যখন নতুন ঢাকার বাসায় উঠি তখন বাসা ভাডা বাডানো কি জানতাম না।
এর পর ২০০৯ সালের নভেম্বরে জানানো হয় জানুয়ারি থেকে বাসা ভাডা ৮,৫০০ করা হবে। বাসায় ৪ জন মেম্বার ছিল। জনপ্রতি ১০০ বা তার কিছু বেশি বাডে। এতে কারো গায়ে কিছু লাগে নি।
বছর ঘুরতে না ঘুরতেই আবার আসে সেই নভেম্বর মাস।২০১০ এর নভেম্বর মাস। এবার বাডি ওয়ালা ডেকে বললে বাবা তুমরা নতুন বছর থেকে ১,০০০ টাকা বাডিয়ে দিও। মানে ৯৫০০ টাকা দিও।
কয়েকদিন আগে আসল ২০১১ এর নভেম্বর মাস। এবার আবার বাডিওয়ালা আবার ডেকে বলল যে বাবারা তোমরা সামনের বছর থেকে ১১,০০০ মিলিয়ে দিও। আমরা তো পডলাম মহা ফাপরে।
এখানে উল্লেখযোগ্য যে প্রতি বারই আমরা ভাডা বাডানোর প্রতিবাদ করেছি এবং বাডিওয়ালার কাছ থেকে বাসা ছাডার হুমকি পেয়েছি। তাই মেনে নেয়া ছাডা আর কোনো উপায় ছিল না।
এক নজরে দেখুন
২০০৯- ৮,০০০ টাকা
২০১০- ৮,৫০০ টাকা
২০১১- ৯,৫০০ টাকা
২০১২- ১১,০০০ টাকা
২০১৩- ????? টাকা
আপনাদের কি অবস্হা একটু আওয়াজ দিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

