কিন্তু যখন আমাকে বলল, তখন মনটা খুব খারাপ হয়ে গেল। কি বলব বুঝে উঠতে পারলাম না। আসলে ভালবাসা দিবসে আমি কাকে উইশ করব আর কাকে নিয়ে বা ঘুরব। কারন আমার যে এমন কেউ নেই। যাকে বলতে পারি ভালবাসার অনভুতি, যাকে কাছে পেয়ে শেয়ার করতে পারি মনের জমানো আনন্দ বেদনা গুলো।
আমার ছিল না তা হয়ত পুরো পুরি ঠিক নয়। তাকে ভালবাসতাম, এখনো ভালবাসি।তার কথা মনে হলে পৃথিবীতে সবচেয়ে বড় একা মনে হয়।তার সাথে কথা না বললে এক মূহুর্ত কাজে মন বসে না।রাত বারোটায়ঘড়িতে রিমাইন্ডার এলার্ম যখন ১৪ ই ফেব্রুয়ারীর কথা স্মরন করিয়ে দিল, তখন বার বার মন চাইছিল তাকে উইশ করি।বার বার তার মোবাইল নং টাইপ করলাম কিন্তু কল করতে পারলাম না। কেন করব? যে অন্যকে নিয়ে স্বপ্নের জাল বুনে তাকে কিভাবে উইশ করব?
তারপরও তাকে ভালবাসি, অনেক বেশি।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


