আমার প্রিয় পোস্ট
- কাছের মানুষের জন্য ভালোবাসা - সুলতানা শিরীন সাজি
- মাইজদি কোর্টের মুকুল - আমার সালাম লন। - বোঘদাদি হেকিম
প্রেম সংক্রান্ত কিছু উর্দু শের ও তার অর্থ
- বহুরূপী মহাজন
- মন চায় প্রতিদিন, তুমি আমি একদিন, হাত রেখে, দুটি হাতে; দূর কোথাও, উধাও হতে, যেথায় পৃথিবী রঙিন... - আইরিন সুলতানা
- এলোমেলো থার্টিফার্স্ট - মুনিয়া
- জীবন্ত ক্যানভাস(মুনিয়া) - মুনিয়া
- সব সময় তোমাকে চাই - প্রিয়জন
আমার স্বপ্নগুলো
২৫ শে মে, ২০০৮ রাত ৮:০৮
তুমি আমার শীতের সকাল
গায়ে জড়ানো চাদর।
তুমি আমার শিশির কণা
মুক্তা মাখানো হাসি।
তুমি আমার রাতের আধার
গত হওয়া স্মৃতি।
তুমি আমার পূর্নিমা চাঁদ,
চেয়ে থাকি শুধু।
তুমি আমার তারার আলো,
দু'চোখ জুড়ানো স্বপ্ন।
তুমি আমার আলো আধার
হতাশার জাল বুনা,
তুমি আমার ঝরঝর বৃষ্টি,
শুষ্ক মরুতে প্রনের ছোয়া।
তুমি আমার এক মূহুর্ত,
প্রশান্তির আভা,
তুমি আমার গাছের আড়াল,
প্রখর রোদে ছায়া।
তুমি আমার ঝর্না ধারা,
জীবনের একটু প্রশান্তি
তুমি আমার আশার আলো
দূর হয়ে যায় ক্লান্তি।
তুমি আমার বিশাল আকাশ
সাগরের জল রাশি,
তুমি আমার রঙ্গীন স্বপ্ন,
ছুতে পারিনি।
তুমি আমার প্রিয় মানুষ,
প্রতিটি রক্ত কণা,
তুমি আমার জীবন মরন,
রঙ্গীন স্বপ্নে বুনা আল্পনা।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জেসি, আমার ভালবাসা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।


















