আমার প্রিয় পোস্ট
- বোকা বাউলের পদ্য: নিজেকে ওভাবে মেলতে নেই - প্রণমি যীশু, মনসুর আল হাল্লাজ অথবা হুমায়ুন আজাদ - সাদিক মোহাম্মদ আলম
- সিংহপুরের ডায়েরী - সাদিক মোহাম্মদ আলম
- আমরা ভালো আছি - রাসেল ( ........)
- কুয়ালালামপুরের ডায়েরী: গোপালীয় খানাপিনা আর রোবোকন প্রতিযোগিতা - সাদিক মোহাম্মদ আলম
- কনক্রিটের সৌধে পুস্প দেওয়া ইসলাম সম্মত না - বলেছেন রাম সন্না। ধমর্ান্ধরা মুড়ি খাও - সাদিক মোহাম্মদ আলম
- কুরবাণী করতে হুকুম প্রাণ প্রিয় ধন। গরু ছাগল হইলো কি তোর এতই প্রিয় ধন? - ফিরে দেখা কুরবাণী - সাদিক মোহাম্মদ আলম
- আমাদের সক্রেটিস - আরজ আলি যেভাবে একজন আরজ আলি হয়ে ওঠেন - সাদিক মোহাম্মদ আলম
- ধর্মান্ধরা মুড়ি খাও: চাঁদ দেখতেই হবে? - সাদিক মোহাম্মদ আলম
- শেষ কবে আপনি একেবারে নতুন কিছু করেছেন? - সাদিক মোহাম্মদ আলম
- প্যারাডক্স : সব পূর্ব-নির্ধারিত (প্রিডেস্টিনেশন বা ভাগ্য) হলে আপনার আমার কি দোষ (শেষ বিচার, কর্মফল -এর ধারনা অর্থহীন )? - সাদিক মোহাম্মদ আলম
- অভিযানের নাম 'মেজবান সঙ্গে লইয়া ভ্রমন'। গন্তব্য শুভর বাড়ি এবং চতুর্থ মৃতু্যর উপাখ্যান - সাদিক মোহাম্মদ আলম
- 100তম পোস্ট: আগন্তুকের সাথে মৌন কথোপকথন - সাদিক মোহাম্মদ আলম
বোকা বাউলের পদ্য: নিজেকে ওভাবে মেলতে নেই - প্রণমি যীশু, মনসুর আল হাল্লাজ অথবা হুমায়ুন আজাদ
২৫ শে আগস্ট, ২০০৬ রাত ৯:৫৪
জনগনের মিলিত বোকা দৃষ্টির সামনে
নিজেকে পুরোপুরি মেলে দিও না,
মেলতে নেই।
নিজের ঘরের চার দেয়ালের সীমানার ভিতরে
অথবা স্নানঘরে
উলঙ্গ হলেও হতে পারো;
কিন্তু সেই নগ্ন উলঙ্গতাকে পোশাকের
আবরনে ঢেকে নিতে হয়
জনগনের সামনে।
নইলে ভুল বুঝবে যে!
ভুল বুঝে
ভাবতেই পারে - পেছনে অথবা সামনের
সুরঙ্গ অথবা উত্থিত অঙ্গ
বুঝি পরিপূরক অঙ্গের সহবাসে ব্যাকুল!
ওদের কি দোষ বলো?
ওদের ভুল বোঝার সম্পূর্ণ সার্বভৌমত্ত্ব,
তোমার মেলে ধরাটাতেই যত ঔদ্ধত্ব।
নিজেকে খোলামেলা মেলে দেয় কেবল বোকারা।
যেমন মেলে দিয়েছিলেন ক্রুশবিদ্ধ যীশু,
মনসুর আল হাল্লাজ
অথবা একজন হুমায়ুন আজাদ।
ওসব ভেবে আমি গুটিয়ে নিয়েছি নিজেকে
অতীত কাল অবধি আজ।
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৬ রাত ১০:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
স্তব্ধতার গানই সেরা।যেমন সেরা,
বুদ্ধের শূণ্যতার নির্বাণ
পিকাসোর ফর্মলেস এ্যাবস্ট্রাক্ট।
অথবা শেষ নবীর
নীরাবতায় মোক্ষ লাভ।
অতিথি বলেছেন:
সময়ের সঠিক উচ্চারণ!
অতিথি বলেছেন:
ধন্যবাদ শেখ জলিল।যখন শহর পুড়ছে আর সবাই ঘুমিয়ে তখন নারীবাদী অথবা সুবিধাবাদী যেকোন আবরণ ছুড়ে ফেলে দায়িত্ব পালনই সেরা।
নিষ্কাম, নির্লিপ্ত দায়িত্ব পালন, মেয়রের পুরস্কারের আশায় নয়; শহরবাসীর পক্ষ থেকে পিঠে সাবাশ নেওয়ার আশায় নয়।
ভূলে গেলাম গণতন্ত্র......ভূলে গেলাম ষড়যন্ত্র.........
জয় হোক বোকাতন্ত্রের
পথিক!!!!!!! বলেছেন:
বোকার মাপকাঠি কোথায় এ ভুবনে বন্ধুকে সত্য তে মিথ্যা আমরা বোঝার কে?
............কে জান কোথায় খেলছে মজার এক খেলা........
ফুটবল মাঠে বল কি বোঝে সে কার পায় ব্রাজিল না আর্জেন্টিনা?
অতিথি বলেছেন:
সাদিক নিজের বিশ্বাস ও যুক্তি ছড়িয়ে দেয়ার সাথে নিজেকে নিরাভরন করার উপমাটা যৌক্তিক মনে হল না। যিশু নিজেকে উলঙ্গ করেননি, নিজের বিশ্বাস ছড়াতে চেয়েছিলেন। আর্কিমিডিস নিজের যুক্তি ছাড়তে চাননি। তেমনি এত সহজে হাল ছেড়োনা বন্ধু। আমি তোমার মতবাদে বিশ্বাস না করতে পারি। কিন্তু তোমার মতবাদ প্রকাশের অধীকার রক্ষার জন্য লড়তে রাজি।
ঝরা পাতা বলেছেন:
নিজেকে খোলামেলা মেলে দেয় বোকারা আর উদাহরন হিসেবে হুমায়ুন আজাদ। না, মানতে পারছি না। সত্যের সাহসী উচ্চারন করা যদি বোকামি হয় তবে এরকম সহস্র বোকা চাই, নির্বাক বর্ণচোরা সাধু পুরুষের কোন দরকার নেই।
মাশা বলেছেন:
ইন্টেলুকচুয়াল ফাইট বা ইন্টেলিজেন্ট ফাইটকে আপনি বর্ণচোরা বলছেন কেন ঝরাপাতা। বিশেষ করে আমাদের দেশে। যে দেশে 90 পার্সেন্ট লোকজন র্ধমান্ধ।
অতিথি বলেছেন:
মুর্শেদ,এই খোলামেলা বলতে inner feelings বুঝিয়েছি। যার অনেকটাই অব্যক্ত, বরং ভাষাতে প্রকাশ করার পরে বোঝা যায়, যা বুঝাতে চেয়েছি কিছুই হলো না।
রুমির ভাষায় একটা উদাহরন দেই:
Whatsoever I say in exposition and explanation of Love,
when I come to Love itself I am ashamed of that explanation.
এর সাথে মতপ্রকাশের অধিকারের সম্পর্ক থাকলেও প্রেক্ষিতটা আসলে অন্য।
ঝরা পাতা, এই 'বোকা' আপনার কাংখিত বোকারাই। বোকা শব্দটা অনেকটা হেয়ালী হিসেবে ব্যবহার করা হয়েছে, বুদ্ধিকম অর্থে নয়। পৃথিবীর হিসেবে ভালো মানুষদের বোকা মানুষ বলা হয়, জানেন তো? কারন তারা আদর্শের পক্ষে থাকে, স্বার্থের নয়।
হুমায়ুন আজাদ চরিত্রটা আমার কাছে সেইরকম, তাই তিনিও চালাক, স্বার্থপর পৃথিবীর টার্মিনোলজিতে বোকা মানুষ। গৌতমা বুদ্ধাও বোকা, কারন সে তার ধনসম্পদ আর রাজ্য ছেড়ে সত্য আদর্শ অনুসন্ধান করতে বেরিয়েছিলো।
সাদিক মোহাম্মদ আলম বলেছেন:
হ!
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ভালৈছে!!!! ব্লগে দেখি না ক্যান?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















কথার কথা বলে যায়....
এখন আর কোনো কাব্য নয়
এখন আর কোনো গল্প নয় ...
................স্তব্দতার গান শুনি ।