somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এন্ড্রয়েড থেকে প্রথম বাংলা পোস্ট

২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইলে বাংলা লেখা কিংবা মোবাইল দিয়ে ব্লগ করাটা এখন আর নতুন কিছুই নয়। নকিয়ার সিমবিয়ান মোবাইলে বাংলা লেখা নিয়ে এর আগে ব্লগে লিখেছি, অনেকদিন যাবৎ নকিয়ার সিম্বিয়ান ঘরানার সেট দিয়ে বাংলা লিখে ভালই লাগছিলো, কিন্তু একটা ব্যপার কোনো ভাবেই ভালো লাগতোনা তা হচ্ছে বাংলা লিখতে হলে সফটওয়্যারকে মিনিমাইজ করে নতুনভাবে ইন্ডিএসএমএস অন করে তাতে বাংলা লিখে ড্রাফট হিসেবে মোবাইল এর মেসেজ এ সেভ করে ওখান থেকে কপি করে ওয়েব সাইটে পেস্ট করে লেখা লাগে, আর যেহেতু নকিয়ার সিমবিয়ান সেট গুলোতে বাংলার কোনো সাপোর্ট দেয়া হয়নি তাই এখনো বাংলা লিখতে হলে সেই পুরোনো পদ্ধতিই অবলম্বন করে লিখতে হয়।

নকিয়ার পর এন্ড্রয়েড এ বাংলা লেখা নিয়ে ঘাটাঘাটি শুরু করেছিলাম, খুব বেশি কষ্ট করতে হয়নি, দ্রুতই পেয়ে যাই মায়াবী কী বোর্ডের খবর, কিন্তু নিজের এন্ড্রয়েদ না থাকায় আর ওভাবে ট্রাই করে দেখা হয়নি। কিন্তু একটা জিনিস তখনি চোখে পড়ে, দু:খজনক হলেও সত্য এ -এ ও বাংলাকে ইন বিল্ড হিসেবে দেয়া হয়নি, নেই কোনো বাংলা ইউনিকোড সাপোর্ট ও। তাই বাংলা দেখতে হলে প্রয়োজন বাংলা ইউনিকোডের্।

নেট ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম তার সমাধানও, কিন্তু তাতে সমস্যা যে রুট করতে হবে, আর রুট করলেই স্যামসাং বা অন্য কম্পানিরও warranty আর ভ্যালিড থাকবেনা।

এমতাবস্থায় কিছুদিন পর গিফট হিসেবে একটা এন্ড্রয়েড হাতে পেলাম, স্যামসাং গ্যালাক্সি ট্যাব। প্রথমেই বাংলার জন্য মায়াবী কীবোর্ড ডাউনলোড করে ফেলি কিন্তু বাংলা ইউনিকোড আর আনা হয়না, কেননা রুট করার মতো সৎ সাহস আর হয় না।

ধীরে ধীরে ঘাটতে ঘাটতে এন্ডয়েড ডেভেলপারদের একটা ফেসবুক ফোরামে একজনকে বলতে শুনি যে সে একটা বাংলা এপিকে ফাইলই তৈরি করেছে যা দিয়ে কিনা কোনো প্রকার রুট ছাড়াই বাংলা ইউনিকোড ব্যবহার করা সম্ভব।

তাকে ফেসবুকে রিকোয়েস্ট করতেই সে আমাকে তার তৈরী ফন্টটা আমাকে পাঠিয়ে দেয়।। ব্যাস কিছু টেনশান নিয়ে ইন্সটল করে ফেলি ট্যাবে কিন্তু প্রথমে ঠিক বুঝে উঠতে পারিনি কাজ হচ্ছে কি হচ্ছে না। তারপর সেটিংস এ গিয়ে ফন্ট পরিবররন করে বাংলা করে দেই, ব্যাস হয়ে গেলো। রেন্ডারিং ও ঠিক ভাবে হয়, কিন্তু যুক্তাক্ষ্র গুলো শুধু ঠিক ভাবে দেখায় না।

মায়াবী কী বোর্ডটা আমার দেখা মোবাইলের জন্য সবচেয়ে ভালো কীবোর্ড, যে কোনো যায়গায় কোনো পরিবর্তন করা ছাড়াই বাংলা লেখা যায়। আর এই ব্লগটা ট্যাব দিয়েই লিখছি। তবে আরো ডেভেলপ করা প্রয়োজন। তারা যুক্তাক্ষর যোগ করে দিলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি মিলবে।

যদি আপনাদের কারো সেই ফাইলটি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে মেইল করতে পারেন, আমি আপনাকে মীর শাহ্রুখ ইসলাম রিদওয়ানের মেইল এড্রেস দিয়ে দিবো,তাকে আপনারা মেইল করলেই সে বাংলা এপিকে ফাইলটা আপনাকে মেইল করে দিবেন।

আমি এই পদ্ধতি ব্যবহার করে স্যামসাং এ বাংলা পড়ছি ও লিখছি, কিন্তু অন্য কোনো এন্ড্রয়েড এ এখোনো আমি ব্যবহার করিনি। অবশ্য ফন্ট পরিবর্তনের যে কোনো এ্যাপ ব্যবহার করে এটা করা সম্ভব।

এই প্রথম এন্ড্রয়েড দিয়ে লিখছি, মনে হচ্ছে অনেকটা যেনো পিসিতেই লিখছি।
৪৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×