somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃতজ্ঞতাবোধ (সম্ভবত) খুব একটা খারাপ জিনিস না

১৪ ই এপ্রিল, ২০০৭ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভ নববর্ষ৷ সামহোয়্যারের ইনের নতুন উত্‍সব উত্‍সব ভাবওয়ালা ডিজাইনের ইন্টারফেস দেখে ভালোই লাগলো৷ ব্যানারের ডিজাইনা দৃষ্টিনন্দন৷ বিজয় ব্যবহারে অভ্যস্ত আমার কাছে ইউনিকোড একটু অসুবিধার হলেও লংটার্মে ইন্টারনেটে বাংলা ভাষার অবস্থান, সার্চ ইঞ্জিন ইন্ডেক্স ইত্যাদি সব মিলিয়ে ইউনিকোডের বিকল্প নেই এবং এই পরিবর্তনটা স্বাগতম৷

অনেকেই দেখলাম হালকা বিরক্ত, হতাশ, সামহোয়্যার এইটা কি করলো টাইপের মনোভাব প্রকাশে ব্যস্ত৷ এইটা সামহোয়্যারের ব্যবহারকারী আমাদের জন্য নতুন কিছু না৷ প্রায়শই নানান ব্যবহারকারীর নানান অভিযোগ এবং সেইটা স্বাভাবিক৷

কিন্তু আমার যেটা কথা সেইটা হলো: সামহোয়্যার ইনের লেখক, পাঠক এবং অংশগ্রহনকারী হিসেবে যদি আমরা ভেবে নেই যে এই সাইটটি এবং এর আনুষাঙ্গিক যাবতীয় সুযোগসুবিধা তৈরী করে দিয়ে সামহোয়্যার কতৃপক্ষ খুব আমাদের কাছে দায়গ্রস্থ তাইলে মনে হয় ব্যাপারটা ঠিক হচ্ছে না৷ মনে হয় না তারা আমাদের একটা যোগাযোগের মাধ্যম খুলে দিয়ে নিজেরা খুব ফেসে গেছেন টাইপের ভাবনায় আক্রান্ত হবে বা হওয়া উচিত৷

এই সাইটটি বিনামূল্যে চমত্‍কার একটা ইন্টারফেস সাপোর্ট দিয়ে যাচ্ছে৷ বিভিন্ন সময়ে ব্যবহারকারীদের সুবিধার জন্য বিভিন্ন ফিচার টুকটাক যোগ হচ্ছে৷ হ্যা, অনেক অসুবিধা এখনও আছে যেগুলো হয়তো কাটানো গেলে অনেকেই খুশি হতেন; কিন্তু সাইটটিতে যথেষ্ট পরিমার্জন ঘটানো হয়েছে এর প্রথম দিককার অবস্থার থেকে৷ যে অসম্ভব সম্ভাবনার যায়গাটা খুলে দিয়েছে সামহোয়্যার ইন সে সফলতার তুলনায় এর দূর্বলতাগুলো আমার মনে হয় না খুব অসহ্যকর৷

সামহোয়্যার না থাকলে এখানকার সিংহভাগ মানুষই হয়তো অনেক মত প্রকাশের, অন্যকে জানার, অন্যের ভাবনার সাথে এই যে মিথস্ক্রিয়া সেইটা থেকে বঞ্চিতই থাকতেন৷ হ্যা বাংলায় ব্লগ খোলা হতো৷ ব্লগস্পটে সেই সুবিধা আছে৷ একা একা লিখবেন, একা একা একজন দুইজন দশজন গিয়ে হয়তো পড়তো৷ আবার কেউই পড়তো না৷ দুটো পাচটা ব্লগ খুলে একসময়ে লেখাই বাদ দিয়ে দেওয়ার প্রবণতাও প্রচুর দেখা যায় ব্লগ স্পট বা ওয়ার্ড প্রেসে৷ সেই জায়গার সাথে সামহোয়্যার এতটাই আলাদা, এতটাই এর কমিউনিটি ব্লগিংএর আকর্ষণ যে তুলনা দিলে এর টান অনেক এগিয়ে৷ এই সব মিলিয়ে আমি তো মনে করি না সামহোয়্যার কতৃপক্ষ আমাদের কাছে খুব দায়গ্রস্থ বা চরম ভিলেন হিসেবে একটা কাঠ গরায় দাড় করানোর মতো কেউ৷

যারা নতুন পরিবর্তনে নেতিবাচক মনোভাব এবং সমালোচনা প্রকাশ করেছেন তাদের প্রত্যেকের মতামতকে শ্রদ্ধা জানিয়েই বলছি যে কৃতজ্ঞতাবোধ সম্ভবত খুব একটা খারাপ জিনিস না৷ সামহোয়্যার আজকে যেখানে দাড়িয়ে আজ থেকে ১ বছর পরে সেই জায়গায় থাকবে না৷ এমনকি ৬ মাস পরেও হয়তো না৷ এটা সমৃদ্ধ হবে, আপনাদের মাধ্যমেই হবে৷ সেই সমৃদ্ধির জন্য একগুচ্ছ সুযোগ সুবিধাই সব কিছুর মাপকাঠি ধরলে বোকামী হবে৷

আমার মনে হয় সামহোয়্যার ইনের একজন ব্যবহারকারী হিসেবে এর সব ধরনের নতুন আয়োজনকে, পরিবর্তনকে (সেইটা যত ছোটই হোক না কেন) বোধ হয় স্বাগত জানানোই যায়৷ হাজার হইলেও, কৃতজ্ঞতাবোধ খুব একটা খারাপ জিনিস না৷

কৃতজ্ঞতা সামহোয়্যার ইন এন্ড টিম৷ সবাইকে নতুন বাংলা বছরের নিরন্তর ভালোবাসা৷
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×