আমার প্রিয় পোস্ট

মোবাইলে বাংলা লেখার এবং পড়ার ব্যবস্থা(নকিয়া এন, ই সিরিজ এবং তৃতীয় ও পঞ্চম প্রজন্মের সিমবিয়ান ফোন)

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

শেয়ারঃ
0 4 0


মোবাইলে এখন আমরা বাংলা পড়তে পারি অপেরা মিনির কল্যানে আর নতুন কিছু নকিয়ার জাভা(s40) মোবাইলে আগে থেকেই বাংলা ইউনিকোড থাকার কল্যানে।

আর মোবাইলে বাংলা লেখাটা এখন ও কিছু নকিয়া মোবাইলেই সীমাবদ্ধ, তার সবই আবার জাভা মোবাইল, জনপ্রিয় এন সিরিজ , ই সিরিজ সিমবিয়ান সিরিজে নেই বাংলা দেখার ইউনিকোড আর লেখার ব্যবস্থা তো নেই-ই!

কিন্তু, একটু চেষ্টা করলেই আমরা মোবাইলে বাংলা দেখতে এবং লিখতে পারি (আমি নকিয়ার জনপ্রিয় সিমবিয়ান সিরিজ এর কথা বলছি)।

আগে বাংলা পড়ার সিস্টেমের কথা বলি!!
২ ভাবে এটা করা যেতে পারে,
একটা অপেরা মিনির মাধ্যমে, আরেকটা মোবাইলে বাংলা ইউনিকোড সেট করার মাধ্যমে।

অপেরা মিনিঃ
আপেরা মিনির ব্যবস্থা অনুযায়ী করলে শুধু অপেরা মিনিতেই ব্রাউজ করার সময় বাংলা দেখা যাবে, মোবাইলে কোথাও (বাংলা মেসেজ, কিংবা বাংলা লেখা কোন ওয়ার্ড ফাইল-এ) বাংলা দেখা যাবে না।
তবে সুবিধা এই যে, এর মাধ্যমে যে কোন কম্পানির জাভা মোবাইলে বাংলা দেখা সম্ভব, আর এই ব্যবস্থায় বাংলা দেখলে বাংলা অক্ষর গুলো ভেঙ্গে যায় না, ঠিক মতো দেখা যায়!!

কিভাবে করবেনঃ
১ - প্রথমে অপেরা মিনি download করে নিন। (যদি আপনার মোবাইলে থেকে না থাকে!)
ডাউনলোড লিঙ্ক- মোবাইলের ব্রাউসার থেকে - mini.opera.com

২ - opera mini চালু করে "Enter Address" এ(সবচেয়ে উপরে যেখানে www. লেখা রয়েছে), সেখানে টাইপ করুন about:config

৩ - এখন যে পেজটি আসবে, এর শেষ optionটি তথা
"use bitmap font for complex script" optionটি Yes করুন।
(শুরুর সময় এটি No করা থাকে)

৪ - পেজের নিচে দিয়ে Save করুন।

বাংলা ইউনিকোড সেট করার মাধ্যমেঃ
যদি বাংলা কোন ওয়েব সাইট আপনার মোবাইলের ইন বিল্ড ব্রাউজারে দেখতে যান, তবে কিন্তু সেটা সম্ভব হয় না উপরের পদ্ধতিতে, অথবা আপনাকে কেউ বাংলায় মেসেজ পাঠালে কিংবা কোন নোট(.txt)-এ অথবা ডকুমেন্ট ফাইলে বাংলা থাকলে সেটা আপনার মোবাইলে কিছু চারকোনা বক্স ছাড়া আর কিছুই নয়!!!

কিন্তু আপনি যদি আপনার মোবাইলে একটি বাংলা ইউনিকোড ইন্সটল করে নেন তবে এই সবই মোবাইলে পড়া সম্ভব (যদিও আ-কার , ইকার, এ-কার ইত্যাদি নিয়ে আর যুক্তাক্ষর নিয়ে ঝামেলা হয় (ব্যস্ত আসবে ব ্যস ্ত) ঝামেলা হয়, এগুলো অক্ষরের মধ্যে অনেকটা ওভারল্যাপ হয়ে যায় – প্রথম কিছু দিন সমস্যা হলেও পরবর্তিতে সমস্যাটা কিছুটা কমে আসবে।
আর একটা ব্যপারও এর সাথে জড়িত, সেটা হচ্ছে - অপেরাতে about:config করে বাংলা দেখার ব্যবস্থা করলে তাতে খরচ অনেক বেড়ে যায় (কেননা বেশি ডাটা ট্রান্সফার হয়), কিন্তু যদি নকিয়ার নিজের ফন্ট টি বদলে কোন বাংলা সাপোর্টেড ইউনিকোড সেট করে দেয়া হয়, সেক্ষেত্রে খবচটা সাধারন ব্যবহারের মতই থাকে।

কোন মোবাইলে করতে পারবেন??
নকিয়ার তৃতীয় প্রজন্মের সিম্বিয়ান এবং তার পরের সেট গুলোতে ব্যবহার করতে পারবেন। (আমি নকিয়া ৩২৫০ এবং এন৮২তে ব্যবহার করেছি)

কি ভাবে করবেন??
প্রথমে আপনার কাছে থাকতে হবে একটি বাংলা ইউনিকোড, আমি সোলেমানলিপি ব্যবহার করেছি।
সোলেমানলিপি ডাউনলোড করে নিন SolaimanLipi_20-04-07.ttf

এখন আপনাকে আপনার মোবাইলের ফন্ট ব্যবহারের কিছু কোড জানতে হবে, এটা জানার জন্য আপনার মোবাইলে কোন ফাইল ব্রাউজার দিয়ে সেগুলো বের করতে হবে, নকিয়ার ইনবিল্ড ব্রাউজার দিয়ে এটা করা যায় না।
আপনি Y!browser নামিয়ে নিতে পারেন ( Click This Link ) থেকে, এটা সরাসরি মোবাইলেই নামিয়ে নিন {নামানোর পূর্বে আপনি আপনার মোবাইলের তারিখ ২০০৭ সালে সেট করে দিন}

Y-browser এ ঢুকুন। এখানে (C, D, E, Y, Z) ড্রাইভ দেখতে পাবেন,
Z ড্রাইভে ঢুকুন → resource → Fonts → এখানে আপনি .ttf ৪টি ফন্ট দেখতে পাবেন, তাদের নামগুলো লিখে ফেলুন (কেননা এই নাম দিয়েই আপনার ফন্টটিকে মোবাইলে সেভ করতে হবে)।

এবার আপনি পিসিতে সোলেমানলিপি ফন্টের চারটি কপি করে ঐ চার নামে আলাদা চারটি ফন্ট হিসেবে রিনেম করে নিন।

আপনার মোবাইলটিকে ডাটা কেবল দিয়ে পিসির সাথে যুক্ত করুন অথবা মেমরি কার্ড রেডারের মাধ্যমে মেমোরি কার্ডটি পিসিতে সংযুক্ত করুন।

মেমরি কার্ডে আপনি resource নামের একটি ফোল্ডার পাবেন (না পেলে হিডেন অন করে নিন), সেখানে Fonts নামের একটি নতুন ফোল্ডার তৈরি করুন।
এই ফোল্ডারে আপনার পিসিতে আগে থেকেই তৈরি করা চারটি ফন্ট কপি করে পেস্ট করুন।

ব্যাস – হয়ে গেলো।
এবার মেমোরি কার্ডটি মোবাইলে লাগিয়ে অথবা ডাটা কেবল সরিয়ে অফ করে অন করুন।

এখন আপনার ফন্টটি পরিবর্তন হয়ে গেছে, আপনি এখন আপনার মোবাইলে যে কোন বাংলা টেক্সট এবং বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েবসাইট দেখতে পাবেন।

কিছু টিপস –
* অপেরা মিনিতে ব্যবহারের সময়ে অপেরার ফন্টটি (Large বা Extra large) করে নিতে হবে।
* মোবাইলে ব্যবহারের সময়ে মোবাইলের ফন্টটি লার্জ করে নিলে দেখতে সমস্যা কম হয় (বড় স্ক্রীণের মোবাইলে সোলেমান লিপি ফন্টটি ব্যবহারে সমস্যা কম হয়, কিন্তু যদি ছোট স্ক্রীনের হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে)। {menu → Tools → settings → General → Personalisation → Display → Font Size → Large}

এভাবে বাংলা ব্যবহারের উপায় পোস্ট আকারে পেয়েছি প্রথম আলো ব্লগের 'আজব ঢাকা'-এর পোস্ট থেকে। {লিংক}
আর, এর উপরে ওমিক্রন ল্যাব ফোরামে ও লেখা আছে। (by kmcboy)

এতো গেলো পড়ার কথা!!!!!!!
এবার আসছি লেখার কথায়!!!!!!!!

একটা সফটওয়ারের মাধ্যমে আপনি মোবাইলে বাংলা টাইপ করতে পারবেন।
এবং সেই লেখা নোট আকারে মোবাইলে সেভ করতে পারবেন,
ডকুমেন্ট আকারে সেভ করতে পারবেন(ই সিরিজে),
বাংলায় যেকোন মোবাইলে ইউনিকোডে মেসেজ পাঠাতে পারবেন,
যে কোন মোবাইল থেকে বাংলায় আসা মেসেজ সহজে দেখতে পারবেন,
এই সফটওয়ারের মাধ্যমে লিখে সেই লেখা ব্লগে পোস্ট আকারে দিতে পারবেন, মন্তব্য করতে পারবেন,
ফেসবুক সহ যেকোন স্থানে দিতে পারবেন, শুধু তাইনা, মিগ৩৩ দিয়ে এই সফটওয়ারের মাধ্যমে ইয়াহু, লাইভ মেসেনজার কিংবা গুগল অথবা মিগ এই বাংলায় চ্যাট করতে পারবেন।
বাংলা ইউনিকোডের মাধ্যমে মেইল পাঠাতে পারবেন!!!!!!!!

তবে এই সুবিধা সহজে ব্যবহার করতে হলে আমি বলবো বাংলা ইউনিকোড সিস্টেমে বাংলা পড়ার ব্যবস্থা আগে ঠিক করে নিতে, তাছাড়া এই ব্যবস্থায় বাংলা লেখাতে খুব সমস্যা হবে ঠিক না, প্রায় অসম্ভব!!!! (আপনি চাইলে উপরে বাংলা দেখার দুই পদ্ধতিই অন করে নিতে পারেন, মোবাইলে আন লিমিটেড অথবা ১,৩ GB লিমিটের নেট ব্যবস্থা অন থাকলে)

এবার আসছি সফটওয়ারের কথায়, হয়তো বা আপনারা অনেকেই এই সফটওয়ার সম্বন্ধে জানেন কিংবা ব্যবহারও করেছেন, আমি নিজেই এর কথা ৩ বছর ধরে জানি, কিন্তু এটা দিয়ে যে সহজ ফোনেটিকের মাধ্যমে বাংলা লেখা যায় সেটা জানতাম না!!!!

যেই ছোট সফটওয়ারটি নামাতে হবে তা হচ্ছে IndiSMS পিসিতে নামিয়ে নিন এখান থেকে
আর সরাসরি মোবাইলে নামাতে চাইলে মোবাইলের ইন বিল্ড ব্রাউজার থেকে http://www.indisms.in লিংকে যান।

সফটওয়ার ইন্সটলের সময় ভাষা হিসেবে বাংলা নির্বাচন করুন।
সফটওয়ার চালু করার পর রেজিস্টার করুন (রেজিস্টার করতে সফটওয়ারটি নিজেই একটা মেসেজ পাঠাবে,যেটা ডেলিভারও হবে না, কেননা এটি ভারতের জন্য তৈরি কিন্তু আপনার সফটওয়ারটি চালু হয়ে যাবে)

ব্যস, সব ঝামেলা শেষ, এবার বাংলায় ফোনেটিকে লিখুন আর ব্লগে পোস্ট দিন!!!!!

যেভাবে করবেনঃ
indisms চালু করে new message(বার্তা নির্মান)-এ যান,
কারসার To:এর বক্স থেকে নামিয়ে নিচের লাইনে আনুন,

এবার যা লিখতে চান টাইপ করুন, ফোনেটিকের মাধ্যমে সহজেই টাইপ করতে পারবেন, আর যদি সম্পূর্ন কী প্যাড থাকে মোবাইলে কিংবা কোন ব্লু টুথ কী বোর্ড থাকে তবে তো কথাই নেই। (নিচে আমি এটার কী ম্যাপ দিয়েছি)

লেখা শেষে Back সিলেক্ট করুন → তারপর saved to drafts দিন। (এখন সফটওয়ারটি আপনাকে দেখাবে message Saved to drafts)

আপনি সফটওয়ার থেকে বেরিয়ে যান Exit দিয়ে এবং আপনার মোবাইলের মেসেজ এর ড্রাফটস এ যান, আগে বাংলা ইউনিকোড সেট করে থাকলে ওখানে তখন বাংলায় ঐ লেখাটি ড্রাফটস আকারে পাবেন, এখান থেকে কপি করে (মোবাইলে পেন বাটন , সেটা না থাকলে # চেপে কারসর নাড়িয়ে সিলেক্ট করে কপি করুন) আপনি অপেরা মিনির মাধ্যমে বা মোবাইলের ইন বিল্ড ব্রাউসার ব্যবহার করে ব্লগে পোস্ট হিসেবে দিতে পারবেন, কিংবা মন্তব্য করতে পারবেন, কিংবা যে কোন কাজে ব্যবহার করতে পারবেন, আবার সেটা সেভ করে রাখতে চাইলে মোবাইলের নোট এ গিয়ে পেস্ট করে সেভ করুন!!!

টিপস – IndiSMS এ কিছুক্ষন লেখার পর আপনাকে বলতে পারে আপনার মেসেজের অক্ষরের সংখ্যা শেষ, সেক্ষেত্রে আপনি সেই মেসেজটি ড্রাফটস আকারে সেভ করে আবার নতুন বার্তার মাধ্যমে পরের অংশ লিখে ড্রাফটস করুন পরে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে ড্রাফটস থেকে সব ক্রমিকানুসারে নিয়ে নোট এ সেভ করুন, তারপর অপেরা মিনির মাধ্যমে ব্লগে প্রকাশ করতে পারেন।

কিভাবে একসাথে অপেরা মিনি মিনিমাইজ করে মোবাইলের ড্রাফটস থেকে নিয়ে আবার সরাসরি অপেরাতে গিয়ে পেস্ট করবেন?
(মিনিমাইজের সিসেমটা প্রায় সবারই জানা, তাও বলে রাখছি, কেউ এটা না জানলে যে এই সুবিধা ব্যবহার করতে ঝামেলায় পরবেন)

ধরুন আপনি ব্লগে মন্তব্য করবেন, আপনি সেখানে ঢুকে অপেরা (মিনিমাইজ করুন) মেনু চেপে ধরুন ২ সেকেন্ডের জন্য তারপর standby এ চলে যান, সফটওয়ার এর মাধ্যমে বাংলা লিখুন,সেভ করে অবশ্যই exit করবেন, তারপর মেসেজের ড্রাফটস এ গিয়ে সিলেক্ট করে কপি করুন, আবার মেনু চেপে ধরুন ২ সেকেন্ডের জন্য, তারপর অপেরা মিনিতে ঢুকে ওখানে পেস্ট করে মন্তব্য করুন।

আমি আমার নকিয়া এন৮২ দিয়ে এই ভাবে ব্লগে পোস্ট দিয়ে দেখেছি, মন্তব্য ও করে দেখেছি!!

অ a
আ aa
ই i
ঈ ee
উ u
ঊ oo
ঋ R
এ e
ঐ ai
ও o
ঔ au

ক k
খ kh
গ g
ঘ gh
ঙ Ng

চ ch
ছ chh
জ j
ঝ jh
ঞ Nj

ট T
ঠ Th
ড D
ড় D~
ঢ Dh
ঢ় Dh~
ণ N

ত t
থ th
দ d
ধ dh
ন n

প p
ফ ph
ব b
ভ bh
ম m

য y
য় Y
র r
ল l
শ sh
ষ Sh
স s
হ h
ং M

আ-কার
ই-কার অক্ষরi
ঈ-কার অক্ষরee
উ-কার অক্ষরu
ঊ-কার অক্ষরoo
ঋ-কার অক্ষরR
এ-কার অক্ষরe
ঐ-কার অক্ষরai
ও-কার অক্ষরo
ঔ-কার অক্ষরau

র ফলা অক্ষরr
রেফ rঅক্ষর
য ফলা অক্ষরz

পর পর ২টি অক্ষর লিখলেই যুক্তবর্ণ হয়ে যাবে ( যুক্তবর্ণ = zuktabarN )
আর বর্ণ যুক্তবর্ন না করতে চাইলে দুই অক্ষরের মাঝে a দিতে হবে।

আশা করি এবার মোবাইলেও(নকিয়ার সিমবিয়ান-এ) বাংলার পথচলা সুগম হবে।

 

সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৫
একলা একজন বলেছেন: বাপরে! বাংলা সাইটগুলো ওয়াপ এনাবেল করলেই তো ল্যাঠা চুকে যায়
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৫

লেখক বলেছেন: আমি ঠিক জানিনা (জ্ঞান সীমিত),
তবে ডিভাইসে ফন্ট না থাকলে সেটা দেখাবে কি ভাবে??

২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৫
শাওন বলেছেন: কাজের পোস্ট । ধন্যবাদ সাথে +
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৫

লেখক বলেছেন: শুভেচ্ছা :)

৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২০
একলা একজন বলেছেন: ইউনিকোড ওয়াপ সাইট এমনিতেই দেখাবে

http://mobile.bdnews24.com/bangla/menu.php

এই সাইটটি দেখুন মোবাইল থেকে
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৮

লেখক বলেছেন: এটা ফন্ট না, লেখা গুলো ছোট ছবি আকারে এসেছে!!!
ফন্ট না থাকলে সেটা কোন দিন দেখাবে না, মোবাইলে সেটা চারকোনা বক্স আকারে দেখায়।!!

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: gif ফরমেটের ছবি হিসেবে এসেছে!!

৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৮
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ফন্টের নাম চেন্জ করতে হবে না। এমনিই হয়। তবে যুক্তাক্ষর ঝামেলা আছেই।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: হুম, যুক্তাক্ষরের ঝামেলাটাই তো আসল সমস্যা, তাও নাই মামা চেয়ে কানা মামা ভালো

৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩০
কুয়াশায় ডাকা বলেছেন: শাওন বলেছেন: কাজের পোস্ট । ধন্যবাদ সাথে +
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: শুভেচ্ছা

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৫
আকাশনীল বলেছেন: ভাল লিখেছিস দোস্ত :)
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২১

লেখক বলেছেন: তাই নাকি!! :D

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২১

লেখক বলেছেন: ধন্যবাদ

১০. ১৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৬
পুরাতন বলেছেন: ভাই সুন্দর একটি কাজের পোষ্টের অনেক অনেক ধন্যবাদ কিন্তু ওয়াই ব্রাওজার নামিয়ে ইন্সটল কর‌তে পারলাম না... বলল এক্সপায়ার্ড ...:(
২২ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:১৬

লেখক বলেছেন: পুরাতন ভাই, দেখেন, বলে দিয়েছি, ব্রাউজার ইন্সটলের আগে মোবাইলের তারিখ ২০০৭ সালের দিতে হবে!!!

১১. ২০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৮
পুরাতন বলেছেন: ভাইজান আবার বিরক্ত করছি ... আমার মোবাইল টা হলো নোকিয়া ৫৩২০ এক্সপ্রেস মিউজিক। অপেরা মিনি ছাড়া কি করে সামু ব্যাবহার করতে পারি একটু বলবেন...
২২ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৩১

লেখক বলেছেন: অপেরা মিনি ছাড়াও সামু ব্যবহার করতে পারেন।

আপনার মোবাইলের ওয়েব ব্রাউজার ও ব্যবহার করতে পারেন, এজন্য, উপরে দেয়া সিস্টেমে ফন্ট গুলো পরিবর্তন করে নিতে হবে!!

আর, অপেরা মিনি ৫ টা ভালই ব্যবহার করতে পারে, আমার একটা রিভিজ আছে ছোট খাট, দেখতে পারেন - Click This Link

১২. ২৪ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২১
পুরাতন বলেছেন: ধন্যবাদ ভাই... আবার চেষ্টা করলাম কিন্তু এবারও সার্টিফিকেট এক্সপায়ার্ড দেখালো...:(

যাই হোক... অপেরা মিনি ৫ দিয়ে কি আমি বাংলা লিখতে পারবো ... ?

আর যদি পারেন তো একটু কষ্ট করে ওয়াই ব্রাওযারের নতুন কোন লিংক একটু খুজে দিয়েন
২৫ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ঠিক আছে, তবে আপনি আরো পুরানো কোন তারিখ ব্যবহার করে দেখতে পারেন।

না সরাসরি অপেরা মিনি বা কোনো নেট ব্রাউজার দিয়ে বাংলা লেখা সম্ভব নয়, বাংলা লেখার জন্য ইন্ডিএসএমএস ব্যবহার করে লিখতে হবে সিম্বিয়ান সেট -এ।

১৩. ০২ রা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২১
পুরাতন বলেছেন: সার্জা ভাই অনেক অনেক ধন্যবাদ ..... অবশেষে ২০০৬ সেট করে ওয়াই ব্রাউজার ইন্সটল করতে পারছি

কিন্তু আরও একটা সমস্যা দেখা দিছে...
Z ড্রাইভে ঢুকুন → resource → Fonts → এইখানে আমি .ttf ৬ টি এবং .ccc ২টি ফাইল দেখি... এগুলা হল:

HeiseiGothS60.ttf
nosnr60.ttf
nssb60.ttf
nstswb60.ttf
S60SC.ccc
s60snrb.ttf
S60TCHK.ccc
S60ZDIGI.ttf

এখন কি করব??

এখানে বলে রাখি , আমার মোবাইলের ব্রাউজার দিয়ে সামুতে ঢুকলে বক্স বক্স দেখাতো। আমি ৬টা .ttf ফাইল কে সোলেমান লিপি করে ছিলাম। পরে আমার মোবাইলের ব্রাউজার দিয়ে সামু ওপেনই হয়নাই। একটা এরর দেখাচ্ছিল। পরে যখন আবার ফন্ট ফোল্ডার টা ডিলিট করে দিছি তখন আবার আগের মতই বক্স বক্স আসতেছে।

কি করব জানালে অনেক অনেক খুশী হতাম ......
০২ রা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: আপনি এক কাজ করতে পারেন, নিজেই ফন্ট এডীটর দিয়ে ফন্ট গুলোকে বাংলা ইউনিকোড বানিয়ে নিতে পারেন।

আর না হলে শুধু টিটিএফ গুলোকে সোলেমান লিপি দিয়ে আলাদা করে দিতে পারেন সিসিসি গুলো ঠিক রেখে!

না হলে আমাকে আপনার মেইল এড দিন, আমি আমার এন৮২ এর নকিয়া ফন্টকে বাংলা ইউনিকোড করেছি, সেগুলো সেন্ড করে দিবো।

১৪. ০২ রা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
পুরাতন বলেছেন: শুদঃু টিটিএফ গুলোকে সোলেমান করেছিলাম তো ... কিন্তু তখন মোবাইলের ব্রাউজারে সামুর পেইজই আসেনাই ...... যাই হোক আমি আপনাকে আমার মেইল অ্যাড দিলাম ...



apnar n82 er font gulo kivabe ki korte hobe please likhe dien :)
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: মেইল পাঠিয়ে দিয়েছি। সেখানে বলেছি!!

১৫. ২৭ শে জুন, ২০১০ সকাল ১০:৩২
বাউন্ডুলে রুবেল বলেছেন: ভাল পোস্ট ভাই।।চালায়া যান...
০২ রা ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ

১৬. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ২:৫০
মিতভাষী বলেছেন: আমার ফোন নকিয়া ৫৬৩০ এক্সপ্রেস মিউজিক, ওএস: Symbian OS, S60 rel. 3.2 ।

Z ড্রাইভ → resource → Fonts → এইখানে আমি .ttf ৫ টি এবং .ccc ২টি ফন্ট দেখতে পাচ্ছি... এগুলা হল:

HeiseiGothS60.ttf
nosnr60.ttf
nssb60.ttf
nstsb60.ttf
S60SC.ccc
S60TCHK.ccc
S60ZDIGI.ttf

আমি .ccc ফন্ট বাদ দিয়ে একবার শুধু .ttf ফন্ট একবার এবং .ccc ফন্টসহ একবার মেমোরি কার্ডের resource → Fonts এ দুইটি বাংলা ফন্ট আলাদা আলাদাভাবে দুই বার কপি করে দেখেছি, ইনবিল্ট ব্রাউজার কথা শুনে না। সেই ঘর সেই ঘর ই দেখায়। ফন্ট দুটি হলো সোলায়মান লিপি এবং সিয়ামরুপালি।

আর আপনি ডেটা কেবল দিয়ে ফোনে ফন্ট কপি করার কথা বলেছেন। ক্যাবল দিয়ে কপি করার সময় ফোনের ফন্টের এক্সটেনশ তথা .ttf অংশটি দুইবার হয় তথা এমন দেখায়: HeiseiGothS60.ttf.ttf

আমি কার্ড রিডার এবং ডেটা ক্যাবল দুটো দিয়েই চেষ্টা করেছি। কোন ভাবেই কিছু হলোনা।

আপনি আজব ঢাকা'র যে পোস্টটি উল্লেখ করেছেন, সেটি আমি আগেও দেখেছি। ওটা অনুসরণ করে এন৭৩ বাংলা ফন্ট সফলভাবে প্রতিস্থাপন করেছিলাম। কিন্তু ঐ ফোনে ফন্ট সঠিকভবে রেনডার হয়না, তাই এক অক্ষরের ওপর আরেক অক্ষর চলে আসে।

এখন অবশ্য আমি আমার নকিয়া ৫৬৩০ ফোনে কমপ্লেক্স স্ক্রিপ্ট অপশন চালু করে ভালোই বাংলা দেখতে পারছি অপেরা মিনি দিয়ে। ফন্ট কোন প্রকার ভাঙ্গেচূড়ে না, চমৎকার বাংলা দেখায়।

কিন্তু কথা হলো ইনবিল্ট ব্রাউজারে বাংলা দেখার ওপায় কি?

মি. পুরাতন কে যেমন কনভার্ট করা ফন্ট দিয়েছেন, আমাকেও দেওয়া যাবে?

০২ রা ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: অবশ্যই আপনাকেও ফন্ট দেয়া যাবে, কিন্তু এই ফন্ট এ ও বাংলা ওরকম ভাঙ্গাই দেখাবে - কিন্তু ইংরেজি টা নকিয়ার অরিজিনাল ই থাকবে! তাই আপনি যেভাবে অপেরা মিনি দিয়ে চালাচ্ছেন, সেটা খারাপ না।

আর আপনি চাইলে তো বাংলা লিখতে ও পারছেন। আর দুই বার ttf চলে আসার যেই ঝামেলার কথা বলেছেন, সেটা আমার হয়নি, আপনি উইন্ডোস এর সেটিংস এ পরিবর্তন এনে এটা ঠিক করতে পারবেন আশা করি!

১৭. ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১:২৯
স্বপ্নবাজী বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে নিলাম।
০২ রা ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: শুভেচ্ছা :)

১৮. ১৮ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৩
মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন: আমি নকিয়া ৫২৩৩ তে ট্রাই করেছিলাম কিন্তু পারিনি। এ বিষয়ে আমার একটা পোস্ট ছিল Click This Link
তবে opera:config করে মোবাইলে বাংলা দেখি।
০২ রা ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৯

লেখক বলেছেন: কিন্তু আমাকে অনেকে বলেছে তারা নকিয়ার এই মোবাইলে এভাবে কাজটা করতে সক্ষম হয়েছে!!

১৯. ২৫ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:০২
ফিরোজ আলম বলেছেন: ভাইজান আমার এন ৭৯ মোবাইলে চারটা ফন্টস ছিল সোলাইমান লিপি দিয়া করলাম কিন্তু কোন কাজ হয়না তবে ইংলিশ ফন্টস কিছুটা পরিবর্তন আসছে।এখন আমি কি করতে পারি।
০২ রা ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৫

লেখক বলেছেন: অন্য কোথায় কিছু সমস্যা হয়েছে মনে হচ্ছে, আপনি আরেক বার চেষ্টা করে দেখুন, কোথায় সমস্যা হয় জানাবেন!!

২০. ২৬ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:৫৯
তুসিন আহমেদ বলেছেন: জটিল পোষ্ট .....অনেক কাজে দিয়েছে সাজা ভাই.....
০২ রা ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০২

লেখক বলেছেন: অভিনন্দন

২১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২২
ইনাম বলেছেন: ধন্যবাদ ভাই কাজের একটা পোষ্ট দেয়ার জন্য। আচ্ছা আমি নকিয়া ৬১১১ ব্যবহার করছি। নেট ব্যবহার করি অপেরা দিয়ে, এটাতে কি বাংলা কোন সফটওয়্যার ব্যবহার সম্ভব?
০১ লা মার্চ, ২০১১ রাত ১০:৪৪

লেখক বলেছেন: কিছু জাভা বেসড বাংলা সফটওয়ার আছে কিছু সে গুলোর সাহায্যে ইন্টারনেট এ মোবাইল দিয়ে লেখা সম্ভব নয়, আর এই মোবাইলটা যেহেতু জাভা অপারেটিং সিস্টেম এ চলে তাই এটা দিয়ে অপেরা মিনির মাধ্যমে বাংলা পড়া গেলেও লেখাটা আপাতত সম্ভব না!

২২. ০৭ ই মার্চ, ২০১১ রাত ১২:৩১
কাঙাল বলেছেন: স্যামসাং এম৮৯১০ তে হইব ক্যামবাই?

সরাসরি প্রিয়তে রাখছি কইলাম.....
০৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: :)

২৩. ১৮ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২৫
জুবায়ের হাসান বলেছেন: সার্জা ভাই, পোস্টের জন্য ধন্যবাদ।

আমার ই৬৫ সেটে অনেক চেষ্টা করেও ফন্ট চেঞ্জ করতে পারলামনা। আমার সেটে অপেরা মিনি ৬ এবং অপেরা মোবাইল ইনস্টল করেছি। কিন্তু ব্রাউজারের এ্যাড্রেস বারে opera:config লিখলেও ঠিকমত আসেনা। মিনি ৬ তে এটা আসেনা। আর অপেরা মোবাইলে opera:config লিখলে অন্য জিনিস আসে, যেটার কিছুই বুঝছিনা
০১ লা মে, ২০১১ দুপুর ১:২২

লেখক বলেছেন: কিন্তু আমি তো অপেরা মিনি ৬ দিয়ে ওটা করেছি!! আপনি about:config লিখেও এটা করতে পারবেন!!

২৪. ১৮ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৩
জুবায়ের হাসান বলেছেন: আমি মেমোরী কার্ডে কোন Resource Folder খুজে পাচ্ছিনা, হিডেন ফোল্ডার শো করেও দেখতে পাচ্ছিনা
২৫. ০৯ ই মে, ২০১১ দুপুর ২:১১
স্বাধীন সোহান বলেছেন: ভাই আমার endroid version (sony erickson xperia x 10 mini pro) আমি কিভাবে বাংলা ফনট ব্যবহার করব বলতে পারেন???
১৬ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর সামনে লিখব, খুব তাড়াতাড়িই লিখবো!!

২৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১১
ব্লগার নষ্ট ছেলে বলেছেন: আমি আমার নোকিয়া ৫২৫০ ফোনের মেমরি কার্ডে 'শো হিডেন ফাইলস' অপশন চালু করেও Resource নামের কোন ফোল্ডার খুঁজে পাইনি। তারপর এই নামে একটা ফোল্ডার তৈরি করে ট্রাই করেছি। কিন্তু কাজ হয়নি :( :(
আপনি পোস্টে যেভাবে লিখেছেন সেভাবেই চার বার চেষ্টা করেও সফল হইনি..... :( :( :( :(

আর IndiSMS নামের যে সফটওয়্যারটা দিয়ে বাংলা লেখার কথা, সেটা একটিভ করতে গেলে একটা নাম্বারে মেসেজ পাঠাতে চায়। কিন্তু তারপরেই দেখায় 'মেসেজ সেন্ডিং ফেইলড' এবং সফটওয়্যারটাও আর একটিভ হয় না। তাছাড়া ড্রাফট হিসেবে লেখা save করলে সেটা ফোনের মেসেজ অপশনের ড্রাফটে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় ঐ সফটওয়্যারের ড্রাফটস অপশনে। এবং সেখানে কাট-কপি-পেস্ট এধরনের কোন অপশন নেই। আমাকে কি দয়া করে একটা মেইল পাঠিয়ে সাহায্য করবেন? আমি Nokia 5250 মডেলের ফোনসেট ব্যবহার করি।

আমার ইমেইল আইডি: ণোকিা৫২৫০টোমাকে।বভালোবাসশিগমািল।চোম
২৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৯
ব্লগার নষ্ট ছেলে বলেছেন: পুনশ্চ__ ইমেইল আইডির পরে 'ণোকিা৫২৫০টোমাকে।বভালোবাসশিগমািল।চোম' অক্ষরগুলো নিজে থেকেই চলে এসেছে। এজন্য ক্ষমাপ্রার্থী।
২৮. ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৪
মিজভী বাপ্পা বলেছেন: আপনারে ধন্যবাদ জানানোর ভাষা নাই।তবুও ওসাম হইছে।

 

মোট সময় লেগেছে ১.০৪৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি সার্জা,
সাধারন এক মানুষ,
কিন্তু অসাধারন স্বপ্ন দেখার অভ্যাস আছে, বিশেষ করে আমার স্বপ্নের দেশ আমার বাংলাদেশকে নিয়ে।
লেখাপড়া বলতে.... দেখে শিখি,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই