অনেকদিন আসা হয় না বলে কাল শবে বরাতে এসেছিলাম ফুপির বাসা্য়।তার বাসা কুর্মিটলা এয়ার ফোর্স অফিসার্স কোয়ার্টারে। বিকালে সময় কাটছিল না বলে ল্যাপটপ টা অন করলাম। অন করে মুভি দেখতেছিলাম। মুভি দেখা শেষ করে কি মনে করে যেন ওয়াই ফাই কানেশন এ ক্লিক করলাম।
বরাবরের মত অনেকগুলো ওয়ারলেসটার্মিনাল দেখলাম। খেয়ালের বসে সবগুলোতে ক্লিক করে দেখছিলাম।
ব্রাউজারে ক্লিক করার সাথেই দেখি গুগল মামা হাজির।
মূহর্তে ৭০ কিলোবাইট ।
এরপর অনেক ক্ষন সামু, ফেসবুক, রংমহল ব্লগ ইত্যাদি ঘুরে এসে হঠাত জানার ইচ্ছে হল লাইন টি কিসের? বাংলা লায়ন না কিউবি ? জিপি তো জীবনেও হবে না। ঐ বেটারা এত স্পীড দেখলে হার্টফেইল করবে
এই বার কিন্তু আমি ফেইল মারলাম।
IP Information: 203.188.244.250
ISP: Information Services Network
Organization: Information Services Network
Connection: Broadband
Services: None Detected
City: Dhaka
Region: Dhaka
Country: Bangladesh
অনেক ঘাটা ঘাটির পর দেখলাম রেজাল্ট শূন্য। কি আর করা ঐ মিশন কমপ্লিট হল না।
এবার কিছুটা চিন্তা করলাম। যে আমি এই স্পীড ব্যবহার করে বেশ কিছু মুভি এখান থেকে নামিয়ে নিয়ে যেতে পারি যেটা বাসায় ডাউনলোড করতে দ্বিগুন সময় লাগবে।
আবার ভাবলাম এটা যদি কিউবি বা বাংলা বিলাই হয় তবে আমি যার নেট ইউজ করছি তার হয়ত লিমিট শেষ হয়ে যাবে। বেচারা কিছু জানার আগেই বিপদে পডবে।
তাই রাতে মুভি ডাউনলোড দিয়ে ঘুমানোর ভাবনা বাদ দিলাম।
এর মাঝে আমার কাজিন কে রশিদ সাহেবের কথা বললে সে বলল যে আমাদের নিচের তালার অফিসার রশিদ। সে নাকি মিশনে গেছে । আমার আর বুঝতে বাকি রইল না যে বিদেশ থেকে ভিডিও চ্যাট করার জন্য রশিদ সাহেব বাসায় ওয়াইফাই ইন্টারনেট নিয়েছেন কিন্তু কানেশন সিকিউর করেন নাই।
এটা শুনার পর নিজেকে কিছুটা হলেও অপরাধি মনে হল।
আর ভাবছিলাম, আমি না হয় এটা ইউজ করছি না। কিন্তু আমার মত কোন ছেলে যদি মুভি বা অন্যকিছু ডাউনলোড দিয়ে ব্যান্ডউইথ শেষ করে ফেলে তাহলে উনাদের কি হবে?
আমি আজ বাসা থেকে আসার আগে আমার কাজিন কে বলে আসলাম কোন ভাবে তাদের জানাতে যে তাদের ওয়াইফাই কানেকশনটা সিকিউর না।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১১ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


