আমার প্রিয় পোস্ট
- ওয়েবসাইটচন্দ্র লিংকসাগর : কিছু অতি জরুরী ওয়েবসাইট , না জানলে পস্তাবেন - জাফর সািদক রুমী
- "১৯৭১ মুক্তিযুদ্ধ" মুক্তিযুদ্ধকালীন কিছু মুক্তিযোদ্ধার লিখিত চিঠি...সংগ্রহে রাখুন.. - অংকন কুরী
- সামহয়্যার এর বইয়েরা - আদ্রিতা
- বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো সামুর প্রতিটা ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত। - শব্দহীন জোছনা
- যে কবিতা পুরোনো হয়না-পর্ব সাকুল্য - কথক পলাশ
- চোখ বুলিয়ে নিতে পারেন আপনার প্রিয় সব প্রবাদ-প্রবচন কিংবা উক্তিগুলোয়!!
- আধাঁরি অপ্সরা
- আমার বুকমার্ককৃত মুভি ডাউনলোড করার সাইটগুলো শেয়ার করলাম
- পুশকিন
- রসদঃ মুক্তচিন্তা, অবিশ্বাস, সন্দেহবাদীতা, যুক্তিবাদীতা এবং বিজ্ঞানবিষয়ক পোস্ট সংকলন। - আসিফ মহিউদ্দীন
- GRE পরীক্ষা প্রস্তুতি- ০১ - ক্লান্ত পথিক ০০০
- বিজ্ঞাপন পোস্ট: বিবর্তনবাদ নিয়ে আমার সকল পোস্টের লিংক একসাথে - ওয়াহিদ০০১
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- বৌদ্ধ ধর্মের শিক্ষাগ্রন্থ, যা ত্রি-পিটক নামে পরিচিত । - বুদ্ধা এবং মৈত্রী
- রোগের কোন মা বাপ নাইঃ কখন বুঝবেন আপনার পরিচিতজন ডেস্টিনি সিন্ড্রোমে আক্রান্ত? - মুরাদ-ইচছামানুষ
- নাটক ডাউনলোডের কিছু সাইট - মহসিন০৮
- বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সকল পোস্ট একত্র করার চেষ্টা - আসিফ মুভি পাগলা
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- IDM তথা Internet Download Manager এ Link Replacing টেকনিক ব্যবহার করে Resume করুন অধিকাংশ Download - নাফিস ইফতেখার
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- GRE ফ্রি ডাউনলোড এর কারখানা !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৩ ( আপডেট এপ্রিল ৫ ২০১০) - পরিবেশবাদী ঈগলপাখি
- আহমদ ছফার সাক্ষাৎকার : 'স্বাধীন দেশের নাগরিক হিশেবে কোলকাতা আর আমাদের কিছু দিতে পারবে না - শাহাদাৎ তৈয়ব
- আপনার কম্পিউটার থেকে মহাকাশ সম্পর্কে তথ্য জানুন!!!! - ডিজিঢাল প্রাণী
- (বাংলা) শব্দ-রাজ্যে অভিযান (২): অয়োময় - ম্যাভেরিক
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- চে’ গুয়েভারাঃ স্মরণীয় উদ্ধৃতি - বিপ্লবী স্বপ্ন
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- ইন্টারেষ্টিং কিছু ওয়েবসাইট..... শেয়ার করতেই হলো - কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)
- অনলাইন ফ্রিল্যান্সি আউটসোর্সিং -ঘরে বসে বিপুল আয়ের উপায় - রাজ্
- ফ্রী ই-বুক ডাউনলোডের জন্য সেরা ১০টি ওয়েব সাইট - ইমতিয়াজ মাহমুদ সজিব
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- নিজের ওয়েবসাইট বানানো - ২ ( অবুঝ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপযোগী টিউটোরিয়াল) - ই য়া দ
- আমার জীবনের প্রথম আয় অনলাইন আউটসোর্সিং থেকে। ৬,৮০০ টাকা মাত্র। - এম মেহেদী হসান(বুলবুল)
- ডাউনলোড... বই থেকে সফটওয়্যার, সবকিছু - আহাসান
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- চাণক্য-শ্লোক : কে ছিলেন চাণক্য? - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- খনা ও খনার বচন...... - মুহাম্মদ মোহেব্বুর রহমান
- চার্লস বুকোস্কির কবিতা - অমিত চক্রবর্তী
- পিডিএফ(Pdf)তৈরী-ওয়ার্ডে রূপান্তর,ইউটিউব ভিডিও ডাউনলোড-আপলোড,ওয়েব পেজের স্ক্রিনশর্ট,ইউনিকোড কনভার্ট,হট কী,আইকন পরিবর্তন - মাসুদ চৌধুরী
- ফ্রি ই-বুক ডাউনলোড; যে বইগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় অথচ যেগুলো কখনই স্কুলে পড়ানো হবেনা - মুভি পাগল
- মুহাম্মদ ( স: ) সম্পর্কে জর্জ বার্নাড শ, টমাস কার্লাইল, মহাত্মা গান্ধী এবং আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব - তালহা তিতুমির
- TOEFLফ্রি ডাউনলোড এর কারখানা যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৫ - পরিবেশবাদী ঈগলপাখি
- হুমায়ূন আহমেদ বি,এস,সি, - সাপিয়েন্স
- চাণক্য শ্লোক ! - সহজ পৃথিবী
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- কিছু জুক্স( ১৮+ হৈলেও হৈতে পারে ) ৩য় এডিশন - দূর্যোধনের হাত
- মধ্যরাতের হাসাহাসি -- এটি একটি তেব্র ১৮+ প্লাস পোষ্ট - কুঁড়ের বাদশা
- সুকুমার রায়ের ছড়া সমস্টি। - ব্রাইট
- ই-বুক কালেকশনঃ পর্ব-৩ - বিডি আইডল
- পার্বত্য জনগনঃ উদ্বাস্তু হতে হতে ক্রমশঃ আলাদা হয়ে যাওয়া... জেগে ওঠা বিচ্ছিন্নতার বোধ... - মুনশিয়ানা
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- পারস্যের কবি শেখ সাদী: যিনি বিশ্বাস করতেন: Human beings are members of a whole/ In creation of one essence and soul... - ইমন জুবায়ের
- বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক) - এ. এস. এম. রাহাত খান
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- অণুগল্প: লিখতে লিখতেই প্রেম …
- আকাশনীল
- বাচঁতে হলে জানতে হবে -১৬ - রাজীব নুর
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
আহমদ ছফা--যে নক্ষত্রের মৃত্যু নেই,আলো ছড়িয়ে যায় অনন্ত কাল
২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৩০
বাংলাদেশের যে কজন লেখক সাহিত্যিকদের ভাল লাগে তাদের মধ্যে প্রথমেই আছেন আহমদ ছফা।তার মত সাহিত্যিক এদেশে আর এসেছেন কিনা জানা নেই।এখানে আহমদ ছফার জীবনের কিছু ঘটনা তুলে ধরা হল সাথে আছে বিভিন্ন স্থান থেকে সংগৃহীত কিছু ছবি।
![]()
আহমদ ছফা
১
![]()
আনুপূর্বিক তসলিমা এবং অন্যান্য স্পর্শকাতর প্রসঙ্গ বইটি পড়ে খালেদা জিয়া আহমদ ছফা সম্পর্কে জেনেছিলেন এবং তাঁকে ফোন করে দাওয়াতও করেছিলেন। তবে ছফা যাননি। তিনি বেগম জিয়াকে বলেছিলেন, যেতে পারি এক শর্তে। আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে। শেখ হাসিনার কাছে গিয়েছিলাম। তিনি আমাকে রান্না করে খাইয়েছিলেন। খালেদা জিয়ার রান্না করার সময়ও হয়নি, ছফা ও যেতে পারেননি।
খালেদা জিয়ার সঙ্গে ছফা র আরেকবার ফোনালাপ হয়েছিল। উপলক্ষ ছিল এনজিও ব্যুরো থেকে ‘বাংলা-জার্মান সম্পীতি’র রেজিস্ট্রেশনের ব্যাপারে। ছফা ই বেগম জিয়াকে ফোন করেছিলেন। ফোনটি ধরেছিলেন তাঁর পিএস। ছফা বিনয়ের সঙ্গে পিএসকে বলেছিলেন, ম্যাডামকে কি একটু দেয়া যাবে? আমি তাঁর সঙ্গে কথা বলতে চাই।
পিএস সাহেব জানতে চাইলেন, আপনি কে?
ছফার জবাব, আমি আহমদ ছফা।
পিএস সাহেব ফের জানতে চাইলেন, কোন আহমদ ছফা?
পিএস-এর কথায় ছফা কচ ভয়ানক রকম খেপে গিয়েছিলেন। তিনি রাগলে সচরাচর যে গালটি তাঁর মুখ দিয়ে বা’র হত সেটি বেরিয়ে গিয়েছিল। তারপর তিনি কোন রকম ভূমিকা না করে বললেন, বাংলাদেশে আহমদ ছফা দু’জন আছে নাকি?
ছফা কথা না বাড়িয়ে রিসিভারটি ধপাস করে রেখে দিয়েছিলেন।
পিএস সাহেব ছফার এ অশোভন আচরণের কথা বেগম জিয়াকে জানিয়েছিলেন কিনা জানা যায়নি। কিছুক্ষণ পরে বেগম জিয়া ফোন করেছিলেন। ছফা র কথার ঝাল তখনও থেকে গিয়েছিল। ফোন পেয়ে তিনি বেগম জিয়াকে বিরক্ত কণ্ঠে বলেছিলেন, ম্যাডাম, কী সব অশিক্ষিত পিএস টিএস রাখেন আহমদ ছফার নাম জানে না।
ছফা র কথায় বেগম জিয়া হেসে জবাব দিয়েছিলেন, আমি নিজে অশিক্ষিত; শিক্ষিত মানুষ পাব কোথায়। আপনারা কেউ তো এগিয়ে আসছেন না?
‘বাংলা-জার্মান সম্প্রীতি’ থেকে বাসায় লোকজন এলে বেগম জিয়ার সঙ্গে কথোপকথনের বিষয়টি সবিস্তারে বয়ান করেছিলেন। তিনি বেগম জিয়ার ব্যবহারে মুগ্ধ হয়ে বারবার বলে যাচ্ছিলেন, ভদ্রমহিলার তারিফ না করে পারা যায় না। তিনি আশ্চর্য রকম বিনয়ী।
২
![]()
আহমদ ছফা ডঃ আহমদ শরীফের সাথে
“একবার দুই মেরুর দুই ‘জাতি’কে অর্থাৎ বুদ্ধিজীবী ও আলেমসমাজকে একটি প্ল্যাটফর্মে দাঁড় করাবার উদ্দেশ্যে ‘ইনসানিয়াত সেন্টার বাংলাদেশে’র ব্যানারে তাঁর উদ্যোগে শিশু একাডেমিতে দুই বিপরীত সত্তার ব্যক্তিবর্গকে আলোচক হিসেবে উপস্থিত রেখে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি ছিলেন হাফেজ্জী হুজুর। ‘সাম্রাজ্যবাদ ও মুসলিম বিশ্ব’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লিবিয়ান রাষ্ট্রদূত জনাব হাসান আল আইব, বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি জনাব কে. এম. সা’দউদ্দীন, প্রফেসর এমাজউদ্দীন ও ভাষা আন্দোলনের অন্যতম নেতা কমিউনিস্ট লীগের আবদুল মতিন সাহেব। কমিউনিস্ট আবদুল মতিন সাহেবকে কেন দাওয়াত করা হবে এ বিষয় নিয়ে লিবিয়ান রাষ্ট্রদূত আপত্তি করলে পর ছফা ভাই ভীষণ খেপে যান এবং বলেন, আমাদের সমাজ বিপ্লব কাকে নিয়ে কীভাবে করতে হবে তা আমরাই ভাল জানি, আপনি নন। আমাদের কাছে পয়সা নেই বলে আপনাদের মুসলমান ভাইদের পয়সা দিয়ে কাজগুলো করতে চাই। তাই বলে এ ব্যাপারে পলিসি আপনাদের হবে না, হবে আমাদের। রাষ্ট্রদূত ক্ষমা চেয়ে তখন থেমে যান।” (ছফা, স্মা., পৃ. ১৯০ ইসহাক ওবায়দী)
৩
![]()
শেখ মুজিবের সঙ্গে যখন তাঁর সাক্ষাৎ হয়েছিল তিনি তাঁকে ‘স্যার’ সম্বোধন করেছিলেন। শেখ মুজিব নাকি তাঁকে জড়িয়ে ধরে বলেছিলেন, ছফা, তুমি আমাকে ভাই বলে ডেকো। ওইদিন ছফা কে শেখ মুজিবুর রহমান একটি কম্বল উপহার দিয়েছিলেন। কম্বলটি ছিল কমলা রঙের এবং খুব হালকা। মাপলে এক কেজিও হবে না। ছফা যতদিন বেঁচেছিলেন ওটি জড়িয়ে ঘুমোতেন।। তিনি একই কাপড়-চোপড় বেশিদিন ব্যবহার করতেন না। কিন্তু কম্বলটি হাতছাড়া হবার ভয়ে শীতের শেষে লন্ড্রি থেকে ধোলাই করে এনে তালা বদ্ধ করে রাখতেন।
৪
![]()
আহমদ ছফা শিল্পী এস এম সুলতানের সাথে
"শেখ মুজিবর রহমান প্রথমে আমাকে প্রস্তাব দিয়েছিলেন, রাষ্ট্রদূত হওয়ার জন্য। কিন্ত তিনি যখন বললেন, শর্ত আছে।
আমি (ছফা) বলেছিলাম, শর্ত ছফার জন্য নয়, আপনি অন্য কাউকে দেখুন।
শেখ মুজিবর রহমান আমার উপর প্রচন্ড রুষ্ট হয়েছিলেন। কিন্ত জেলে দেয়ার সাহস পাননি। পরে শেখ মুজিবর রহমান আমাকে অনুরোধ করেছিলেন, শিক্ষা বিষয়ক উপদেষ্টা হওয়ার জন্য জন্য।
আমি (ছফা): বলেছিলাম সম্ভব নয়। আমাকে ধারণ করার মতো শক্তি আপনার সরকার বা আপনার প্রশাসনের নেই।
এরপর আবুল ফজলকে এই অফার দিলে তিনি আনন্দের সঙ্গে রাজি হন। আবুল ফজল শেখ সাহেবের কেনা গোলাম হয়ে যান। উপদেষ্টা হওয়ার পর শেখ সাহেবকে খুশী করা ছাড়া তাঁর আর কোন পথ অবশিষ্ট ছিল না।
আমীন জানতে চান: আচ্ছা, আপনি শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলেন না কেন?
ছফা: আমি তোমার বাবাকে বাবা ডাকতে যাব কোন দুঃখে? তোমার বাবাকে পৃথিবীর সমস্ত লোক বাবা ডাকলেও আমি ডাকবো না, তাঁকে অনেকে জাতির পিতা বলে থাকেন, আমি বলি না, একই কারণ। মুক্তিযুদ্ধ আমার মা।
আমীন: তা হলে পিতা কে?
ছফা: সময়। সময়ের দাবি এবং পাকিস্তানীদের কার্যকলাপ। ৪৭ এর পর হতে দেশের উদরে জন্ম যন্ত্রণা শুরু হয়েছে, যা ১৯৭১ এর মার্চে প্রসব বেদনায় প্রদীপ্ত হয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে।"
{ 'আহমদ ছফার চোখে বাংলাদেশের বুদ্ধিজীবী', লেখক: মোহাম্মদ আমীন }
৫
![]()
বাংলা একাডেমীর একুশে বইমেলায় কলকাতার বই আসত।আহমদ ছফা এর বিরোধীতায় নামেন। তার বিরোধীতার ফলে কলকাতার বই আসা বন্ধ হয়। ছফা কাজটা করেছিলেন দেশের লেখকদের কল্যানের জন্য কিন্তু এদশেরই লেখক শওকত ওসমান তাকে বাজে লোক বলে মন্তব্য করেন। ছফা তাকে নিয়ে নিউমার্কেটের বইয়ের দোকানে দোকানে নিয়ে যান।গিয়ে জিজ্ঞেস করেন শওকত ওসমানের কোন বই আছে কিনা।কেউ লেখক কেই চিনতে পারল না।তখন কলকাতার একজন সাধারন মানের লেখকের নাম বলতেই অনেকগুলো বই বের করে দিল। আহমদ ছফা তখন শওকত ওসমানকে জিজ্ঞেস করলেন,
"" দেশটা আমরা বাল ছেঁড়ার জন্যে স্বাধীন করেছি?""
৬
![]()
ডানহামের সাথে আহমদ ছফা
সাক্ষাতকারের একটা অংশঃ
রাইসু: যৌনতা এই ঈশ্বরত্বকে নষ্ট করে না?
ছফা: যৌনতা দিয়ে মানুষ একটা কাজই করে, বংশবিস্তার করে।
রাইসু: না।
ছফা: না, আমাকে বলতে দাও। মানুষের আরো ফ্যাকাল্টি আছে, সমস্ত ফ্যাকাল্টিগুলি যৌনতার অধীন নয়। ইয়ুং এই জায়গায়ই ডিফার করে ফ্রয়েডের সঙ্গে। মানুষের জীবন হচ্ছে সাইকো সোমাটিক ফোর্স। শারীরিক, মনোদৈহিক একটা ব্যাপার।
আশীষ: ইলেক্ট্রনিক বায়োলজিক্যাল সাইকো ফিজিক্যাল ফোর্স।
ছফা: এবং এরই মধ্যে যেগুলি আছে, যেমন রিলিজিয়াস এক্সপিরিয়েন্স, আধ্যাত্মিক এক্সপিরিয়েন্স এগুলি এক ধরনের…যেমন বাউলরা প্রেমভাজা খায়, প্রেমভাজা মানে দুইজনের পায়খানা খায়। ফরহাদ তো এগুলি বলে না। এগুলিকে তারা বলে আধ্যাত্মিক এক্সপিরিয়েন্স। কিন্তু এখন বাস্তব জীবনে যেটা দেখা যায়, ফিজিক্সে যদি যাও, তো বস্তু আর ভাবের মধ্যে কোনো দ্বন্দ্ব পাবে না। হায়ার ফিজিক্সে। বাউলরা যে জীবন যাপন করে, জীবনযাপনটা তারা একটা ধর্ম মনে করে।
রাইসু: আমার মনে হয় ছফা ভাই, এইখানে বাউলরা হইছে সবচেয়ে বড় এলিট।
ছফা: এলিটিজম হচ্ছে একটা জিনিস, যখন একটা অংশে নিজেদের আইডেনটিটি এসার্ট করতে করতে তারা মনে করে যে দে আর স্টে ফর সামথিং। বাউলদের এই যে সেকল্যুড মানসিকতা, এইটা আমি খুব অপছন্দ করি। দেখো, জৈনরা মনে করে সমস্ত বস্তুসত্তার মধ্যে প্রাণ আছে। এই কাঠটার মধ্যেও প্রাণ আছে। প্রাণের যে ভেরিয়েশন, সেটা হচ্ছে ডিগ্রি এবং স্টেজের। সেজন্য উর্দুতে একটা শের আছে : “সে মুক্তাতেও নেই, সে পাথরেও নেই, সে নানা বর্ণে দীপ্ত।”
![]()
রাইসু: এটারই উল্টা করে রবীন্দ্রনাথ বলতেছেন, তোমারই স্পর্শে পান্না হলো সবুজ।
ছফা: রবীন্দ্রনাথ এটা গ্যেটের সেকেন্ড পার্ট থেকে চুরি করেছে।
রাইসু: রবীন্দ্রনাথ তো তাইলে তো অত বড় মাপের কিছু ছিল না।
ছফা: এগজাক্টলি, এই যে বিভিন্ন জায়গা থেকে নিয়ে, তালি দেওয়ার যে ক্ষমতা এটাই মানুষকে বড় করে।
রাইসু: এইটা তো দামি কথা বললেন, ছফা ভাই।
ছফা: দামি কথা তো বলি, কিন্তু কারো মাথায় তো সান্ধায় না। আমরা একটা গিভেন পয়েন্ট অফ টাইমে বাস করছি। আজকে যে মানুষের জীবন, পাঁচ হাজার বছর আগের কোনো ইতিহাস নেই। পাঁচ হাজার বছর পরেও কোনো ইতিহাস থাকবে না।
{সাক্ষাৎকার নিয়েছেন: আশীষ খন্দকার, ব্রাত্য রাইসু, শাহ্রীয়ার রাসেল}
আহমদ ছফার লেখা পড়া অত্যন্ত জরুরী বলে আমি মনে করি।বিশেষ করে তার রাজনৈতিক প্রবন্ধ গুলো অসাধারন।
যেমনঃ বাঙ্গালী মুসলমানের মন,মুজিব হত্যার নীল নক্সাঃ আমি যতটুকু জানি,ফারাক্কা ষড়যন্ত্রের নানা মাত্রা,মাদ্রাসা শিক্ষার কথা,বাংলাদেশের হিন্দু ও ইত্যাকার প্রসঙ্গ,শতবর্ষের ফেরারিঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদি।
তার লেখা পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ,যদ্যপি আমার গুরু,গাভী বিত্তান্ত,ওঙ্কার ইত্যাদি প্রায় তিরিশের অধিক।গ্যোতের ফাউস্ট কাব্যনাট্যের অনুবাদ তার অমর কীর্তি।
২০০১ সালের ২৮ শে জুলাই এই মহান ব্যাক্তিত্ব ঢাকায় মৃত্যুবরন করেন।তার জন্ম ৩০ শে জুন ১৯৪৩ চট্টগ্রামে।ছফা পরপারে চলে গেছেন কিন্তু নতুন সাহিত্যিকদের এক অনুসরনীয় দৃষ্টান্ত রেখে গেছেন।আহমদ ছফার ব্যাপারে সবার আরো জানা উচিত।এরকম মানুষ বছরে বছরে জন্মায় না।হয়ত শত সহস্র বছর অপেক্ষা করতে হয় এক এক জন আহমদ ছফার জন্য।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১১ রাত ১১:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাজসোহান বলেছেন:
দুর্দান্ত পোস্ট , প্রিয়তে
লেখক বলেছেন: ধন্যবাদ ।
এস বাসার বলেছেন:
পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ আমার পড়া সেরাদের সেরা।
চমৎকার পোস্ট টি শোকেজে ঢুকে গেলো।
অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
লেখক বলেছেন: ক্লিক করলাম।
সত্তা বলেছেন:
বেশ ভালো লাগলো। দুঃখ হয় কারন আহমদ ছফা'র খবর রাখে এমন মানুষ খুব বেশি নাই। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে সমরেশ মজুমদার এর খবর যতজন রাখে তার সিকি ভাগ ও ছফা কে চেনে না লেখক বলেছেন: কথা সত্য।
শিমুল আহমেদ বলেছেন:
আহমদ ছফার নক্ষত্রের মৃত্যু বইটা পড়েছি ভাল লেগেছিল খুব। আহমদ ছফাকে আরো জানা হল। ধন্যবাদ পোস্টটির জন্য।
লেখক বলেছেন: নিহত নক্ষত্র। ধন্যবাদ আপনাকেও।
পথ দার্শনিক বলেছেন:
নেট থেকে বই ডাউনলোড করার লিনক দেন।
লেখক বলেছেন: নেটে আমি এখনো কোন লিঙ্ক পাইনি।
অন্ধকার বলেছেন:
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ। সাথে দুষ্প্রাপ্য ছবির জন্য বিশেষ কৃতজ্ঞতা।
ওনার লেখা দুইটি বই ও ওনার উপর লেখা একটি বই জাগৃতি প্রকাশনী থেকে বেরিয়েছে।
১. রাজনৈতিক ও অরাজনৈতিক প্রবন্ধ
২. গো-হাকিম
৩. আহমদ ছফার চোখে বাংলাদেশের বুদ্ধিজীবি- মোহাম্মদ আমীন
লেখক বলেছেন: ছবিগুলো নেট থেকে সংগৃহীত।ধন্যবাদ যারা এগুলো তুলেছেন তাদের।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ।
কাঊসার রুশো বলেছেন:
সময় পেলে একটু ক্লিকাইয়েনশতবর্ষী মহান বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী : একটি ইতিহাস বা গল্পের নায়ক
লেখক বলেছেন: অবশ্যই। লিঙ্কের জন্য ধইন্যা।
জিগ স বলেছেন:
পথ দার্শনিক বলেছেন: নেট থেকে বই ডাউনলোড করার লিনক দেন।
লেখক বলেছেন: খুজে দেখি পাই কি না।
লেখক বলেছেন: আমাদের হাজারটা হুমায়ুন আহমেদ,ইমদাদুল হক মিলন দরকার নেই।একজন আহমদ ছফা দরকার।
মাইক্রো বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও।
লেখক বলেছেন: হ্যা। সব লেখকদেরই তার মত হওয়া উচিত।
অগ্নিলা বলেছেন:
পড়ে খুব ভাল লাগল।নীলা নাকি সবার সয় না, এটাই হয়তো কারন আমরা এই লোকটাকে ধারন করতে পারি নাই!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ঠিক বলেছেন।
হমপগ্র বলেছেন:
ওঙ্কার পড়ছেন কেউ...মারাত্মক, মারাত্মক, মারাত্মক একটা উপন্যাসরে ভাই। একটানে শেষ করছিলাম।
লেখক বলেছেন: ওঙ্কার দিয়ে চলচ্চিত্র ও হয়েছে।।
ডলুপূত্র বলেছেন:
জীবনে আহমদ ছফার সঙ্গে দুইবার কথা হয়েছে। তার কফিন বহনের সুযোগ হয়েছে। এটা আমার জীবনের বড় ও গুরুত্বপূর্ণ সঞ্চয়।ওঙ্কার পড়ে মনে হয়েছিল- কত বিশাল আইডিয়া লুকিয়ে আছে এ প্রতীকবাদী উপন্যাসে।
পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ পড়ে মনে হয়েছিল- আত্মজৈবনিক ঘটনাকে কিভাবে অসাধারণ উপন্যাসে রূপ দেয়া যায়। দূর্ভাগ্য এখনও সলিমুল্লাহ খান অনুদিত এর ইংরেজি অনুবাদটি প্রকাশ পায়নি।
একজন আলী কেনানের উত্থান, গাভী বৃত্তান্ত, অলাতচক্র কোনটি রেখে কোনটি সেরা বলব?
ছফাই পারেন সিপাহী বিপ্লবকে উদ্ধার করতে, বলবান চিত্রকলাকে উন্মোচন করতে।
বুদ্ধি বৃত্তির নতুন বিন্যাস ও সাম্প্রতিক বিবেচনা ও বাঙালী মুসলমানের মন লেখার জন্যই ছফার জন্ম হয়েছিল।
লেখক বলেছেন: আপনি অনেক ভাগ্যবান।
"ছফাই পারেন সিপাহী বিপ্লবকে উদ্ধার করতে, বলবান চিত্রকলাকে উন্মোচন করতে।"
সৈয়দ মবনু বলেছেন:
আহমদ ছফা: যার কলমে ছিলো অকমনীয় বিধ্বংসী আগুন
বাকী অংশ পড়তে ক্লিক করুন
Click This Link
লেখক বলেছেন: ক্লিকাইতেছি। ধন্যবাদ আপনাকে।
জনৈক আরাফাত বলেছেন:
সিম্পলি সুপার্ব!
লেখক বলেছেন: ধন্যবাদ।
নুভান বলেছেন:
প্রিয়তে +++
লেখক বলেছেন: ধন্যবাদ।
এস বাসার বলেছেন:
আগে ও একবার কমেন্ট করেছিলাম, আবার আসলাম......
জানি না কে কি ভাবে, তবে আমি মনে করি এখন পর্যন্ত বাংলাদেশের সেরা লেখক আহমদ ছফা , শুধু লেখক বলছি কেন , অন্যতম সেরা দার্শনিক। তার বইয়ের প্রতিটি লাইন অনেক ভাবনার খোরাক জোগায়।
যদিও ওয়ান টাইম বলপেন লেখকদেরকে নিয়ে কত হইচই, কিন্তু সত্যিকার মানুষটির নামই হয়তো অনেকে জানেনা।
আমার ও জানার কথা ছিলোনা, কলেজে হুমায়ুন-টুমায়ুন নিয়েই পড়ে থাকতাম , একদিন পেপারে তাঁর একটা ইন্টারভিউ পড়লাম, ইন্টারভিউটাকেই আমার একটা উপন্যাস মনে হলো......... তরাপর তার কিছু বই পড়লাম, এখনো সব পড়া হইনি, আসলে সব বই কোথাও একসাথে পাওয়াই যায় না। অথচ আলতু-ফালতুদের বইয়ে লাইব্রেরী ঠাসা থাকে।
লেখক বলেছেন: আমি আপনার সাথে একমত। আহমদ ছফার মত সাহিত্যিক দরকার।
রিজভী! বলেছেন:
এই যে বিভিন্ন জায়গা থেকে নিয়ে, তালি দেওয়ার যে ক্ষমতা এটাই মানুষকে বড় করে।[/siএক নিঃশ্বাসে পড়ে ফেললাম।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
প্রিয়ায়িত! ছফা আমার খুব প্রিয়! উনার আপোষ হীন চরিত্রটা বেশি প্রিয়!
ভালো থাকুন
ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনি ও ভাল থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ।।
সুমন অহেমদ বলেছেন:
আহমদ সফার নিহত নক্ষত্রের কথা বললেন না!নিহত নক্ষত্র পড়ে বারবার একটা নক্ষত্রের কথাই মনে পড়েছে এবং সেই নক্ষত্রটাই হচ্ছে "আহমদ সফা" নিজেই
লেখক বলেছেন: ঠিক।।
লেখক বলেছেন: যদ্যপি আমার গুরু সহ ছফার সব লেখাই অসাধারন পর্যায়ের।
লেখক বলেছেন:
চুম্মা সহকারে ধইন্যবাদ।
লেখক বলেছেন: পড়লে ভাল লাগবে।
পুরাতাত্ত্বিকেরকলম বলেছেন:
কয়েকটা লেখা ভাল তবে বাকিগুলো বিরক্তিকর।
লেখক বলেছেন: আমার বিরক্তিকর মনে হয় নি।
শুভ রহমান বলেছেন:
আহমদ ছফা ... আহ ... আমি ক্রমাগত ছফাসক্ত হয়ে যাচ্ছি। আমাদের হাজারটা হুমায়ুন দরকার নাই, একজন ছফাই যথেষ্ট...
লেখক বলেছেন: নতুন প্রজন্মের ছফাকে জানার ও বুঝার দরকার আছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















