somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুধ ও বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশের আকাশে উল্কাবৃষ্টি দেখা যাবে

১২ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছরে দুটি উল্লেখযোগ্য উল্কাবৃষ্টির অন্যতম পারসেইড উল্কাবৃষ্টি। বাংলাদেশের আকাশে বুধবার এবং ১৩ আগস্ট বৃহস্পতিবার রাত ১টা থেকে পারসেইড উল্কাবৃষ্টি দেখা যাবে।
এছাড়া আগামী ২২ আগস্ট শেষ রাতে এ উল্কাবৃষ্টি কমবেশি লক্ষ্য করা যাবে পারসিয়াস তারা মন্ডলের একটু উপরে।
বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের এক সংবাদ বিজ্ঞপ্তি মঙ্গলবার একথা বলা হয়েছে।
এতে বলা হয়, এবারের পারসেইড উল্কাবৃষ্টি অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সুইফট-টাটল নামের একটি ধূমকেতুর লেজের অংশের ধূলিকণা এ সময় পৃথিবীর কাছে দিয়ে অতিক্রম করবে।
বর্তমানে প্রতি ঘন্টায় ২০টি উল্কাপাতের ঘটনা রেকর্ড করা হচ্ছে। বুধবার রাত ১২টা থেকে উত্তর-উত্তরপূর্ব আকাশে ক্যাসিওপিয়া তারামন্ডলের একটু ডানে পারসিয়াস তারামন্ডলের ইটা-পারসি তারাটির পাশের অঞ্চল থেকে শুরু হবে এ উল্কাবৃষ্টি। আকাশে উক্ত অঞ্চলকে পারসেইড রেডিয়েন্ট বলা হয়।
অনুসন্ধিৎসু চক্রের মহাকাশ বিভাগের সভাপতি শাহজাহান মৃধা বেনু জানান, এ সময় প্রতি ঘন্টায় আকাশের ঐ অঞ্চলে প্রচুর উজ্জ্বল উল্কা ঝাক আলোক বিন্দুর মতো আবহাওয়া মন্ডলে দেখা যাবে। তবে আকাশ পরিস্কার সাপেক্ষে উল্কাবৃষ্টি পর্যবেক্ষণ করা যাবে। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের মহাকাশ বিভাগ পারসেইড উল্কাবৃষ্টি পর্যবেক্ষণ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ১১টি পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করেছে।
স্থানগুলো হলো- ঢাকার মিরপুর, ডেমরা, মুগদাপাড়া, নারায়ণগঞ্জ, চাঁদপুর মেঘনানদী অববাহিকায়, চাঁপাইনবাবগঞ্জ, বান্দারবান, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুমিল্লা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যে কেউ এ উল্কাবৃষ্টি দেখতে আগ্রহী হলে নিজ নিজ বাসস্থানের ছাদে উঠে ১২ ও ১৩ আগস্ট মধ্যরাতের পর আকাশের উত্তর ও উত্তরপূর্ব দিকে দৃষ্টি রাখলেই মহাজাগতিক এ ঘটনা খালি চোখেই অবলোকন করার সুযোগ পাবেন। এমআরএম/১১-৮-০৯

http://www.the-editor.net/details.php?cat=5

১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×