somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে আসা। ইন্টারন্যাশনাল স্কলারশিপের খবরাখবর

১৭ ই অক্টোবর, ২০০৬ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিঙ্গাপুরে যে স্কলারশিপটা নিয়ে পড়তে এসেছিলাম সেটা ছিলো ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুরের, 'রিসার্চ স্কলারশিপ'। ডিগ্রি অর্জন করো, মাথা খাটাও, রিসার্চ করো, ইউনিভার্সিটি আর সিঙ্গাপুরে অবদান রাখো - মাসে মাসে স্কলারশিপ পাও। অনেকের ধারনা বিদেশে পড়তে আসা মানে বিশাল খরচ, বাপের বোধ হয় কাড়ি কাড়ি টাকার বস্তা থাকতে হয়। আসলে সত্য না। মাঝে মধ্যেই তাই এখানেও বা দেশে অনেকে জিজ্ঞেস করে এরকম কথা: তা তোমার পড়তে ক্যামন খরচ হয়? প্রতি মাসে নিশ্চই অনেক টাকা?

আমাকে উত্তর দিতে হয়, একটা পয়সাও নিজের খরচ করতে হয় না। পুরোটাই ইউনিভার্সিটি পে করে, উলটো থাকা খাওয়ার খরচ দেয় যেটা বাংলাদেশের টাকায় অনেক। যে সব ছাত্র খুব একটা অবস্থাসম্পন্ন পরিবার থেকে আসে নি, তারা তাদের সেই টাকা বাঁচিয়ে গ্রামের বাড়িতেও খচর পাঠায়।

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুরের রিসার্চ স্কলারশিপটা দেওয়া হয় মেধার ভিত্তিতে। পৃথিবীর অনেক দেশের ন্যাশনালিটি থেকে বাছাই করে ওরা দিয়ে থাকে। কোন বন্ড নেই। যারা স্কলারশিপ সম্পর্কে অবগত না, তারা অবাক হয়। বলে, 'তোমাকে লেখাপড়া করাচ্ছে, সব টিউশন ফি ইউনিভার্সিটি দেয়; আবার উলেটা টাকাও দেয় স্কলারশিপ হিসেবে - এর পেছনে কারনটা কি? ওদের কি পাগলে পাইছে।'

পাগলে পায় নাই। গ্র্যাজুয়েটদের করা রিসার্চ এখানে আলসে বসে থাকে না। সরাসরি ইন্ডাস্ট্রিতে কাজে লাগানো হয়। যেমন আমি যে বিষয়ে কাজ করি সেই রিলেটেড কাজে এখানে ইউনিভার্সর্িটির একটা স্পিন অফ কোম্পানীও আছে যারা জার্মানী, জাপানের নামীদামী কমার্সিয়াল কোম্পানীর সাথে প্রোডাক্ট নিয়ে প্রতিযোগিতা করে। প্রায় সব রিসার্চ কোন না কোন ভাবে ইউনিভার্সিটিকে অথবা পুরো সিঙ্গাপুরকে এগিয়ে নিয়ে যায়। আবার পাশ করার পরে অনেকেই এখানে চাকরুী করে। অনেক মেধাকে এভাবে দেশের ভিতরে কাজে লাগিয়ে নিজেদের অর্থনীতিকে সচল রাখে সিঙ্গাপুর। কারন এদের নলেজ বেইজড ইকোনমিতে মেধা ছাড়া উপায় নাই। কোন ন্যাচারাল রিসোর্স নাই এদের। সুতরাং দেশটার মূল শক্তিটাই আর এন্ড ডি, সার্ভিস ইত্যাদির উপরে যার জন্য ম্যানপাওয়ার খুব প্রয়োজন।

এসব কারনে পুরো নিজের গাটের পয়সা খরচ করে দেশের ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ দিয়ে থাকে।

যারা আন্ডারগ্রাজুয়েট শেষ করে বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে যেতে চান তাদের জন্য একটা ভালো স্কলারশিপের খবর ওয়ালা ওয়েবসাইট হলো: [link|http://scholarshipz.blogspot.com/|B
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১২:১১
৩০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×