ঢাকায় গন পরিবহনে যে বাজে অবস্হা ছিল তা মনে হয় কম বেশি সবাই জানি। সকাল বেলা ক্লাসের জন্য বের হয়ে কতদিন যে বাসের জন্য ক্লাস করতে পারি নাই তার হিসেব নেই। কিন্তু এই বাস গুলো দেখলে ভাল লাগে। মনে হয় কষ্টের শেষ হয়েছে। বি আর টি সির বাস গুলোর মাঝে ফ্যান থাকার কারনে গরমের মাঝে খুব বেশি কষ্ট হয় না। যদিও কয়েকটি ফ্যান বন্ধ থাকে।
তার উপর বিআরটিসি এসি বাসও নামিয়েছে। ভাডাও তুলনা মূলক ভাবে বেশি না। আমাদের মত সাধারন মানুষরা এসি বাসের সুবিধা ভোগ করতে পারছে এই বা কম কি।
এসি বাসে তো উঠে মনে হয় বাইরের কোন দেশে আছি। সব কিছু নতুন । যদিও আমি যানি না এগুলোর কোয়ালিটি। তার পরও ভাল লাগে।
বিআরটিসি বাসের ভাডা তুলনা মূলক ভাবে অনকেকম। নিকুন্জ থেকে বনানী যেতে মাএ ৭ টাকা। বেসরকারি বাসের সর্বনিম্ন ভাডাই আছে ১৫ টাকা।
বি আরটিসির একেকটি বাস আমদানি করতে ৩২,০০,০০০ বা তার কিছু বেশি টাকা লেগেছে। এসি বাসে তার চেয়েও অনেক বেশি টাকা লেগেছে। এগুলো আমাদের টাকাতেই কেনা হয়েছে এবং আমরা সুবিধা পাচ্ছি। এই কথা গুলো আগে বাসের মাঝে লিখা ছিল। কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। দেখে খুব ভাল লাগত।
বাস গুলো বেসরাকারি হলে হরতালে চলত না। যেহেতু এগুলো সরকারি তাই সরকার মানুষের সুবিধার জন্য হরতালেও গাডি গুলো চালাবে আর পিকেটার দের সহজ লক্ষে পরিনত করবে।
তাই আমার মত মানুষদের খুব খারাপ লাগবে যদি এই বাস গুলো ভাংচুর হয়। কারন আমি বাস গুলোর সুবিধা পেয়েছি।
কেনার ক্ষেএে যতই দূর্নীতি হোক, কোয়ালিটি যতই খারাপ হোক, তার পরও আমি মনে করি এগুলো আমাদের উপকারে এসেছে। পিকটার রাও আমাদের মতই সাধারন মানুষ। তারাও হয়ত এসব বাসের সুবিধা পায়। তাই তাদের কাছে অনুরোধ এই বিআরটিসির বাস গুলো ভাংবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

