এখানে বিভিন্ন ব্লগারদের সম্পর্কে আমার ধারণা আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে শুরু করি টপ রেটেড ব্লগারদের দিয়া। ------------------------
ঢালীঃ লোক হিসেবে ভালোই। ব্লগার হিসেবে খুব একটা সুবিধার না। তয় শত হইলেও আমার মামু তাই আমি উনারে সম্মান করি। উনার ব্লগে হিটও কম করি মামুর ব্লগে হিট করলে মেজাজ খারাপ হয়।
আলীঃ সুবিধাবাদী টাইপের মনে হয়। কাজের কথাও কম বলেন আকাজের কথাও কম বলেন। ৭-৫ এ খুব একটা থাকেন না। ব্লগার হিসেবে ঢালী ক্যাটাগরীর ব্লগার
রাগ ইমনঃ ব্যাক্তিত্ব সম্পন্ন একজন মহিলা ব্লগার। আমি খুব একটা যদিও উনার পোস্ট পড়ি না। তারপরেও কমেন্ট দেখে যা মনে হয় তাই বললাম।
ভাস্কর চৌধুরীঃ দারুণ কমেন্ট করতে পারেন। এক কথায় অনেক ভাব প্রকাশ করেন। ভালোই লাগে ব্লগার হিসেবে।
অমি রহমান পিয়ালঃ অনেক জনপ্রিয় পাবলিক + বস পাবলিক। পোস্ট গুলা খুবই ভাব সম্পন্ন হয়। আমার পড়ার মত বয়স হয় নাই সে গুলা। তবে মাঝে মাঝে দেখি হা করে তাকাই থাকি।
তীরন্দাজঃ একসময় খুব জনপ্রিয়। এখনও আগের ব্লগারদের সাথে ভালোই সম্পর্ক রেখে চলেন। কিন্তু নতুনদের কাছে খুব একটা জনপ্রিয় নয়।
ত্রিভুজঃ ব্লগের সবচেয়ে সমালোচিত চরিত্র। ৫০% উনার পক্ষে ৫০% বিপক্ষে। তবে টেকনিকাল লাইনে খারাপ না। অনেক ভালো জ্ঞানী একজন মানুষ মনে হয়।
এস এম মাহবুব মোর্শেদঃ অনেক ব্যাস্ত মানুষ মনে হয়। তবে উনার ভালো পোস্ট তুলে রাখার সিস্টেমটা আমার ভালোই লাগে। হা হা হা
বইপাগলঃ দারুণ ব্যাক্তিত্ব! অসাধারণ! আমি অনেক সম্মান করি তাকে। একজন ধর্মীয় গুরু আমাদের ব্লগে। কোন আজে বাজে পোস্টে কমেন্ট করেন না। আসলেই মনে হয় বই পাগল একজন মানুষ।
প্রচেত্যঃ বাস্তব জীবন ভিত্তিক ব্লগার। সব পোস্টের সাথে রিয়েলিটির সম্পর্ক আছে। আমি অনেক আগ্রহ নিয়ে উনার পোস্ট পড়ি। আরেকজন দারূন ব্লগার, টপ রেটেড ব্লগারদের মাঝে।
আমি যাদের চিনি তাদের নিয়েই আমার এই পোস্ট। সুতরাং যাদের নাম নেই তারা মন খারাপ করবেন না।
পরবর্তীতে বাকি ব্লগারদের আমার মতামত প্রকাশ করবো। আগে দেখি এগুলা কতটুকু সত্য বা মিথ্যা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


