মনের মাঝে সিংহাসনে একটি আসন রাখা
তুমি ছাড়া মনটা থাকে দূ্র্ভাবনায় ঢাকা,
আমার কাছে সুখ বিরহে তুমি অমর সাথী
তোমার জন্য শব্দ দিয়ে নিত্য মালা গাঁথি।
দিন-রাত্রির সবুজ নিশান সকাল গোধুলী
আমার গলে পরিয়ে দিলে সুখের মাদুলী,
সোনা-রূপা তারচে’দামী হিরা জহরত পান্না
তুমি ছাড়া চাইনা কিছু বুঝতে কেহ চান্না!
নিশি জেগে কাব্য লেখে তোমার আঁকি ছবি
পূব আকাশে নতুন বেশে উঠে ভোরের রবি,
দিন-রজনী যায় সজনী তোমার কথা ভেবে
কখন এসে ভালোবেসে বুকের কাছে নেবে!
তোমায় দেখে সিক্ত হবে আমার রিক্ত প্রাণ
আকুল হয়ে গ্রহণ করব সুখের সতেজ ঘ্রাণ,
নোঙ্গর করে হৃদয় তীরে প্রেমের ভরা তরী
ধূলি-মাটির এই ধরাতে সুখের স্বর্গ গড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



