প্রথম যখন অচেনা বাংগালী ভাইয়ের সাথে আমার দেখা হয় তখন উনি নিজেকে রাশেদ ভাইয়ের আত্নীয় বলে পরিচয় দেন।
আমিও বিশ্বাস করি তখন, আসলে ভাবতেই পারি নি যে ইনিই আমাদের ব্লগের অচু দা। যাই হোক মূল কথায় ফিরে যাই। অচুদা সেদিন জট্টিল একটিং করে বলেছিলো আমি জানি না ব্লগিং কি।
আসলে ব্লগ টা কি ?? ব্লগিং কি??? এই প্রশ্নের উত্তর আমি সেদিন দিতে পারে নিই, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলাম আমি নিজে জানি কি? কিন্তু ভাষায় বলতে পারছি না ঘটনা অনেকটা সেইরকম। তাই এখনও আমি গুছিয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারবো না হয়তোবা।
তাই আপনাদের কাছেই জানতে চাই... কোন অনভিজ্ঞ লোক যে তেমন কিছু জানে না পিসি সম্পর্কে অথবা ইন্টারনেট সম্পর্কে এমন কেউ যদি আমাকে বা আপনাকে প্রশ্ন করে ব্লগ কি এবং ব্লগিং কি??? তাকে অল্প কথায় কি করে বেসিক ধারণা টা দিতে পারবো...
এক্ষেত্রে আপনার কি উত্তর হবে??
প্লিজ কেউ সুন্দর করে গুছিয়ে লিখতে পারলে শেয়ার করবেন। দেখি কিভাবে এই রকম প্রশ্নের উত্তর দিতে হয়...
আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম... ... ...
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


