somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের টেলিযোগাযোগ সম্ভাবনা এবং বর্তমান পরিস্থিতি

২৪ শে মে, ২০০৯ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবী বদলেছে - বদলাচ্ছে - বলতে গেলে এগিয়ে চলেছে দূর্বার গতিতে। পৃথিবীর এই এগিয়ে চলার সাথে সাথেই বিবর্তন ঘটেছে তথ্য প্রযুক্তির – যার কল্যানে পৃথিবী শুরু করে ছোট হলে - আর ছোট হলে হলে পৃথিবী যেন এখন সত্যিই হাতের মুঠোয়।

আর এই হাতের মুঠোয় পৃথিবী আসার পেছনেই রয়েছে মুঠোফোনের চমকপ্রদ সব সুবিধা। দেরিতে হলেও আমাদের দেশেও শুরু হয়ে যায় মুঠোফোনের পথ চলা - যদিও প্রথমে একটি বাংলাদেশী কম্পানি (সিটিসেল) পথচলা শুরু করে - অত্যাধিক রেট এবং দামের কারনে তা অনেক মানুষেরই নাগালের মধ্যে ছিল না, তারপর একে একে আসে অন্য সব মোবিল কম্পানি - যে কথা সবারই জানা - আর সেই পথ ধরে আমাদের দেশে ঘটে গেছে এক মোবাইল ফোন বিপ্লব- কেননা এখন সবাই সকল যোগাযোগের মাধ্যম হিসেবেই বেছে নেয় এই মোবাইল ফোন কেই – সেটা কল হোক – আর ইন্টারনেটই হোক না কেন!!!!!!

কিন্তু তারপর ও দুঃখটা যেখানে - তা হল এই মুঠোফোন বিপ্লবের কোন অংশই আমাদের বাংলাদেশ কাজে লাগাতে পারেনি - না ছিল সম্পূর্ন দেশি মালিকানাধিন কোন কম্পানি - না সরকারের কোন কম্পানি।

ফলে হিসেবটা অনেকখানি এমনই দাঁড়ায় –
১০০টাকার একটা বাংলালিংক কার্ড কিনলে আমি ১৫ টাকা দেই সরকারকে আর ৮৫ টাকা চলে যায় মিশরে - সেই ৮৫ টাকা দিয়েই মিশর, নরওয়ে, মালেশিয়ার মত দেশগুলো উন্নত থেকে আরো উন্নততর হয় আর আমরা দেশে উপার্জিত অর্থ দেশে না রেখে সহজেই বিদেশে পাঠিয়ে দেই।

পার্শবর্তী দেশের কথাই ভেবে দেখি - সেখানে ১টি বা ২টি মোবাইল কম্পানি বাদে সকল কপম্পানিই দেশীয় মালিকানাধিন এবং একটি কম্পানি সরকারিভাবে পরিচালিত।

তারা দেশের অর্থ দেশেই রাখছে এবং সেটা দিয়ে উন্নয়নের পথে হেঁটে চলেছে।

আমাদের দেশের সরকার অনেক পরে এসে সরকারি মালিকানাধিন একটি কম্পানি করেছে - যার অবস্থা আমাদের সবারই জানা, এমনকি কোন সরকার কিংবা বিটিসিএল – কেউই এখনো একে আরো উন্নত মানের করে অন্যান্য কম্পানির মতও করে তুলার চেষ্টা করেনি এবং সামনে করবে বলেও মনে হয়না, অথচ এর মাধ্যমেই বাংলাদেশ সবচেয়ে বেশি মুদ্রা উপার্জন করতে পারতো - কেননা যেখানে গ্রামীন ফোন বাংলাদেশকে সর্বোচ্চ কর দেয় – সেখানে সহজ হিসেব করলেই তাদের আয় সম্বন্ধে ধারনা পাওয়া যেতে পারে।

তারপর আবার এ সব বিদেশি কম্পানি জড়িত আছে বেশ কিছু অবৈধ কাজে যার খবর গত বছর অনেকবারই আমরা পেপারে দেখেছি।

এবার আসি আমাদের সরকার গুলোর অবস্থান নিয়ে –
খুব সহজেই বোঝা যাচ্ছে আমাদের কোন সরকারের আদৌ সরকারের এই টেলিযোগাযোগ খাতকে উন্নত করার এবং একে ব্যবহার করে দেশের উন্নয়নে প্রকৃত ভাবে কাজে লাগানোর কোন ইচ্ছা নেই,

কেন এমন মনে হল -
কারন কিছুদিন ধরেই দেখছি গ্রামীন ফোন নানা স্টাইলে বিজ্ঞাপন দিয়ে জানাচ্ছে ওদের মোবাইল ফোন থেকে গ্যাস বিদ্যুত ও পানির বিল দেয়া যাবে - বাহ এমন একটা সুবিধাতো সরকার সরকারি মোবাইলেই দিতে পারতো - না দিয়ে একটা বেসরকারি মোবাইলে দিয়ে সরকারের এমন কি ই বা লাভ হলো (কতিপয় ঊর্ধতন কর্মকর্তা ব্যতিত)।

এখন খারাপই লাগে কি সহজেই আমরা দেশের অর্থ দিয়ে অন্য দেশের উন্নয়নে ভূমিকা পালন করছি আর আমাদের সরকার গুলোও যেন সেটাতে আমাদের আরো ইন্ধন যোগাচ্ছে!!!!!!!

X((X((X((
২০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×