আমার প্রিয় পোস্ট
- হিগস আপডেট...হিগসী মামারে পাওয়া গেছে তয় আরও শিওর হওন বাকী! আসেন বোগল বাজাই! - উদাসী স্বপ্ন
- অনুবাদ সায়েন্স ফিকশন: অপরাধ - ইশতিয়াক মাহমুদ
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- নাস্তিক প্রফেসর বনাম আস্তিক ছাত্র দেখুন কে কার হাতে নাস্তানাবুদ হয়। - অয়ন031
- বাংলাদেশের ভিনদেশী বন্ধু ( পর্ব - ৫ ) - সন্দীপন বসু মুন্না
- সামহোয়্যারইন ব্লগ : সপ্তাহের নির্বাচিত পোস্ট (১৬ আগস্ট - ২২ আগস্ট) - ফিউশন ফাইভ
- মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ব্লগ - এস. এম. রায়হান
- মহানবী হযরত মুহাম্মদ (সা: ঘরের কিছু ছবি - তর্ষ
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- সাক্ষাতকার: কাজী আনোয়ার হোসেন - নিশাত
- রহস্য সাহিত্যের ক্যাপ্টেন- কাজী আনোয়ার হোসেন - নিশাত
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- শীতের সাথে সৌর কার্যক্রমের সম্পর্ক: বিশ্ব জলবায়ু নিয়া একখান ফেদলা পোস্ট! - উদাসী স্বপ্ন
- মুক্তিযুদ্ধের নায়ক জেনারেল জ্যাকব এর সাথে এক সন্ধ্যা - ব কলম
- Google এর আরো কিছু রসময় গুপ্ত (Easter Egg)
- নাফিস ইফতেখার
- বাঁচতে হলে জানতে হবে-১২ - রাজীব নুর
- কবিতাগুচ্ছ... টোকন ঠাকুর - টোকন ঠাকুর
- দশ রাগানুবিতা (১০০+ দের জন্য) - রাগ ইমন
- প্রিয় কবিতাঃ শিবানি - ফরহাদ মজহার - জলপাই দেশি
- অনুসন্ধান : কুরআনে মহানবীর দয়া প্রসঙ্গ - আবদুল হক
- কবি টি এম আহমেদ কায়সার এর একগুচ্ছ কবিতা - শাহনাজ সুলতানা
- ওরে ওরে,কত জানা-অজানারে

- রাজসোহান
- বিবিসির অসাধারণ একটি ডকুমেন্টারিঃ সেরা সাই-ফাইও হার মানবে - বিডি আইডল
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
ঔচিত্যের খাতিরে বন্ধুর নিন্দা ও শত্রুর প্রশংসা যিনি করতে পারেন, তিনিই প্রকৃত সমালোচক। ---র্যান্ডাল জারেল

বিষণ্ণতায় কাটে সারাবেলা
১৭ ই মে, ২০০৮ বিকাল ৪:১৪
মন খুব খারাপ ছিলো গতকাল, তাই দাঁড়াই নি সম্মুখে তোমার; পাছে তোমারও মনটা খারাপ হয়ে যায়--এই ভেবে। জমানো একবুক কথা ছিলো গতকাল,তবুও ফিরে এসেছি তোমার দরোজা থেকে, যদি গিয়ে দেখি, গাঢ় রূপমাখা মুখটি ভারী হয়ে আছে প্রচন্ড অভিমানে, সেই ভয়ে। কারো কাছে যাই নি গতকাল, এমনকি তাদের কাছেও না--বৈকালিক আড্ডায় যারা সুখ আর দুঃখ ভাগাভাগি করে আমার সাথে, সেইসব বন্ধুদের কাছেও। নিঃসঙ্গ থেকেছি পুরোটা বিকেল: একা-একা হেঁটেছি নদীর ধারে, নির্লিপ্ত হয়ে দেখেছি কাকের উৎসব: কতো আনন্দে জলে ভেসে যাওয়া মড়া ঠুকরে খাচ্ছে ওরা; এঞ্জিনের অভাবে প্রাণান্তকর শ্রমে দাঁড় টেনে যাচ্ছে এক বৃদ্ধ মাঝি। বড়ো স্টিমার যখন তার পাশ দিয়ে যায় ঢেউয়ের দোলায় জলের ছিটে এসে লাগে তার মুখে--এসব দেখেছি। তারপর, সন্ধ্যার আঁধার যখন একসময় ঘন হয়ে এলো, একবার ইচ্ছে হলো ফিরে যাই তোমার কাছে, গিয়ে বলি, ‘হাত দিয়ে দেখো এই বুকে, কতোটা কষ্ট লুকিয়ে আছে কাঙালের হৃদয়ে, কতোটা কষ্ট জমতে জমতে আমি আজ আপাদমস্তক কবি।’ কিন্তু ফেরা হয় না, আমার সংকীর্ণতার কারণে: কোনো এককালে এক মায়াবতী এসে ঘর বেঁধেছিলো এই কবির পুরো অস্তিত্ত্ব জুড়ে, সবটুক ভালোবাসা দিয়ে তার জড়িয়ে নিয়েছিলো এই যুবককে। তারপর, সহসা কার ভুলে,আজও হলো না জানা, এই ব্যর্থ কবির সমগ্র চেতনা জুড়ে থাকা সেই প্রণোদিনী সমস্ত বন্ধন ছিন্ন করে মুখ ফেরালো চিরতরে! এখন আসা যাওয়ার পথে দৈবাৎ কখনো দেখা হয়ে গেলে, তার নির্লিপ্ত মুখ দেখে আমি হয়েযাই ‘আজনবি’! সেই থেকে সেই ভয়ে আর কোনো মায়াবতীর দিকে আমি হাত বাড়াইনি আজ পর্যন্ত। তাই সরল বিশ্বাসে এগিয়ে আসা তোমার কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখি সর্বদা: একজনের হিমেল অনলে পুড়ে খাক হয়ে যাওয়া এই আমি নিজেই যদি তোমাকে পোড়াতে শুরু করি! ভালোবাসা খেয়েছে আমার সবটুকু , পাছে সেই প্রতিশোধস্পৃহায় আমিও যদি তোমাকে লুপ্ত করে ফেলি! কবিরা ভালোবাসার কথা বলে, কিন্তু ভালোবাসতে জানে না! কবিরা আজীবন ঠকতে ঠকতে--আজনম কষ্ট পেতে পেতে, সর্বস্ব খুইয়ে তারপর কবি হয়! ভালোবাসতে জানে না বলেই কবিরা সব হারায়! মন খুব খারাপ থাকে আজকাল, বিষণ্ণতায় কাটে সারাবেলা --তাই বারবার ফিরে আসি তোমার দুয়ার থেকে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৮ বিকাল ৪:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ, ভাইজান। ব্লগীয় জবানে মাতা শুরু কল্লেন কিল্লাগি!!
প্রণব আচার্য্য বলেছেন:
ভালো লাগলো+
লেখক বলেছেন: ধন্যবাদ, কবি।
লেখক বলেছেন: Sadist ? না ভাই।
Saddest? হ্যাঁ। যখন লিখেছিলাম, তখনকার অনুভূতি। অনেকদিন আগের। ধন্যবাদ আপনাকে।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
তাই বারবার ফিরে আসি তোমার দুয়ার থেকে।...খুব ভালো লেগেছে...
লেখক বলেছেন: ধন্যবাদ, রূপকথা।
ভাস্কর চৌধুরী বলেছেন:
*********ভালোবাসতে জানে না বলেই কবিরা সব হারায়! তাই বারবার ফিরে আসি তোমার দুয়ার থেকে।***********
+
অসাধারন লিখেছেন রাহী ভাই। ভালো লাগল লিখাটি।
আচ্ছা আপনি কি সব হারিয়েছেন?
লেখক বলেছেন: ধন্যবাদ,ভাস্করদা। সেইসাথে অভিনন্দন সেরা সংবাদদাতা হওয়ার জন্যে। ভালো থাকুন।
মোসতাকিম রাহী বলেছেন:
অনেকদিন আগের মন খারাপ করা কিছু সময়ের কথা। নতুন কিছু লিখতে পারছি না -- রাইটার্স ব্লক-- সেকারণেই পুরনো লেখা। ভালো থাকুন।
লেখক বলেছেন: শারফু বদ্দা, এখন থেকে তাহলে মহাকাল নিকেই ব্লগিং চলবে? চালিয়ে যান, ধন্যবাদ।
লেখক বলেছেন: রাশেদ, ধন্যবাদ। ভালো না রে ভাই, দেশ থেকে ফেরার পর থেকে মনটা খারাপ...
অভিক শাওন বলেছেন:
আপনে যেন কি দিয়া জানি লেকেন=ও পাইচি আইপিএস।তয় বাই আপনের আইপিএসের বেটারি কি পুরায়া গ্যালো?
লেখক বলেছেন: অভিক শাওন, ওরফে প্রিয় সিনিয়র বন্ধু, ঠিক ধরেছেন। হালাল টাকায় কেনা ব্যাটারি তো, তাই তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আপনার মতো বন্ধুদের টাকায় যদি কিনতাম, তাহলে হয়তো ফুরোতো না।
ধন্যবাদ।
মানবী বলেছেন:
"ভালোবাসতে জানে না বলেই কবিরা সব হারায়!"- ভালো বলেছেন! আগে কখনও এমন শুনিনি। বিষন্নতা কেটে যাক, নিজের এবং তাঁর-দুজনের মন আনন্দে ভরে উঠুক, শুভকামনা রইলো।
ভালো থাকুন।
লেখক বলেছেন: গ্রাম্মা, শুভ কামনার জন্যে ধন্যবাদ।
আজ থেকে তার পরীক্ষা। দোয়া করবেন, মুরব্বি বলে কথা। 
সুন্দর থাকুন, স্বচ্ছ জলের মতো টলটলে।
নিলা বলেছেন:
মন ছোয়ে গেলো লেখাটা.......সাথে কষ্টগুলোও
নিলা বলেছেন:
ভালো থাকুন সব সময়
লেখক বলেছেন: নীলামনি, ধন্যবাদ।
শুধু সুখ ছুঁয়ে যাক, কষ্টগুলো দূরে থাক।
ভালো এবং সুন্দর থাকুন।
রাশেদ বলেছেন:
কই গেলেন?
মোসতাকিম রাহী বলেছেন:
আছি।
মোসতাকিম রাহী বলেছেন:
ধন্যবাদ,গ্রাম্মা। কোনোমতে ধকল (হোমসিকনেস) কাটিয়ে উঠেছি, এখন ভালো। পরীক্ষা এখনো চলছে। কেমিস্ট্রি পরীক্ষার পরে এগারোদিনের বিরতি। শেষ হতে আরো অনেকদিন।
দ্বিতীয়জন? খোঁচা দেওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না।

ভালো থাকুন।
মানবী বলেছেন:
খোঁচা দেইনিতো!নাম জানা নেই, কিভাবে সম্বোধন করবো!
মোসতাকীম রাহী আংকেল, ভুল করে গ্রেট গ্রান্ড ফাদার লিখেছিলাম, গ্রেট গ্রান্ড আংকেল হবে।
আপনিও ভালো থাকুন।
মোসতাকিম রাহী বলেছেন:
ফারহান, আমার লেখার কথা পরে। আগে আপনার মাথা ঠিক করেন: এরকম হুটহাট চাকরি ছাড়লে কি হবে?লেখা বেরোচ্ছে না রে ভাই। শুধুই হতাশা!
রাশেদ বলেছেন:
লেকেন না কেন!
মোসতাকিম রাহী বলেছেন:
লিখবো রাশেদ, একটু সময় পেলেই! ভালো থেকো।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
ভালো লাগলো বদ্দা ।অনেক দিন নতুন লেখা দেন না ..............আশাকরি এবার পাব।
ভালো থাকুন
শুভেচ্ছা
রাশেদ বলেছেন:
লেকেন লেকেন জলদি।
লেখক বলেছেন: খুব শীঘ্রি...
মোসতাকিম রাহী বলেছেন:
না ভাই। একটু খরা যাচ্ছে....আবার নিয়মিত হবো আশা করি। ধন্যবাদ।
হাসান মাহবুব বলেছেন:
দীর্ঘদিন পরে আপনাকে দেখলাম। কোথায় ছিলেন? ভালো আছেন?
মোসতাকিম রাহী বলেছেন:
ধন্যবাদ, হাসান। দেশে ছিলাম, প্রায় ছয়মাস, অসুস্থ! এখন অবস্থা ভালো। মাত্র আসলাম দেশ থেকে।
ভালো থাকবেন।
লেখক বলেছেন:
ইস কেন, বুবু?
ধ্রুব তারা বলেছেন:
কিছু কিছু লেখা পড়ে আরাম পাওয়া যায়। মনে হয় চোখ বুলানোর চাইতে আবেগ দিয়ে পড়ি। এই লেখাটি তেমন মনে হয়েছে। তবে প্যারা করে দিলে বোধহয় ভাল হত। কারন পাঠক হিশেবে আমি দেখেছি একটা বড় সমস্যা হল বড় প্যারা পড়তে শুরুতেই কেমন জানি এক নেতিবাচক অনুভূতি কাজ করে।++
লেখক বলেছেন:
ধন্যবাদ, ধ্রুবতারা!
আসলে গ্যাপ দেওয়া হয়নি ইচ্ছে করেই। একটা সময়ে টানা গদ্যে লিখতে ভালো লাগতো; কবিতাটি লিটল্ ম্যাগে প্রকাশিত হয়েছিলও এভাবে।
তাই আর ফরম্যাট বদলাই নি।
আপনার ভালো লাগা ছুঁয়ে গেল।
ভালো থাকুন, শুভেচ্ছা...
লেখক বলেছেন:
ওরে মুসিবত....
হালিশহর হালিশহর....
আর জায়গা ছিলো না চাটগাঁয়?
লেখক বলেছেন: আপনার ভালো লাগা প্র্রেরণা যোগালো....
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন...
সাকিরা জাননাত বলেছেন:
আপনার কোথায়?
লেখক বলেছেন:
হালিশহর/রাউজান
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















কষ্ট অনুভবের সাথে একখান পেলাস!