এই ছড়াটা সেই আমলের একখান ডুয়েট ছড়া। আমি আর আমার বোন মিলে লিখেছি, শেষের দিকে আমি বোনের সাহায্য নিতাম নিজে আর পেরে উঠতাম না। কারণ ঐ মেয়ে আমার থেকে অনেক বড়ো ছিলো। হা হা হা।
আপনারা ডুয়েট গানের কথা অনেক শুনেছেন কিন্তু ডুয়েট ছড়া হয়তবা দেখেন নাই। তাই আপনাদের জন্য।
--------------------উলটে গেছে-----------------------
যদি আকাশটাতে উড়ত সবাই
পৃথিবীটা খালি হয়ে থাকতো পড়ে
পাখীরা সব পৃথিবীতে বাজাত সানাই
মানুষগুলো উড়ত সবাই আনন্দেরে
বড়রা সব ছোট হয়ে ছুটত সবাই স্কুলেতে
ছোটরা সব মুক্ত হয়ে ঘুরতো শুধু আনন্দেতে
গাছগুলো সব খেলত যদি আকাশটাতে
চাঁদ-তারা সব বেড়াত ভাই পৃথিবীতে
তখন তো ভাই ভেবে দেখ কেমন হত?
পৃথিবীটা সত্যিই যদি উলটে যেত
গ্রহ থেকে গ্রহান্তরে একটা খবর বেড়াত ঘুরে
পৃথিবীর এই চক্রটার সকল কিছু উলটে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

