মোবাইলের মাধ্যমে বাংলা ব্লগিং কিভাবে করা যায় সে ব্যপারে অনেক আগের থেকেই নানাবিধ চেষ্টা করে আসছি, কিন্তু নকিয়ার কিছু s40 মোবাইল বাদে আর কোন মোবাইলে বাংলা ব্যবহারের তেমন কোনো সুবিধা খুজে পেলাম না, আর যা পেলাম সেটা প্রায় ব্যবহারের অযোগ্য একটা উপায়।
কিন্তু এই ঈদের দিন দাদা বাড়ী তে বসে বসে ঘাটতে গিয়ে পেয়ে গেলাম সহজ সমাধান (সহজ ই বলা চলে, অনেকটাই অভ্রর মতো ফোনেটিক এর মাধ্যমে বাংলা লিখা সম্ভব মোবাইলেই)। শুধু একটা সফটওয়ার নামিয়ে নিতে হবে মোবাইলে, এই সফটওয়ার দিয়ে লিখে ড্রাফট হিসেবে সেভ করতে হবে, তবে সেটা মোবাইলের মেসেজ এ ড্রাফট হিসেবে সেভ হবে, সেখান থেকে কপি করে অপেরা মিনির মাধ্যমে সহজেই ব্লগে পেস্ট করা যাবে, আর এর জন্য ব্যবহার করতে হবে নকিয়া সিমবিয়ান তৃতীয় প্রজন্মের মোবাইলে, আর আগে থেকেই তাতে বাংলা ইউনিকোড সেট করে নিতে হবে!
আমি এখন ও ঢাকার বাইরে, এটা মোবাইলেই লিখছি(N82), ফিরে বিস্তারিত জানাবো।
এখন থেকে যেকোনো সিমবিয়ান মোবাইলে সহজেই বাংলা ব্লগিং করা যাবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


