- নদীর তীর ঘেঁষে ,
সমুদ্র সৈকতে চিকচিক বালুকায়,
সমুদ্রের ঢেউয়ে মন চলে যায় দুর অজানায়।
ভাল লাগে হাটতে- দুজন দুজনার হাতে হাত রেখে,
আঁকা বাঁকা মেঠো পথে, এদিক সেদিক তাকিয়ে
ভাল লাগার ভালবাসায় মন রাঙ্গিয়ে।
ভাল লাগে ভাবতে- কত চেনা সেই মানুষটাকে,
রঙ্গীন চশ্চমায় আর রাতের জোৎসনায়,
কেটে যেত কত রাত কথায় কথায়।
ভাল লাগে হাসতে- প্রান খুলে ব্যথা ভুলে,
দু'চোখে চোখ রেখে বিরহের ইতি টেনে,
সব আনন্দ ভাগ করি দু'জনের মাঝে।
ভাল লাগে ভালবাসতে- সব কিছু উজাড় করে,
প্রিয়জনের তরে, হারাবার ভয়ে,
ভালবাসার রঙ্গে রঙ্গীন করি জীবনের প্রতিটি মূহুর্তকে।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



