somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারমিক কোয়ালার পথে!! (উবুন্টু ৯.১০)

২৪ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারমিক কোয়ালা - উবুন্টুর নতুন ডিস্ট্রো - উবুন্টু ৯.১০ নামে পরিচিত!!

৯.০৪ থেকেই আমি উবুন্টু ব্যবহারকারী এবং শুধু ব্যবহারকারী বললে ভুল হবে ভক্ত বলা উচিত। ওপেন সোর্স ভালবাসি প্রথম থেকেই (এখানে প্রথম বলতে আমার জানার পর থেকেই বলা যায়) …

যদিও ওপেন সোর্সের উইন্ডোজ ভিত্তিক সফটওয়্যার গুলো অনেক আগে থেকেই ব্যবহার করে আসছি, কিন্তু অপেন সোর্সের কোনো অপারেটিং সিস্টেম-এ কখনোই নেড়ে দেখা হয়নি উবুন্টু ৯.০৪ ব্যবহারের পুর্বে - তবে এর পিছনে একটা বড় কারন ছিল মানুষের কম ব্যবহার; আমি অনেকের কাছ থেকেই দখতে চেয়েছি, পাইনি কোথাও! সব শেষে নিজের পিসিতে নিজেই ইন্সটল করে প্রথম লিনাক্সের দেখা পেলাম।

আর, আরেকটি ব্যপার হচ্ছে, লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে ১০০% ভ্রান্ত ধারনা -

নিজে ব্যবহারের পূর্বে আমার যা ধারনা ছিল লিনাক্সের সম্বন্ধে -
(ধারনা জানানোর পূর্বে ধারনাকারীদের কথাটাও জানা উচিত – সাধারনত লিনাক্স সাধারন মানুষ তথা আমাদের আশে পাশের মানুষ খুব কমই ব্যবহার করে, তাই লিনাক্সের সম্বন্ধে যেই ধারনা, সেটা এসেছে বাংলাদেশের নামকরা সব ইঞ্জিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র দের কাছ থেকেই)

লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হলে প্রোগ্রামিং জানতে হয় কিছুটা হলেও
লিনাক্স সাধারনত ডাটা ইন্টারপ্রিটিং এর মতো কাজ যারা করে এবং যারা প্রোগ্রামিং করে তাদের জন্যই দরকার

কথা গুলো ভাবলে এখন আমার পেট ফেটে হাসি আসে, আর বাস্তব এই যে এই আমিই এমনকি এ বছরের(০৯) শুরুর দিকেও এমনটাই ভাবতাম।

যাই হোক, কাজের কথায় আসি, উবুন্টু ৯.০৪ ব্যবহার করে সম্পূর্ণ সন্তুষ্টই ছিলাম, ৯.১০ বের হওয়ার পর অপেক্ষায় ছিলাম নতুন সব ফিচারের, নতুন যা ফিচার পেলাম, ভালো লেগেছে, সর্বোপরি আরো সহজে ব্যবহার উপযোগী করা হয়েছে, গ্রাফিকাল ইন্টারফেস আরো আকর্ষনীয় করা হয়েছে এবং স্পীড আগের মতোই অনেক!!!!



যেহেতু এবার শীপ ইট-এর সিডি সরাসরি পাইনি, তাই ডাউনলোড করেই ব্যবহারের চিন্তা করলাম, সেখানেই বাধলো প্রথম বিপত্তি।
আমি উবুন্টু ৯.০৪ থেকে ডাউনলোড করছিলাম, টরেন্টে স্পীড কম পাচ্ছিলাম বলে সরাসরি ডাউনলোডের চেষ্টা করছিলাম, কিন্তু লোডশেডিং আমার ডাউনলোডেড অংশকে শেড করার জন্য যথেষ্ট ছিলো।

এবার ভাবলাম সরাসরি মোবাইলেই নামিয়ে ফেলি, যেহেতু আমার মেমরিকার্ড ২ গিগা ৭০০ মেগাবাইটের iso ফাইল নামানোই সম্ভব।
যেই ভাবা, সেই কাজ, কিন্তু অপেরা মিনি ৫ বিটা দিয়ে চেষ্টা করতে দিয়ে দেখলাম এখনো এটাতে সরাসরি ডাউনলোড এর সুবিধা যোগ করা হয়নি, অপেরা রিডিরেক্ট করে দিলো মোবাইলের ইন বিল্ড ব্রাউজারে, আর মোবাইল নট সাপোর্টেড ফাইল হিসেবে আর ডাউনলোড ও করলো না!!!!

এবার চেষ্টা করলাম অপেরা মোবাইল ১০ বিটা দিয়ে, সফল ভাবে ডাউনলোড শুরু হলো, ২০০মেগা নামার পর, হঠাৎ ডিসি, টেনশিত না হয়ে রিজিউম করতে গেলাম, দেখি সেই অপশান নাই, পুরা চেষ্টাই পানিতে!!!!

এবার পরিচিত জনের ভিতর একজনকে সিডি কপি করে আমাকে দিতে বললাম – কিন্তু বললেই তো আর হয়ে যায় না, দেখাও তো হতে হবে।


তাই আবার নতুন উদ্যমে শুরু করলাম.. মনে পড়লো ইউসি ওয়েব ব্রাউজারের (মোবাইলের ব্রাউজার) কথা, যেটা দিয়ে পস এবং রিজিউম করা যায়। ব্যাস, নামিয়ে ফেললাম ইউসি ওয়েব ব্রাউজার, আর ডাউনলোড শুরু করলাম উবুন্টু ৯.১০, রাতে ৩টার দিকে শুরু করে দিলাম, পরদিন কলেজ শেষে বাসায় ফিরে দেখি ডাউনলোড শেষ (কতটা সময় লাগলো, ঠিক বুঝতে পারিনি!!)

যাই হোক, এর মাঝে উবুন্টুর সিডিটা হাতে পেয়েছি, কিন্তু যেহেতু নিজেরই iso ফাইল ডাউনলোড করা শেষ, সেজন্য আর সেই সিডি ব্যবহার করে বুট না করে নিজেই সিডি তৈরি করে নিলাম।

সিডি তৈরি করতে গিয়ে যেই ঝামেলায় পড়লামঃ

উবুন্টুর ফোরামে দেখলাম বলা আছে কম স্পীডে রাইট করতে, আমিও তাই ৮x এ রাইট করলাম, প্রথম সিডি দিয়ে ইন্সটল ইনসাইড উইন্ডোস ঠিক শেষ পর্যায়ে গিয়ে এরর দেখালো, তারপর রাইট করলাম Max স্পীডে, একই রেজাল্ট।

এর পরও ধৈর্য্য হারায় নি, বাসায় ব্ল্যাঙ্ক সিডি শেষ – নতুন করে আরো কিছু সিডি এনে ১৬x স্পীডে রাইট করলাম।
এবার সফল ভাবে ইন্সটল ইনসাইড উইন্ডোস করতে পারলাম।

এখন অভ্র ৯.১০ এর জন্য নামিয়ে কম্পিজ দিয়ে আরো ইফেক্ট বাড়িয়ে ব্যবহার করছি।
ভালই লাগছে কারমিক কোয়ালা।

কি কি পরিবর্তন দেখলাম সেটা পরে বলবো, আর নেক্সট-এ জুবুন্টু ডাউনলোড করবো, কম কনফিগারের পিসি গুলোকে বাতিল না বলে একটাবার জুবুন্টু লাগিয়ে দেখতে চাই, দেখা যাক কি হয়!!!!!
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×