আমার প্রিয় পোস্ট

http://yousufsultan.com/

Zekr : শক্তিশালী কুরআন সফটওয়্যার ও তার বাংলা এক্সটেনশন : ইন্সটলেশন ও ব্যবহারবিধি

০৭ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩২

শেয়ারঃ
0 45 0

মাকতাবা শামেলার কল্যানে আরবি তাফসির, হাদিস, ফিকহ, সিরাত, ইতিহাস, জীবনী ইত্যাদি গ্রন্থাদি মাউসের ক্লিকের সাথেই এক্সেস করা যাচ্ছে। খোঁজা যাচ্ছে সব গ্রন্থে একসঙ্গে, কিংবা, পৃথক ভাবে। চল্লিশ, পঞ্চাশ খন্ড সম্বলিত কিতাবের পৃষ্ঠা খুঁজে কাঙ্ক্ষিত ফলাফল বের করে আনা এখন মুহূর্তের ব্যাপার।

বাংলায় এরকম কিছু আশা করছিলাম অনেক দিন ধরেই। অন্তত, কুরআন শরীফের শুধু অনুবাদটা যদি এভাবে পাওয়া যেত! যদি তাতে বাংলা লিখে সার্চ করে আরবী আয়াত সহ পেয়ে যেতাম, আবার আরবি লিখে সার্চ করে বাংলা অনুবাদ সহ পেয়ে যেতাম! সে আশাই করতাম এত দিন।

এর মধ্যে যে একটি সফটওয়্যারও সে রকম সুবিধা দিতে পারে নি, তা কিন্তু বলছি না। বছর পাঁচেক আগে জাকারিয়া ভাইয়ার মাআরেফুল কুরআন সফটওয়্যারটি সর্বপ্রথম সে সুবিধা নিয়ে এসেছিল। তখন ছিলাম আবুধাবীতে। যতদূর মনে পড়ে, জাকারিয়া ভাইয়ার সফটওয়্যারটির উদ্বোধন আবুধাবীতেই হয়েছিল। বিভিন্ন তাফসীর মাহফিল, ইফতার পার্টি ও বাঙালীদের সমাবেশে তার সফটওয়্যারটির সিডি পাওয়া যেত। আমার কপিটি জাকারিয়া ভাইয়ার পক্ষ থেকে 'হাদিয়া' ছিল।

সে সময় খুব খুশি হয়েছিলাম আমি। সফটওয়্যারটি দিয়ে বাংলা বিজয় অক্ষরে লিখে সার্চ করা যেত কুরআনের বাংলা অনুবাদে। যেমন, 'নামায' লিখে সার্চ করলে কুরআন শরিফের অনুবাদে কত জায়গায় 'নামায' শব্দটি আছে, কোন কোন সুরায় আছে, তা জানিয়ে দিত সফটওয়্যারটি। আর সিডি ঢুকিয়ে চালালে আরবি আয়াতটাও জানা যেত, তবে তা ছিল ইমেজ ফরম্যাটে। যার কারণে আরবি লিখে সার্চ করার কোনো অপশন ছিল না তাতে।

সফটওয়্যারটিতে আর কী কী সংযোজন করা যায়, জাকারিয়া ভাইয়া জানতে চেয়েছিলেন। আমি বলেছিলাম, আরবি লিখে সার্চ করার অপশনটা খুব দরকার। এটা হলে সফটওয়্যারটি পরিপূর্ণ হবে বলে মনে করি। পরের ভার্সনে তিনি কুরআন তেলাওয়াত সংযোজন করেছিলেন, ইন্টারফেস কিছুটা মডিফাই করেছিলেন, কিন্তু আরবিটা তখনো সংযোজন করা হয় নি।

এরপর অজানা কারণে সফটওয়্যারটির পরবর্তী ডেভেলপমেন্ট বন্ধ থাকে। গত কয়েক বছর এভাবেই পার হল। এরই মধ্যে আরেকটি মা'আরেফুল কুরআন সফটওয়্যার ইন্টারনেটে পেলাম। কিন্তু, এর সীমাবদ্ধতা আরো বেশি ছিল। কোনো টেক্সট এর ভেতর থেকে কপি করা যেত না।

গত বছরের মাঝামাঝি খোঁজ পেলাম ওপেন সোর্স সফটওয়্যার 'Zekr' এর। ওপেন সোর্স বলে আবারও স্বপ্ন দেখতে শুরু করলাম আমি। ক্রমেই বিভিন্ন ভাষার অনুবাদ এতে যুক্ত হচ্ছে দেখে ভালো লাগত।

আইডি ফোরামে এ সম্পর্কিত একটি টপিকে আলোচনা প্রসঙ্গে স্বদেশী ডেভেলপারদের 'Zekr' এর বাংলা অনুবাদ এক্সটেনশন তৈরির জন্য আহ্বান জানালাম। জানি না সে আহ্বান কাউকে ছুঁতে পেরেছিল কি না। এরপর বেশ কদিন Zekr এর এক্সটেনশন সাইটে গিয়ে বাংলা অনুবাদ খুঁজেছি। কিন্তু অন্যান্য ভাষায় অনুবাদের ভিড়ে বাংলার কোনো খোঁজ না পেয়ে হতাশ হতে হত বরাবর।

'Zekr'এর সবচেয়ে ভালো দিক এর সহজ ইন্টারফেস। এরপর আরবিসহ অন্য ভাষায় অনুবাদে খোঁজার সুবিধা। আবার সার্চ স্ক্রীণ থেকে সহজেই মূল আয়াতে ফেরার ব্যবস্থা। সঙ্গে আয়াত ও সূরা নম্বরসহ সার্চ রেজাল্ট ডিসপ্লে। যাতে সহজেই রিসার্চ করতে পারেন ব্যবহারকারীরা। তার ওপর এটি ওপেন সোর্স, কাজেই একদম ফ্রী!

ওপেন সোর্স বলে বাঙালী কেউ না কেউ এগিয়ে আসবেই -এ স্বপ্ন ছিল জোরালো। অবশেষে ভাষার মাস 'ফেব্রুয়ারির' শুরুর দিকে 'Zekr'-এর এক্সটেনশন সাইটে ঢুঁ মারতেই চোখে পড়ল বাংলা অনুবাদ এক্সটেনশন। যদিও সেটা কেবল মা'আরেফুল কুরআনের। কিন্তু তাতে কি! বাংলা এসেছে, এতেই আমি খুশি। কে করেছেন জানি না, তবে অন্তর থেকে দোয়া রইল তার জন্য। আশা করি সামনে বাংলার অন্যান্য অনুবাদগুলোও চলে আসবে সেখানে।

এই পোষ্টটিতে মূলত 'Zekr' কীভাবে ইন্সটল ও ব্যবহার করতে হবে সে দিকে আলোকপাত করা হবে।

প্রথম ধাপ : Zekr ডাউনলোড ও ইন্সটল :

'Zekr' ইন্সটল করতে আপনার জাভা রানটাইম -এর প্রয়োজন হবে। এখান থেকে তা ডাউলোড করে ইন্সটল করে নিন। আপনার পিসিতে পূর্বে থেকেই তা থাকলে নতুন করে ডাউনলোড করার প্রয়োজন নেই।

এরপর 'Zekr' ডাউনলোড করে নিন। লিংক : http://zekr.org/quran/quran-for-windows ।এখান থেকে 'ডাউনলোড' -এ ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এরপর স্বাভাবিক নিয়মেই তা ইন্সটল করুন।

দ্বিতীয় ধাপ : বাংলা অনুবাদ ডাউনলোড ও ইন্সটল :

Click This Link -এই লিংক থেকে বাংলা মা'আরেফুল কুরআনের অনুবাদটি ডাউনলোড করে নিন। এরপর 'Zekr' ওপেন করে Tools>Add>Translation এ ক্লিক করুন।



তারপর বাংলা Translation ফাইলটি যেখানে ডাউনলোড করেছেন, সে জায়গাটি নির্দেশ করুন। ব্যস, বাংলা অনুবাদটি ইন্সটল হয়ে যাবে।

তৃতীয় ধাপ : Translation হিসেবে বাংলাকে ডিফল্ট সেট করা :

View>Translation>bn_BD মাওলানা মুহিউদ্দীন খান -সিলেক্ট করুন।



ব্যস, বাংলা অনুবাদ আপনার সফটওয়্যারে ডিফল্ট হিসেবে থাকবে। এরপর কখনো ইংরেজি অনুবাদ দেখার প্রয়োজন হলে একই নিয়মে ইংরেজি অনুবাদ সিলেক্ট করে নিন।

চতুর্থ ধাপ : বাংলা অনুবাদের ফন্ট ও সাইজ ঠিক করা :

Tools>Options>View এ ক্লিক করুন। চিত্রের মতো করে শেষ দুটি ভ্যালু যুক্ত করুন।



ভ্যালু দুটি যুক্ত করতে প্রথমে নিচে Add (+) ক্লিক করুন। নতুন উইন্ডো আসবে। সেখানে নিচের চিত্রের মতো করে 'trans_bn_fontName' লিখুন। এরপর Ok দিন।



একই ভাবে আরেকটি ভ্যালু যোগ করুন। Add এ ক্লিক করে 'trans_bn_fontSize' লিখে Ok দিন।

এরপর trans_bn_fontName এর ডানে 'Value' ঘরে ক্লিক করে 'SolaimanLipi' লিখুন। আর 'trans_bn_fontSize' এর ডানে 'Value' ঘরে '12' লিখুন। এরপর Apply দিয়ে Ok দিন। বাংলা ফন্টগুলো এখন স্মুথ দেখাবে।



তবে হ্যাঁ, Solaiman Lipi ফন্টটি আপনার সিস্টেমে না থাকলে অন্য কোনো ইউনিকোড ফন্ট নির্দেশ করতে পারেন। আবার যে ফন্ট আছে তা রেখেই শুধু সাইজ বড় করে নিতে পারেন। এ ক্ষেত্রে কেবল দ্বিতীয় ভ্যালুটি Add করলেই হবে।

পঞ্চম ধাপ : ব্যবহার :

এই সফটওয়্যারটি বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন আপনি।

১. বাঁ পাশ থেকে সূরা ও আয়াত সিলেক্ট করে Go ক্লিক করুন।



২. বাঁ পাশে নিচে Search বক্সে Quran সিলেক্ট করে আরবিতে লিখে সার্চ করতে পারেন।


ফলাফল :



৩. Search বক্সে Translation সিলেক্ট করে বাংলায় লিখে সার্চ করতে পারেন।



ফলাফল :



৪. সার্চ রেজাল্টে আরবি ও অনুবাদে আয়াতের শেষে সূরার নাম ও আয়াত নম্বরের ওপর মাউস ধরলে রেফারেন্সে ব্যবহারের জন্য সূরা ও আয়াতের সংখ্যাদ্বয় দেখতে পাবেন।



৫. আবার তাতে ক্লিক করলে সংশ্লিষ্ট সুরার সংশ্লিষ্ট আয়াতে চলে যাবেন।



এছাড়া আরো বিভিন্ন ভাবে সফটওয়্যারটি থেকে উপকৃত হতে পারবেন। আশা করি এর মাধ্যমে কুরআন সহজে বোঝা, কুরআন নিয়ে গবেষণা করা এবং তার উপর আমল করা সহজ হবে। আল্লাহ তায়ালা এর সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিন। আমীন।

-------------------------
পূর্বে প্রকাশিত : ব্যক্তিগত ব্লগে
-------------------------
এই পোষ্টের পিডিএফ : লিংক (কৃতজ্ঞতা : সাইফুর)
-------------------------
Zekr, জাভা এবং সোলাইমানলিপি একসঙ্গে : Zekr_Al-Quran_all (কৃতজ্ঞতা : সাইফুর)

 

সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৭ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ। তবে পুত্তম শব্দটার সন্ধি বিচ্ছেদ করলে বুঝতে সুবিধা হত।

৩. ০৭ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩৯
স্পেলবাইন্ডার বলেছেন: চমৎকার তথ্যের জন্য ধন্যবাদ।
৬. ০৭ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫২
রনি রাজশাহী বলেছেন: + প্রিয়তে ।
অনেক অনেক ধন্যবাদ।
৭. ০৭ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫৬
নিরব হাসি বলেছেন: জাজাকাল্লাহু খায়রন।
৮. ০৭ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫৭
ওরাকল বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রয়োজনীয় তথ্যের জন্য। আমার সাম্প্রতিক কাজ Click This Link আরো সহজ হয়ে গেল।
০৭ ই মার্চ, ২০১০ রাত ৮:৪৮

লেখক বলেছেন: কাজটা দেখলাম। ভালো লাগল। আশা করি কন্টিনিউ করবেন।

৯. ০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৫
Tayef Ahmed বলেছেন: ভাইজান ডাউনলোড করা যায় না
০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: কোনটা? Zekr? কী সমস্যা হচ্ছে?

১০. ০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৭
ধ্রুবমেঘ বলেছেন: প্লাস নং ১০।
সেইসাথে প্রিয়তে।
১১. ০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৩৪
তায়েফ আহমাদ বলেছেন: অতি উত্তম।
অতি উত্তম।
১২. ০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: এতদিনে আজীবন প্রিয়তে রাখার মত একটা পোস্ট পেলাম। অনেক অনেক ধন্যবাদ ইঊসুফ ভাই। ভাল থাকবেন! :)
০৭ ই মার্চ, ২০১০ রাত ৮:৫০

লেখক বলেছেন: হ্যাঁ, কুরআন শরীফ নিঃসন্দেহে আজীবন প্রিয়তে রাখার মতো গ্রন্থ। আর এ সংশ্লিষ্ট সব পোষ্ট আজীবন প্রিয়তে।

১৩. ০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
নির্জন রহমান বলেছেন: আলহামদুলিল্লাহ, খুবই ভাল একটি জিনিসের খোজ দিলেন। ধন্যবাদ,
এই সফটওয়্যারটি কি শুধু উইন্ডোজের জন্যই নাকি লিনাক্সেও কাজ করবে।
যাই হোক ট্রাই করে দেখবো।

অসংখ্য ধন্যবাদ, প্রিয়তে নিয়ে নিলাম পোষ্টি।
০৭ ই মার্চ, ২০১০ রাত ৮:৫২

লেখক বলেছেন: হ্যাঁ লিনাক্সেও কাজ করবে। এই লিংকটি ভিজিট করুন।

http://zekr.org/quran/en/quran-for-linux

আপনাকেও ধন্যবাদ।

১৪. ০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
সিটিজি৪বিডি বলেছেন: আসসালামু আলাইকুম ভাইজান। প্রিয়তে রাখলাম।
১৫. ০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০২
অকপট শুভ্র বলেছেন: প্রথমেই ধন্যবাদ। চমৎকার এই পোস্টের জন্য। তবে জ়াভা রানটাইমের কোন কিনারা করতে পারলাম না। ঠিক কোন লিংকটায় যাব বুঝতে পারছি না।
০৭ ই মার্চ, ২০১০ রাত ৮:৫৫

লেখক বলেছেন: এই লিংকে গিয়ে আপনার প্রয়োজন মতো ভার্সন ডাউনলোড করে নিন। উইন্ডোজ হলে উইন্ডোজ ভার্সন, আর লিনাক্স হলে লিনাক্স ভার্সন ডাউনলোড করে নিন।

লিংক : http://www.java.com/en/download/manual.jsp

১৬. ০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৭
বিজয় কেতন বলেছেন: এরকম একটা সফটওয়্যারের খোজেই ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ++++
১৭. ০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৯
ডুমুরের ফুল বলেছেন: আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইউসুফ ভাইকে অসাধারন একটি জিনিস উপহার দেয়ার জন্য।
১৯. ০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
মেগামেন বলেছেন: খুব খশি হলাম। ++++++ :)
২১. ০৭ ই মার্চ, ২০১০ রাত ৮:৫৭
ইঊসুফ সুলতান বলেছেন: যারা পোষ্টটি পড়েছেন, প্রিয়তে নিয়েছেন, মন্তব্য করেছেন -সবাইকে অনেক ধন্যবাদ। তবে অনুরোধ থাকল, প্রিয়তে নিয়েই যেন শেষ না হয়, বরং, সফটওয়্যারটির সাহায্যে মহাগ্রন্থ আল কুরআনকে যেন আরো সহজভাবে পড়তে, বুঝতে ও জানতে পারা যায় -সে দিকে খেয়াল রাখতে হবে।
২২. ০৭ ই মার্চ, ২০১০ রাত ৯:০১
এস,আহমেদ বলেছেন: প্রিয়তে

ধন্যবাদ আপনাকে++++++++
২৩. ০৭ ই মার্চ, ২০১০ রাত ৯:৩২
ডিজিটালভূত বলেছেন: প্রিয়তে না রাখলে কি চলে? কত ধন্যবাদ আর দেয়া যায়? তাই বলি জাযাকুমুল্লাহু খাইরা!
০৮ ই মার্চ, ২০১০ দুপুর ২:২৪

লেখক বলেছেন: জাযাকুমুল্লাহু খাইরা

২৫. ০৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৫২
সাইফুর বলেছেন: Zekr_Al-Quran_all
জাভা রানটাইম, সোলাইমান লিপি ফন্ট সহ যা যা লাগে সব একত্র করে দিলাম।
২০ মেগাবাইট সাইজ।
০৮ ই মার্চ, ২০১০ সকাল ৮:১৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। লিংক দুটো পোষ্টে আপডেট করে দিলাম। ভালো থাকুন।

২৯. ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩৭
Tayef Ahmed বলেছেন: জাবা ছাড়া বাকী সব গুলাতে The page cannot be found মেসেইজ দিচ্ছে।
দয়াকরে নতুন একটু দেখেন ভাইজান।
০৮ ই মার্চ, ২০১০ রাত ১১:১৮

লেখক বলেছেন: লিংক কাজ করছে তো। আপনার ওখানে কোনো সমস্যা হচ্ছে কিনা..

৩০. ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫০
উমর বলেছেন: আসসালামু আলাইকুম, খুবই চমৎকার একটি সফটওয়ার এর খোজ দিয়েছেন ভাই।
জাজাকাল্লাহু খায়রান।
৩১. ০৮ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০১
ডিডু বলেছেন: আসসালামু আলাইকুম, খুবই চমৎকার
৩২. ০৮ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৪
এম আই এইচ রাজন বলেছেন:

সোজা প্রিয় পোষ্টের তালিকায় চলে গেছে।
৩৭. ১৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪৮
সায়েম মুন বলেছেন: খুব ভাল একটা কাজ করেছেন। অনেক অনেক শুভকামনা রইল। এবং পোষ্টটি প্রিয়তে সংযুক্ত হলো।
৩৮. ২৪ শে মার্চ, ২০১০ রাত ১১:২৮
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ ইঊসুফ ভাই।
৩৯. ৩০ শে মার্চ, ২০১০ রাত ৮:৪৬
নার্ডী বয় বলেছেন: অনেক ধন্যবাদ + প্রিয়তে
৪০. ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৫:২০
তারেক হাসান বলেছেন: ধন্যবাদ ইউসুফ সুলতান ভাইকে এবং ধন্যবাদ যিনি এই পোষ্টের সন্ধান দিয়েছেন তাঁকে।
৪১. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৪
মুভি পাগল বলেছেন: জোশ জোশ। এরকম কিছুর সন্ধানেই ছিলাম বহুদিন। অনেক ধন্যবাদ আপনাকে।

প্রিয়তে
৪২. ১৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪০
িরয়াজ উিদ্দন বলেছেন: ধন্যবাদ। উপকৃত হলাম।+
৪৩. ২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:২২
প্রশংসা বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।
৪৪. ২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৮
রুহুল জাকি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আল্লাহতায়ালা আমাদেরকে আরো বেশী কুরআন পড়ার, বুঝতে পারার ও সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন।
৪৫. ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৯
সুন্দর সমর বলেছেন: দেরিতে হলেও ধন্যবাদ।
৪৬. ১০ ই মে, ২০১০ দুপুর ২:৫৩
অলস ছেলে বলেছেন: ইনষ্টল করে দেখলাম, খুবই সুন্দর। দারুণ।
৪৮. ১৪ ই মে, ২০১০ ভোর ৬:৫৪
চারুপাঠ বলেছেন: ভালো কাজে প্রতিযোগিতা করো এবং মন্দ কাজ থেকে বিরত থাকো। কিন্তু আমরা বিপরীত। আপনার লেখার জন্য ধন্যবাদ।
৫০. ১৭ ই জুন, ২০১০ সকাল ৯:৫৮
ভাবসাধক বলেছেন: +++++++++++ দারুন পোস্ট ব্রাদার ।

আল্লাহ আপনার মঙ্গল করুন ।
৫১. ০২ রা জুলাই, ২০১০ রাত ১০:১১
চারুপাঠ বলেছেন: জাজাকাল্লাহু আহসানাল জাজা!
৫২. ২৩ শে জুলাই, ২০১০ সকাল ৮:৩৯
শিশু ডাক্তার বলেছেন: ডাউনলোড করে ইনস্টল করেছি, টেস্টও করেছি, কাজ ও করেছে ,

কিন্তু সমস্যা হচ্ছে আজ সকাল থেকে অডিও কাজ করতেছে না ।
৫৩. ১১ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৬
তাশফী বলেছেন: আজীবন প্রিয়তে রাখার মত একটা পোস্ট পেলাম। অনেক অনেক ধন্যবাদ ইঊসুফ ভাই। ভাল থাকবেন!
৫৪. ১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৪৩
নাজনীন১ বলেছেন: হুম, কাজের সফটওয়ার। আরো অন্যান্য অনুবাদগুলোরও যদি এরকম সফটওয়ার থাকতো! অনেক ধন্যবাদ আপনাকে।
৫৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩১
মিতভাষী বলেছেন: সমস্যায় পড়েছি ভাইয়া!!!

আমি Zekr প্রথম ব্যবহার করি লিনাক্সে। এখন উইনডোজেই আছি। তো উইনডোজের জন্য উইনডোজ ভার্সন সফটওয়্যারটা ডাউনলোড করলাম, ইনস্টল করলাম, ওপেন করলাম, ব্যবহার করলাম, কোন সমস্যা হয়নি।

সমস্যা হলো বাংলা ইনস্টল করার পর, আপনার স্ক্রিণশটে দেওয়া পদ্ধতিতে বাংলা সিলেক্ট করলাম, তবুও কোন সমস্যা হলো না। সমস্যা হলো ফন্ট এবং ফন্ট সাইজ অ্যাড করতে গিয়ে। ট্রান্স ফন্ট নেম, এবং ট্রান্স ফন্ট সাইজ অ্যাড করলাম; কিন্তু ভ্যালুর ঘরে কোনটাতেই কিছু লিখা গেলো না, কারণ ঘরে লেখা অপশন আসেনি, শুধু হাইলাইটেড নীল ঘর দেখায়। তারপর দুটোই রিমুভ করলাম। সমস্যার শুরু এখান থেকেই, নীচের মেসেজ দেখালো। কিছুই বুঝলাম না।

সফটওয়্যারটা রিস্টার্ট দিলাম, এবার ওপেন হবার শুরতেই মেসেজ দেখালো।
পিসি রিস্টার্ট দিলাম, তারপর ওপেন করলাম, এবারও তাই হলো।

সফটওয়্যার রিমুভ করে পুনরায় ইনস্টল করলাম, তারপরও ওপেন হবার সময় ঐ একই মেসেজ দেখাচ্ছে!!

ভালো দিক হলো, এটা ওকে করলে, বা ক্যানসেল করলে, Zekr চালু হয় এবং কাজ করে, আর কোন সমস্যা করে না।

কিন্তু আমি ঐ মেসেজ টা দেখতে চাইনা।

স্ক্রিণশট নেওয়ার কোন সফটওয়্যার ইনস্টল করা নেই, তাই স্ক্রিণশট দিতে পারলাম না।

একটা সমাধান দিন দয়া করে।



org.apache.velocity.exception.MethodInvocationException: Invocation of method 'toInteger' in class net.sf.zekr.common.util.VelocityUtils threw exception java.lang.NumberFormatException: empty String at res\ui\theme\sky\css\common-style.css[line 45, column 49]
at org.apache.velocity.runtime.parser.node.ASTMethod.handleInvocationException(ASTMethod.java:337)
at org.apache.velocity.runtime.parser.node.ASTMethod.execute(ASTMethod.java:284)
at org.apache.velocity.runtime.parser.node.ASTReference.execute(ASTReference.java:252)
at org.apache.velocity.runtime.parser.node.ASTReference.value(ASTReference.java:493)
at org.apache.velocity.runtime.parser.node.ASTMethod.execute(ASTMethod.java:155)
at org.apache.velocity.runtime.parser.node.ASTReference.execute(ASTReference.java:252)
at org.apache.velocity.runtime.parser.node.ASTReference.value(ASTReference.java:493)
at org.apache.velocity.runtime.parser.node.ASTMethod.execute(ASTMethod.java:155)
at org.apache.velocity.runtime.parser.node.ASTReference.execute(ASTReference.java:252)
at org.apache.velocity.runtime.parser.node.ASTReference.value(ASTReference.java:493)
at org.apache.velocity.runtime.parser.node.ASTExpression.value(ASTExpression.java:71)
at org.apache.velocity.runtime.parser.node.ASTSetDirective.render(ASTSetDirective.java:142)
at org.apache.velocity.runtime.parser.node.SimpleNode.render(SimpleNode.java:336)
at org.apache.velocity.Template.merge(Template.java:328)
at org.apache.velocity.Template.merge(Template.java:235)
at net.sf.zekr.engine.template.TemplateEngine.getUpdated(TemplateEngine.java:105)
at net.sf.zekr.engine.template.ThemeTemplate.doTransform(ThemeTemplate.java:59)
at net.sf.zekr.engine.template.BaseViewTemplate.transform(BaseViewTemplate.java:50)
at net.sf.zekr.common.runtime.ApplicationRuntime.createCommonFiles(ApplicationRuntime.java:93)
at net.sf.zekr.common.runtime.ApplicationRuntime.configure(ApplicationRuntime.java:83)
at net.sf.zekr.ZekrMain.startZekr(ZekrMain.java:49)
at net.sf.zekr.ZekrMain.main(ZekrMain.java:91)
Caused by: java.lang.NumberFormatException: empty String
at sun.misc.FloatingDecimal.readJavaFormatString(Unknown Source)
at java.lang.Double.valueOf(Unknown Source)
at net.sf.zekr.common.util.VelocityUtils.toDouble(VelocityUtils.java:54)
at net.sf.zekr.common.util.VelocityUtils.toInteger(VelocityUtils.java:58)
at sun.reflect.NativeMethodAccessorImpl.invoke0(Native Method)
at sun.reflect.NativeMethodAccessorImpl.invoke(Unknown Source)
at sun.reflect.DelegatingMethodAccessorImpl.invoke(Unknown Source)
at java.lang.reflect.Method.invoke(Unknown Source)
at org.apache.velocity.util.introspection.UberspectImpl$VelMethodImpl.doInvoke(UberspectImpl.java:389)
at org.apache.velocity.util.introspection.UberspectImpl$VelMethodImpl.invoke(UberspectImpl.java:378)
at org.apache.velocity.runtime.parser.node.ASTMethod.execute(ASTMethod.java:270)
... 20 more
১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৬

লেখক বলেছেন: আসসালামু আলাইকুম। ভাই রিপ্লাই দিতে দেরি হওয়ায় দু:খিত। আসলে এখানে একটু কমই আসা হয়।

যাহোক, আপনি যে সমস্যার কথা বলেছেন তার সমাধান টেকি ভাইয়েরা ভালো দিতে পারবেন। সম্ভব হলে পিসিটা একটু ফরম্যাট দিয়ে দেখতে পারেন। ভালো থাকুন।

৫৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:১৬
নাজমুলব্লগ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার করার জন্য। খুবই ভালো মানের একটি সফট্ওয়্যার।
৫৭. ১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৯
ইঊসুফ সুলতান বলেছেন: যারা পছন্দ করেছেন, প্রিয়তে নিয়েছেন বা মন্তব্য করেছেন, সবাইকে ধন্যবাদ। দোয়াতে স্মরণ রাখার অনুরোধ রইল।
৫৮. ১০ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪১
ইঊসুফ সুলতান বলেছেন: যারা পছন্দ করেছেন, প্রিয়তে নিয়েছেন বা মন্তব্য করেছেন, সবাইকে ধন্যবাদ। দোয়াতে স্মরণ রাখার অনুরোধ রইল।
৫৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪০
নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন: ভাই দোয়াতে আমরা স্মরণ করতে ভুলে গেলেও যে কাজ করেছেন তাতে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে ভুল করবেনা নিশ্চিত।
৬০. ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪১
নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন: মিতভাষী'র মত একই সমস্যায় আমিও পড়েছি। দয়া করে কেউ সাহায্য করুন।
৬১. ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৯
আহমাদ মাঈনুল হাসান ইমরান বলেছেন: vai apni amake kindly apnar mobile no ta den
৬২. ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৫
মুভি পাগল বলেছেন: ওফ। জটিল জিনিস
৬৫. ২৩ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:২৭
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: এমন একটা জিনিসের অপেক্ষা অবশেষে শেষ হইলো কিন্তু

ভাই ডাউনলোড করা যাইতাছেনা ? :( :( :(

৬৬. ৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:১৫
রনি রাজশাহী বলেছেন: জার্ক ডাউনলোড করতে গেলে এরর দেখায়। :(
৬৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫২
এম. মাসুদ আলম. বলেছেন: আমি ব্যাবহার করি। চমৎকা!!
৬৯. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১২
আমাদের ইয়াহু বলেছেন: আলহামদুলিল্লাহ, খুবই ভাল একটি জিনিসের খোজ দিলেন।

অসংখ্য ধন্যবাদ, প্রিয়তে নিয়ে নিলাম পোষ্টি।
৭১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৪
মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন:
ধন্যবাদ, আমি আপনাকে অনেক পড়ে পড়লাম।


প্রিয়তে রাখলাম।
৭২. ২৮ শে জুন, ২০১১ দুপুর ১:৫০
মাছুম পলাশ বলেছেন: ডাউনলোড করে ব্যবহার করছি খুবই ভাল উদ্যোগ। প্রিয়তে নিলাম
৭৩. ২৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:২৯
দুখী মিয়া বলেছেন: বাংলা Translations ডালো লিংকটা কাজ করে না। আপডেট করে দিলে উপকার হয়। নিচের লিংক থেকে আমি করে নিলাম। কারো দারকার হলে এই লিংক থেকে ডালো করে নিতে পারেন।
http://zekr.org/resources.html#translation

আপনার এত দারুন একটি পোস্টের জন্য ধন্যবাদ।
৭৪. ২৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৩৫
দুখী মিয়া বলেছেন: ছবিগুলো দেখা যায় না। ঠিক করে দিলে বেশ উপকার হতো।

 

মোট সময় লেগেছে ১.০৩৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই