somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুবুন্টু ব্যবহারের পর...... পুরানো কম কনফিগারেশানের পিসি গুলোকে বাতিল বলে দেয়ার পূর্বে.... :-)

২৫ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল উবন্টুর কারমিক কোয়ালা ব্যবহারের পর থেকেই জুবুন্টুর ব্যপারে আগ্রহী হই, বিশেষ করে আমার পুরানো পিসিটার জন্য....
প্রথমে পুরোনো পিসিটার কনফিগারেশান বলে নেই -

পেন্টিয়াম ৪ ১.৭গিগাহার্জ
২৫৬মেগা এসডি র‍্যাম
৬০ গিগাবাইট হার্ড ডিস্ক


আমি এই পিসিতে উইন্ডোস এক্স পি অপারেটিং সিস্টেম ব্যবহার করতাম – তবে অফিস হিসেবে অপেন অফিস (যদিও আগে মাইক্রোসফটের অফিস এমনকি অফিস ২০০৭ ও ছিল)।

উবুন্টুর ৯.০৪ কিংবা ৯.১০ -এর কোনোটাই ব্যবহার করিনাই সেই পিসিতে, এমনিতেই সেটা বেশি স্লো, আবার উবুন্টু দিলে যদি আরো স্লো হয়ে যায়, এই চিন্তায়।

একবার পেন ড্রাইভ থেকে স্ল্যাক্স চালিয়েছিলাম, ভালই চলেছিল। খুঁজছিলাম কম কনফিগারেশান এর পিসিতে চালানোর মতো অপারেটিং সিস্টেম...

গত কাল সন্ধ্যা থেকে একই ভাবে মোবাইলে জুবুন্টুর iso ফাইল নামিয়ে নিলাম।
আজ সকালে বুটেবেল সিডি তৈরি করে পুরানো পিসিতে ইন্সটল ইন্সাইড উইন্ডোস দিলাম....

স্লো পিসি, কিছু সময় লাগলো সেট হতে......
তারপর চালু হলো... অবশ্যই উইন্ডোস থেকে দ্রুত, কিন্তু যতটা আশা করেছিলাম ততটা না (অবশ্য ৪গিগা র‍্যামের পিসি ব্যবহারের পর ২৫৬মেগা র‍্যামের পিসি যত দ্রুতই ওক না কেনো, সেটা আর দ্রুত লাগার কথা নয়!!!)

প্রথম দেখায় যা যা মনে হলো -

- কম কনফিগারেশানের পিসির জন্য সত্যিই চমৎকার
- গ্রাফিক্যাল ইন্টারফেস বেশ আকর্শনীয়
- সোয়াপ হিসেবে ২৫৬মেগাবাইট জায়গা পাওয়ায় পিসি আগের থেকে বেশ দ্রুত চলছিল (সরাসরি বুট করলে যদি সোয়াপে আরো জাগয়া দেয়া যেতো তবে মনে হয় আরো দ্রুত চলতো)
- অপেন অফিসের বদলে ABIword পেলাম, আগে ব্যবহারের অভিজ্ঞতা ছিলনা, কিন্তু খুব একটা পার্থক্য লাগলো না।
- ব্রাউজার হিসেবে ফায়ারফক্স ৩.৫.৩
- চ্যাটিং এর জন্য পিজিন (যদিও উবুন্টু ৯.১০ তে পিজিন বাদ দেয়া হয়েছে)
- উবুন্টুতে যেখানে উপরের ট্যাবে Application Places System এর বদলে ২টি রয়েছে ( Application এবং System কে এক করে Places কে আলাদা রাখা হয়েছে।
- ফোনেটিক এ বাংলা লেখার জন্য অভ্র ব্যবহার করলাম (যেই স্কীম উবুন্টু ৯.১০ এর জন্য রয়েছে, সেটিই এই ক্ষেত্রে কাজ করে)
- প্রভাত দিয়ে লেখার জন্য ইনবিল্ড ভাবেই দেয়া আছে।
- ইন্টারনেট ব্যবহার করলাম মোবাইলকে মডেম হিসেবে ব্যবহার করে - স্পীড একই রকম পেলাম (যেমনটা ৪গিগা র‍্যামের পিসি ব্যবহারে পাই, তবে আগে এক্সপিতে এমনটা পেতাম না)

যা বুঝলাম পুরানো কম কনফিগারেশানের পিসি গুলোকে বাতিল বলে দেয়ার পূর্বে একটাবার জুবুন্টু ব্যবহার করে সহজে ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব!!!!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×