পরিস্কার নীতিমালা দেখতে চাই , স্বাধীনতার চেতনা বিরোধী কোন পোষ্ট প্রথম
পাতায় থাকবেনা। মুক্তিযুদ্ধে শহীদ কতজন? এটা কি গৃহযুদ্ধ ছিল? যুদ্ধাপরাধ
হয়েছে কি না? এই সব প্রশ্ন তোলা চিন্তার স্বাধীনতা নয়, এগুলি হচ্ছে
আস্ফালন এবং হীন স্বার্থে বাস্তবতাকে অস্বীকার করা। এই ভাবে মুক্তিযুদ্ধ
বিরোধী কোন পোষ্টকে ব্লগে রাখা যাবেনা। কোন ধূয়া তুলেই নয়। ব্লগ
কর্তৃপক্ষকে এই ধরণের পোষ্ট আসা মাত্রই মুছে ফেলতে হবে ।
ব্লগে স্বাধীনতার চেতনার প্রতিফলণ দেখতে চাই । এই প্রতিফলণ শুধু কথার
প্রতিফলন নয়, বাস্তব চিন্তার প্রতিফলন । মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলার
মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মুক্তির জন্য । মুক্তিযুদ্ধের ফসল
বাংলাদেশের মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মুক্তির জন্য কার্যকর
চিন্তাভাবনার প্রকাশ দেখতে চাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

