আমার দেখা সেরা কিছু নাটক নিয়ে কিচু নিয়মিত পোস্ট দিব। বাংলা নাটক এমনিতেই জনপ্রিয়, তারপরও আমার চোখে ভালো লেগেছিল সে রকম কিছু নাটক এর রিভিউ এবং ডাউনলোড লিংক দিব, যাতে আপনারা ও নাটকটি উপভোগ করতে পারেন। আমার এই ব্লগে নাটক রিভিউ করলে যে,বাংলা নাটক আরও উৎকর্স লাভ সে রকম কোনো চিন্তা আমার নেই। ভালো কে ভালো বলা, সবার সামনে তুলে ধরা ই আমার মুল লক্ক্য...আশা করি, আপনাদের সহযোগিতা পাব। আম রিভিউ বলতে সম্পর্ন নাটকের শুধু সমালোচনা করব তাই নয়। কেন ভাল লেগেছে তাই উল্লেখ করব। নাটক দেখার পর আপনারা আমার লেখার মুল্যয়ন করতে পারেন।
-বাস নাম্বার-
ঈদে যারা টিভি দেখেছেন তারা হয়ত বাস নাম্বার নাটক টি দেখে থাকতে পারেন।
ইদানিং, যে কোনো ধরনের বাস এ উঠলে, সিট এর পিছনে মেয়েদের মোবাইল নাম্বার লেখা থাকতে দেখা যায়। এই মোবাইল নাম্বার থেকে কি ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তা নিখুত ভাবে দেখানো হয়েচে।
কিভাবে অপরিচিত মানুষ ক্ষতির কারণ হয়ে দাড়ায়, তাও সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে।
হাসান মাসুদ, মোনালিসা, বাপ্পী আশরাফ এর অভিনয় এর প্রশংসা না করলেই নয়।
আশা করছি, আপনাদের কাছে নাটক টি খারাপ লাগবে না।
আমার লেখার যে কোনো ধরনের সমালোচনা, উপদেশ, তথ্য - মন্তব্য আকারে দিয়ে আমাকে বিচার করতে ভুলবেন না।
ডাউনলোড লিংক: Click This Link
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


