আমার প্রিয় পোস্ট

আমি মুরুব্বি মানুষ, একটু সম্মান কইরা কথা কইয়েন!

তুমি কোন খোয়াড়ের রামছাগল ( ধারাবাহিক উপন্যাস পর্ব-১ )

০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৮

শেয়ার করুন:                   Facebook

( ইদানিং দেখি সবাই ধারাবাহিক উপন্যাস লেখা শুরু করছে ব্লগে । আমিও একটা সায়েন্টিফিক ধারাবাহিক লেখা শুরু করলাম । পইড়া মতামত দিয়েন ।)

সেদিন আমি সাভারে পার্কের ভেতর দিয়ে হাঁটছিলাম রাত বারটার কিছু পরে কিংবা আগে। হাঁটতে হাঁটতে আমি কিছুক্ষণ পর পর পাশ্ববর্তী সরকারী পশু প্রজনন কেন্দ্রের দিকে তাকাচ্ছিলাম । সেখানে নাকি বিভিন্ন প্রজাতির পশু নিয়া গবেষনা হয় । বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়া নাকি কোটি কোটি টাকার গবেষনা চলতেছে ।

কিছুক্ষন হাঁটার পর পাশবর্তী একটি বেঞ্চিতে আমি বসে থাকি ।
হঠাত দেখি, নধরকান্তি একটি কালো ছাগল আমার দিকে তাকিয়ে হেসে উঠে ।আমি হতবাক। কিংকর্তব্যবিমূঢ়।

কিছু বুঝে ওঠার আগেই সে কথা বলে-
ভয় পাবেন না। চিত্কার করবেন না। কাউকে বলার চেষ্টাও করবেন না। আমি নতুন প্রজাতির একটি ব্ল্যাক বেঙ্গল রামছাগল ।

আমি বললাম , ধ্যাত্তেরী , আমি নিশ্চয়ই পার্কে সিগারেট মনে করিয়া গাঞ্জা
ধরাইছি । নাইলে ছাগলের হাসি আর ছাগলের কথা শুনতে পাই কিভাবে ।

রামছাগলটি হেসে বলল , আপনি ভুল জানেন । দেশের বিজ্ঞানের উন্নতি নিয়া আপনার কোন ধারনাই নাই । সাভারে এই যে এত্তো বড় ছাগল গবেষনা কেন্দ্র খুলছে , সেইখানে পিএইচডি করা বিজ্ঞানীই আছে তিন ডজন । তারা সরকারী টাকা খাইয়া অন্যান্য কর্মকর্তাদের মতোন ঘুমাই পড়ে না । তারা গবেষনা করে ।

ছাগলের বিভিন্ন জাত আবিষ্কার হইতেছে সেখানে । তেমনি একটা নতুন আবিষ্কৃত
জাতের নাম -থেরাপিস্ট ছাগল । আমি হইলাম সেই প্রজাতির ছাগল ।

আমি বিশ্বাস করি না । নিশ্চয়ই আমার মতিভ্রম হইছে । তারপরও জিগাই , -
থেরাপিস্ট ছাগল আবার কী জিনিস ?

ছাগলটি উত্তর দেয় - এই যে বললাম নতুন প্রজাতির ছাগল । এদেরকে কথা বলার ট্রেনিং দেয়া হয় । তাছাড়া স্যুট টাই পরার ট্রেনিংও দেয়া হয় ।

: স্যুট টাই পরার ট্রেনিং দিয়া লাভ কী ? স্যুট টাই তো ছাগলের পোষাক না !

আমি অবাক হইয়া বলি ।

: সুট টাই ছাড়া তো আরব দেশে যাওয়া যাবে না । এই সব ছাগলকে উন্নত মানের ট্রেনিং দেয়া হইতেছে যাতে আরব দেশে এক্সপোর্ট করা যায়।

: আরব দেশে গিয়া এরা কী করবে ?
: আরব দেশে গিয়া এরা আরব শেখদেরকে বিভিন্ন ভাবে বিনোদন দিবে । আমাদের কাজই হইতেছে বিনোদন দেয়া ।

আমি অবাক হইলাম । সার্কাসে ছাগলের খেলা দেখানো এককথা আর ছাগলরে ট্রেনিং দিয়া বিদেশে পাঠানো আরেক কথা । দেশ তাহলে এগিয়ে যাইতেছে । জ্ঞানে বিজ্ঞানে আমরা পিছায়া নাই ।

আমি বললাম , তাইলে তুমি এইখানে পার্কে কী করো ? তুমার তো ভিতরে থাকার কথা ? নাকি পার্কে হাওয়া বাতাস খাইতে এসেছ ?

রামছাগলটি কাদো কাদো গলায় বলল , - না জনাব , আমি পালিয়ে এসেছি । আরব দেশে যাইতে চাই না ।

এবার আমার দ্বিগুন অবাক হওয়ার পালা । যে দেশের মানুষ বিদেশ যাইতে পারলে আর কিছু চায় না , সেই দেশের ছাগল বিদেশ যাওয়ার ভয়ে পালিয়ে এসেছে , এইটা তো অবাক হওয়ার বিষয় ?

আমি জানতে চাই - পালিয়ে এসেছ কেন ?
: জনাব ,আপনি বিষয়টি ধরতে পারেন নাই । আরব দেশে যে বিনোদনের জন্য আমাদেরকে এক্সপোর্ট করা হয় , সেইটি কোন ভালো বিনোদন নয় । গান বাজনা করা আমাদের কাজ নয় । আরব শেখদের বিভিন্ন বিকৃত যৌনেচ্ছা থাকে , সেগুলো পূরন করাই আমাদের কাজ । আমি ছাগল হইতে পারি , কিন্তু নিজের ইজ্জত নিয়ে বড়োই চিন্তিত , তাই ফাক পেয়ে পালিয়ে এসে এই পার্কে লুকিয়ে পড়েছি ।

এইবার আমার মনটা খারাপ হলো । বেচারা ছাগলকে কতো কষ্ট করেই না তার ইজ্জত বাচাইতে হইতেছে ।

আমি বললাম , এখন তুমি কী করবে , দেশে থাকলে তো কসাইরা ধরে জবাই করে ফেলবে , বিদেশ গেলে অন্তত : প্রানে বাচতে ।

এই কথা শুনে ছাগলটি চিন্তায় পড়ল আর লেজ নাড়তে লাগল ।

তারপর বলল , সেটা অবশ্য কথা সত্য । তাছাড়া আমাদের পেছনের দিকের মেশিনপত্রও উন্নত করে তৈয়ার করা হয়েছে । আরব দেশে খুব একটা অসুবিধা হওয়ার কথা না । তবু পালিয়ে যখন এসেছি , তাইলে কয়দিন ঘুরা ফিরা করি ।

আমি বললাম , ঘুরাফিরা করলেই কিন্তু তোমাকে কসাই রা ধরে নিয়ে যাবে ।

ছাগলটি ছলো ছলো চোখে তাকিয়ে বলল , জনাব , আমাকে আপনি রক্ষা করেন ।

কয়েকদিন আমাকে আপনার সঙ্গে সঙ্গে রাখেন ।
বড়ো শখ ছিল একবার বইমেলায় গিয়ে বার্টান্ড রাসেলের বই কিনব , তাছাড়া বঙ্গ
থেকে একটা সুট কিনারও বড়ো শখ ।

আমি ছাগলের দিকে তাকাইলাম । আহারে রামছাগল , কতো কষ্টেই না বেচারা আছে ।
গঞ্জিকা সেবনে আমার মনটি খানিক দ্রবীভূত ছিল ।
আমি ঠিক করলাম , কয়েকদিন এই ছাগলটিকে সঙ্গে সঙ্গে রাখব ।

আমি বললাম , ছাগল ,তোমার তো একটা নাম দেয়া দরকার ।
ছাগল হেসে বলল , আমার তো নাম আছে । তবে মানুষের মতো বড়ো নাম হয় না , ছাগলের নাম হয় একঅক্ষরে ।

আমি জানতে চাইলাম , তাহলে তোমার নামটা কী :
ছাগল উত্তর দিল , আমার নাম - "স" ।

 

 

  • ৪৩ টি মন্তব্য
  • ৪৪৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৪ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪১
comment by: হাসিব বলেছেন:

থেরাপিস্টের জন্য -


২. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৪
comment by: এম.এ.হামিদ বলেছেন: একখানা কেলাসিক
৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৫
comment by: কোবরা বলেছেন:

চারকোনা হাসি :)
৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৬
comment by: মেন্টাল বলেছেন: :)
৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৮
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
সুবহানাল্লাহ, পুরা ক্লা সি ক. ..
৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫০
comment by: জেনারেল বলেছেন: উরে খাইছে!!
আমি শ্যাষ!!!!!!!
৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫১
comment by: কোবরা বলেছেন:

"স" নামে এই ব্লগে তো একটা সশীল ছাগল আছে,আপনার গল্পের সাথে এই ব্লগের সশীল ছাগলের আনেক মিল।মানুষ জন ভূল কইরা না আবার ব্লগের সশীল ছাগল টারে ভাইবা বসে....
৮. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫১
comment by: ফ্রুলিংক্স বলেছেন: ব্যাপক :)

জেনারেল বলেছেন: উরে খাইছে!!
আমি শ্যাষ!!!!!!!
৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫১
comment by: আকাশচুরি বলেছেন: ওরে হাসতে হাসতে মাড়া যাইটেসি (বৃটিশ অ্যকশেনট)
১০. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫২
comment by: মনিটর বলেছেন: উইইইই কর্ছে কি???
১১. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৪
comment by: এম.এ.হামিদ বলেছেন: একন টেকে আহমিও ব্রিটেশ একশেন্টে কটা বলিব
১২. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৪
comment by: সুশীল সমাজ বলেছেন: খাইছে, আমার নিক এর মান ইজ্ঝত লইয়া নি আবার টান পরের।
১৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৩
comment by: সোনার বাংলা বলেছেন:
এই সব আবালীয় ছাগল গবুষেনা বাদ দিয়ে নতুন কিছু করেন।

আমি জানি আপনি ভালো লেখেন.....

১৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৪
comment by: শয়তান বলেছেন: চালু চালু । +
১৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৫
comment by: ভালোবাসি বাংলাদেশ বলেছেন: জটিলস্য।
১৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৪
comment by: রাশেদ বলেছেন: হা হা! হাস্তে হাস্তে পেট ব্যাথা হইয়া গেলো। :D :D
১৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৭
comment by: অমিত বলেছেন: টীব্র প্রোটিবাড যানাচ্ছে....লোকজুন মানী লোকের মান আড় ড়াকচেঈ না...(ব্রিটিশ অ্যকসেন্ট)
১৮. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৮
comment by: হট্টগোল বলেছেন:

ইস!!!

আরো আগে লেখা শুরু করলে এই বইমেলায় ধরান যাইত উপন্যাসটা।

আফসোস হইতাছে এখন।
১৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২০
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:

ভালো রম্য হয়েছে পুরানা মুরুব্বি। চালায়া যান। +
২০. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৬
comment by: অহেতুক অকারণ বলেছেন:
হা হা হা হি হি হি হে হে হে হু হু হু ......মহা মজা পাইলাম।।
২১. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪০
comment by: নরাধম বলেছেন: মজাক পাইলাম। চালিয়ে যান, সাথে আছি।
২২. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৮
comment by: মেন্টাল বলেছেন: সালুয়ার ভাই + লিখলেও দিছেন একটা -
২৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫০
comment by: মনিটর বলেছেন: থেরাপিস্ট কই?
২৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৪
comment by: সুশীল সমাজ বলেছেন: মেন্টাল বলেছেন: সালুয়ার ভাই + লিখলেও দিছেন একটা - :)
২৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৬
comment by: এম.এ.হামিদ বলেছেন: না মাইনাচটা আমগো সোনার বাংলা দিয়াসেন
২৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০০
comment by: ফেলুদা বলেছেন: :P
২৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৪
comment by: এস্কিমো বলেছেন: রম্যই হইছে। পরের পর্ব কখন?
২৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৪
comment by: সুশীল সমাজ বলেছেন: পরের পর্ব কখন?
২৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৩
comment by: লাল মিয়া বলেছেন: এম.এ.হামিদ বলেছেন: একন টেকে আহমিও ব্রিটেশ একশেন্টে কটা বলিব
৩০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
comment by: মুকুল বলেছেন: :)
৩১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
comment by: মাথামোটা বলেছেন:
সাবাস, সাবাস।

তিনকুনার পেট বানায়া দিছে।
৩২. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৪
comment by: রাশেদ বলেছেন: আবার পইড়া গেলাম। :D
৩৩. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৫
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
ঠেলা!
৩৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৮
comment by: মুকুল বলেছেন: মুরুব্বি, সালাম নিবেন। পরের পর্ব কৈ?
৩৫. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৯
comment by: রাশেদ বলেছেন: পরের পর্ব চাই।
৩৬. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৫
comment by: নরাধম বলেছেন: রাশেদ বলেছেন: পরের পর্ব চাই।
৩৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৮
comment by: কোবরা বলেছেন:

এই ব্লগে তো একটা স্যুট টাই পড়া সশীল গর্দভ আছে,আপনার গল্পের রামছাগলের সাথে এই ব্লগের সশীল গর্দভ টার আনেক মিল।মানুষ জন ভূল কইরা না আবার ব্লগের সশীল গর্দভ টারে ভাইবা বসে :)
৩৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৯
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
মুরুব্বি কৈ গেলো, পরের পর্ব নামান।
৩৯. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০২
comment by: মুকুল বলেছেন: মুরুব্বি কি ঠান্ডায় জইমা গেছে না কি!!! কি হৈলো? পরের পর্ব নামান।
৪০. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৫
comment by: অপর মানব বলেছেন: এর পরে আর নাই?
৪১. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৮
comment by: ফেলুদা বলেছেন: অপর মানব বলেছেন: এর পরে আর নাই?
৪২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৮
comment by: ইরতেজা বলেছেন: হা হা হা হা...............দারুন ...
+++++++++
৪৩. ০১ লা মার্চ, ২০০৮ রাত ৮:৫৭
comment by: কোবরা বলেছেন:
আজকে স্যুট টাই পড়া গর্দভ সুশীল টা রে দেখতেছিনা কি ব্যাপার! প্রতি দিনত দেখি দুই তিনটা কইরা পোস্ট প্রসব করে আজ কি হইল!

 



 


আমি ঠোঁটকাটা মানুষ। যা সত্যি, তাই বলি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩১৪০