somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মোবাইল ছিনতাই এবং তা উদ্ধারের কাহিনী....

২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ইউনিভার্সটি হল মহাখালীতে আর বাসা হল নিকুন্জে। ক্লাস শেষে বাসায় যেতে হলে আমাকে তিতুমীর কলেজের পাশ দিয়ে ফ্লাইওভারের নিচে গিয়ে বাসে উঠতে হয়। সন্ধার পর ঐ এলাকা মোটামুটি ছিনতাই কারীদের দখলে চলে যায়।

গত ২০-১০-২০১০ তারিখে আমার ক্লাশ শেষ হতে হতে সন্ধা হয়ে যায়। তাই আমি ঐ রাস্তায় না গিয়ে মহাখালি থেকে বনানী চলে আসি রিক্সায়। আমি মাঝে মাঝেই এ রাস্তায় আসি। আমি ভাবতাম এই এলাকা কিছুটা নিরাপদ। কেননা এখানে সব সময় মানুষ থাকে।

তো আমি রিক্সা থেকে নেমে পোস্ট অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার সাথে একজন লোকের ধাক্কা লাগল। আমি সরি বলে চলে আসতেছি। এমন সময় সামনে থেকে দুইজন লোক আমকে বলল যে "আপনাকে উনি ডাকতেছেন।" প্রায় আমাকে জোর করে তার কাছে নিয়ে গেল। কপাল খারাপ ঐ সময় ঐদিকে লোকজনও তেমন নেই।

সেই লোকটি বলল যে আমাকে ধাক্ক দিলে কেন। তার বয়স হবে ৩৫ বছরের মত। সে বলল আমাকে চেন ?? আমি বললাম "না ভাই আপনাকে তো চিনি না। "
সে বলল "দেখ পথ চলতে পার না"

এমন সময় পেছনের দুই ছেলে কিছু একটা আমার পেছন দিকে ধরল। সেটা চাকু নাও হতে পারে। কিন্তু আমার জানার কোন ইচ্ছা ছিল না। বলল যা আছে বের কর। আমার বাসা থেকে বলা ছিল যে এমন পরিস্হিতে পরলে তর্ক না করে যা চায় তা দিয়ে দিতে। তো আমি আমার মোবাইল ফোন SGH D780 সেটটি দিয়ে দিলাম। সেটি নিয়ে তারা আমাকে বলল যে সোজা বাসে উঠতে।

আমি কথা না বারিয়ে চলে আসলাম।

বাসায় এসে সবাইকে বললাম। আমার ছোট কাকা পুলিশে চাকুরী করে।
উনি ডিবি নর্থ ডিভিশনের ডিসি। তাকে জানালাম । উনি বললেন মোবাইল টি পেয়ে যাবে। আমি ভাবলাম হয়ত এমনি বলছেন। এরপর উনি যে ছিনতাই করেছে তার চেহারার বর্ননা নিলেন।

কয়েকদিন পর উনি আমাকে ফোন দিলেন তার অফিসে যাবার জন্য। তার অফিসে গেলাম। উনার টেবিলে দেখি আমার ফোন রাখা। আমার যে কি পরিমান ভাল লেগছে।

আমার জন্য আরো চমক ছিল। একজন আফিসার সেখান থেকে আমাকে পাশের রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখালম সেই তিন ছিনতাইকারীর দুইজন আটক আছে। বেটাদের মনে হয় ধোলাই দেয়া হয়েছে।

কাকা যা বলল তা হল তিনি মোবাইল ফোনের আই এম ই নম্বর দিয়ে ফোন ট্রাক করে ওদের ধরেছেন।

এরপর বাসায় চলে আসলাম। ভাবলাম এভাবে সব মোবাইল উদ্ধার হলে মোবাইল ফোন ছিনতাই কমে যেত।



সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৩
১৫টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×