আমার প্রিয় পোস্ট

কিচ্ছু বুঝি না

ছার একডা কতা হুনবেন...

৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:০০

শেয়ারঃ
0 6 0

ছার আমার কতা হুননের টাইম কি আপনাগো আছে! আমিতো শিক্কিত না, বালা বালা কতাও কইতে পারিনা। আমার কতা আর কি কমু কন। আমি গ্যাদা থাকতেই আমার বাপে আমার মায়েরে ছাইরা গেছেগা। হেরপর মায়ে মাইনষের বাড়ীতে কাম কইরা আমারে খাওইতো। মায়ে কাম কইর‌্যা যে খাওন পাইতো, হেইডা আমি আর মায়ে মিল্যা বাগ কইর‌্যা খাইতাম। অহন মায়ের কতা মনে অইলে খালি কান্দন আহে। মায়ের খালি জ্বর অইতো, আমাগো ওষুদ কিননের ট্যাহা আছিল না। মায়ে আমারে দইর‌্যা খালি কানতো। একদিন মায়ের এমুন জ্বর অইলো যে মায়ে আমারে থুইয়্যা মইরাই গেল। দুইডা দিন মরা মায়েরে নিয়া কত কানছিগো ছার কেও মায়েরে মাডি দেয়নাই। কতজনের পায়ে দরছি, হক্কলে এক ট্যাহা দুই ট্যাহা কইরা দিছে কিন্তুক মায়েরে মাডি দেয়নাই। হেরপর বস্তির মাইনষে আমার ট্যাহা কয়ডা লইয়া মায়েরে হের পুরান কাপড় দিয়া প্যাচাইয়া মাডি দিয়া আইলো। আমার খালি মায়ের কতা মনে অইয়্যা আর খিদায় কান্দন আহে তহন। অহন আমি কইযামু ছার,আপনে কন? মায়ে ট্যাহা দিতে পারেনাই বইল্যা আমারে মায়ের ঘর থাইক্যাও বাইর কইরা দিল।

বিশ্বাস করেন ছার দুইদিন পানি ছাড়া কিছু খাইনাই। খিদার চোটে মায়ের জন্যও কান্দন আইতোনা। কত ছারগো পায়ে দরছি, কইছি,ছার আমার মায়ে মইর‌্যা গেছে, দুইডা দিন কিছু খাইনাই আমারে দুইডা ট্যাহা দেন,হেরা আমার কতা বিশ্বাস করেনাই। আমার কান মইল্যা দিছে আর আমার লগে মস্করা করছে। খিদায় যহন চৌখ্যে কিচু দেহিনা তহন এক আপার পায়ে দইর‌্যা কাইন্দা দিলে, হেয় আমারে দশ ট্যাহা দিছে। হেই ট্যাহা দিয়া রুডি কিনয়্যা খাইছি।
হের পর থাইক্যা ফুটপাতে থাহি। বাজারে মিন্তি খাডি। মাজে মাজে সাহেবেরা এত ট্যাহার বাজার করে যে, মাতায় কইর‌্যা বইতে পারিনা। তহন পিয়াসে কইলজ্যাডা ফাইড্যা যায়। কি করমু কন, টানতে না পারলে ট্যাহা দিবোনা। উল্ডা মাইর দিবো তাই জানডা শ্যাষ অইয়া গেলেও কিচু কইনা। খাইতেতো অইবো।

হারাদিন কাম কইরা ফুটপাতেই হুইয়া পরি। একদিন বৃষ্টির লাইগ্যা মার্কেটের বারান্দায় হুইছিলাম। ঘুমের মইদ্দে নাইট গাড আইয়্যা পিডের মদ্দে এমুন বারিদিছে, মনে অইলো যেন পিডের মইদ্দে বাজ পড়ছে। হের পরেরদিন পিডের ব্যাতায় মিন্তি বাইতে পারিনাই। হারাদিন না খাইয়া আছিলাম। অহন বৃষ্টি অইলে হারা রাইত যাত্রী ছাউনির নিচে বইয়া থাহি।
একদিনের কতা কই ছার হুনেন... এক ব্যাডায় আইয়া কইলো মিছিল করলে নাকি বিশ ট্যাহা কইরা দিব। কার মিছিল জানিনা। আমাগোরে যা কইতে কইলো আমরা হেইডা কইয়া মিছিল করতাছি, এমুন সময় পুলিশ আইয়া এমুন মাইর দিলো যে মাইরের চোটে জ্বর আইয়া পড়লো। তহন খালি মায়ের কতা মনে পড়তো আর কান্দন আইতো। মনে অইতো মইর‌্যা গেলেই বালা, মায়ের কাচে যামুগা।
অহন রাইতের বেলা হুইলে শীতকরে। গায়ে দেওনের একখান কাপুর পাইলে বাইচ্চা যাইতাম। দেহি কত সোন্দর সোন্দর জামা কাপুর পইরা পুলা মাইয়্যারা বাপ মায়ের হাত দইর‌্যা ইসকুলে যায়। মনে কয় আমার বাপ মা থাকলে আমারেও কিন্যা দিত। রাইতের বেলা ঠান্ডায় নিণ্দ আহেনাগো স্যার। হুনছি আপনারা নাহি বড় বড় হোটেলে খাইতে গিয়া কত ট্যাহা বকসিস দেন। আমারে একখান পুরান কাপড় কিন্যা দিয়া আমারে বাচানগো ছার। আমার মায়ে আপনের লাইগ্যা দোয়া করবো।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:০৭
মুকুল বলেছেন: আমরা কি শুনি তাদের কথা??? আমাদের কি সময় আছে???
*****
২. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:১০
নাদান বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই। আমাদের আসলেই সময় নেই।
৩. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:১১
প্রিয়তি বলেছেন: নাদু,
বালা অইছে।তয় কষ্ট অয় যহন এইসব পুলাপানগো লেইগ্গা কিছু করবার পারিনা।
৪. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৪
নাদান বলেছেন: প্রিয়তি করার ইচ্ছেটা রেখো। তাহলেই হবে। ধন্যবাদ তোমাকে।
৫. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৫
কেএসআমীন বলেছেন: সময় থাকলেই কি ভাই। এর সমাধান তো এভাবে হইবো না। আমি তো বলেছি যে, সরকারগুলা আমাদের পাইন মেরে দিয়েছে... সমাধান এখনো আছে.... আমার একটা জনসংখ্যা বিষয়ক পোস্ট আছে...
ছার একটা কতা হুনবেন বলে কেউ আসলে তারে ২টা টেকা দিয়া দিবেন, তাইলে কিন্তু সমস্যার কোন সমাধান হইবো। একটা কনক্রিট প্লান দরকার, দেরীতে হলেও এখনই। তা না হইলে আমাগো ভবিষ্যত অন্ধকার... মনে রাইখেন।
৬. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৯
নাদান বলেছেন: "ছার একটা কতা হুনবেন বলে কেউ আসলে তারে ২টা টেকা দিয়া দিবেন, তাইলে কিন্তু সমস্যার কোন সমাধান হইবো। একটা কনক্রিট প্লান দরকার, দেরীতে হলেও এখনই। তা না হইলে আমাগো ভবিষ্যত অন্ধকার... মনে রাইখেন।"

আপনার কথাগুলো আমার ভাল লাগলো। আপনার সাথে আমি একমত। একটা কনক্রিট প্লান দরকার।
৮. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৪
নাদান বলেছেন: শান্ত ভাই আমি আপনি চাইলে অনেক কিছুই করার আছে।
৯. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: কি বলবো?
ভীষন মন ছোঁয়া লেখা।
শুভেচ্ছা.
১০. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩০
রাশেদ বলেছেন: যান্ত্রিক নগরের কোলাহলে কে শুনি তাদের কথা! হায়রে নগর! হায়রে আমরা!
১১. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৩
নাদান বলেছেন: অনেক ধন্যবাদ সাজি আপু। আমারা দেখেন কত রাজনীতি করছি। এদের নিয়ে ভাবার সময় কই আমাদের।
১২. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৫
নাদান বলেছেন: রাশু তোমার মন্তব্যটা মন ছুঁয়ে গেল।
১৪. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫২
রাশেদ বলেছেন: হঠাত এরকম একটা পোস্ট দিলা?
১৫. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৮
নাদান বলেছেন: রাশু কেন দিলাম নিজেও জানি না। হঠাৎ নিজের ছবিটার দিকে দেইখা মনে হলো কিছু লিখে ফেলি। প্রেম পিরিতি নিয়াতো লিখালাম।
১৭. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪৭
ছায়ার আলো বলেছেন: এইগুলা পোস্ট পড়লে নিজেরে অপরাধী অপরাধী লাগে...হায়রে আমরা!
১৮. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৫
মদনবাবু বলেছেন: চমতকার হয়েছে।
১৯. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৬
মদনবাবু বলেছেন: +প্রিয়পোস্ট।
২০. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪০
নাদান বলেছেন: হুমম @ছালু

অনেক ধন্যবাদ আপনার ভাল লেগেছে বলে@মদনবাবু
২১. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
েজবীন বলেছেন: নাদুভাই অনেক ভাল লেখছেন.....
২৪. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:২৪
নাদান বলেছেন: এটা নিয়ে একটা সিরিজ করতে চেয়েষিলাম রাশু, পরে বাদ দিয়েছি। এইসব কারো ভাল লাগে না।
২৫. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:২৭
মুকুল বলেছেন: কারো ভালো লাগা নিয়ে চিন্তিত হবার দরকার নেই নাদু! লিখবেন বিবেকের তাড়নায়! যখনই লেখা আসবে, লিখে ফেলবেন। শুভ কামনা।
২৬. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৩১
নাদান বলেছেন: খুব ভাল বলেছেন মুকুল ভাই। আমি সাধারনত তাই করি।
২৭. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৩
মুতাসিম বলেছেন: চোখে পানি চলে এসে গেছে ... really
২৮. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৩
মাথামোটা বলেছেন: আসলে আমাগো টেম্পার খুব কম। নাইলে এগুলা তো আমাগো দেশের অহরহ হইতাছে।
হায়রে সরকার, আমাগো দেশের মতই ফকিরন্নি। এগো দেখনের সামর্থ হইল না।

২৯. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৫
মুতাসিম বলেছেন: আর হ্যা শুভ কামনার জন্য thanks
৩০. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৩
নাদান বলেছেন: মুতাসিম ভাইয়া তোমরা এখনো feel করো বলেই আমরা আশাবাদী।

ধন্যবাদ মাথামোটা, আসলে কারো আশায় থাকার দিন চলে গেছে। আমার মনে হয় আমরা যদি একজন একজন করে হলেও সাহায্য করি তাহলেও সবার প্রচেষ্টায় অনেক খানি হবে।

৩১. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৩৫
মুতাসিম বলেছেন: ভাইয়া প্রিয় পোষ্ট করলাম এটাকে । আর আমি ওয়েবসাইট পরীক্ষামূলক ভাবে publish করেছি । ...www.metroboyz.tk
৩২. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৪৮
মদনবাবু বলেছেন: নাদান বলেছেন :
২০০৭-১১-৩০ ২০:২৪:০৮

এটা নিয়ে একটা সিরিজ করতে চেয়েষিলাম রাশু, পরে বাদ দিয়েছি। এইসব কারো ভাল লাগে না।

তাতে কি আপনি আপনার মতো চালায়া যান। মনে আশা রাখি এ সমাজ একদিন বদলাবেই।
৩৩. ০১ লা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৯
সামী মিয়াদাদ বলেছেন: পড়ে মনটা খারাপ হয়ে গেল। নির্মম বাস্তবতা......
৩৪. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫২
নাদান বলেছেন: @ মুতাসিম
ধন্যবাদ ভাইয়া। তোমার মত ছোটা মানুষের এত সচেতনতা দেখে খুব ভাল লাগলো। আমরা যেন তোমার কাছে অনেক কিছু শিখতে পারি।

@মদন ভাই
কিছুই করতে পারি না। এটাই কষ্ট দেয়। আপনার কথা শুনে ভাল লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

@সামী ভাই
অসলেই মনটা খারাপ হয়। আসুন এই খারাপ লাগাটুকু কাজে লাগিয়ে ভাল কিছু একটা করি।

৩৫. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০০
মদনবাবু বলেছেন: প্রতিদিন একবার এসে ছেলেটার ফটোটা দেখে যাই। জানি না কেনো ??
৩৬. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০২
বিহংগ বলেছেন: রনবী'র আঁকা একটা কার্টুন ছিলো-
মানুষ না হইয়া কুত্তা হইয়া জন্মাতে পারলিনা।
বলার আর কিছুই নাই।
৩৭. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৫
নাদান বলেছেন: মদন ভাই আপনার এমন একটা দরদী মন আছে আগে জানতাম না। এই লেখাটা আপনাকে উৎসর্গ করলাম।
৩৮. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৮
নাদান বলেছেন: বিহংগ
আপনার কথা শুনে মনের মধ্যে কেমন জানি করে উঠলো। কুত্তা এখন নিজেকেই মনে হচ্ছে।
৩৯. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৭
মদনবাবু বলেছেন: ছবিটা কি আপনি নিজে তুলছেন?

মায়াকারা চাউনি পিচ্চিটার।
৪০. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩২
নাদান বলেছেন: না মদন ভাই ছবিটা আমার তোলা নয়।
৪১. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১:২৩
আউলা বলেছেন: খুব খারাপ লাগল লেখাটা পড়ে চাছা মিয়া।
৪২. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১:২৫
নাদান বলেছেন: কি করবা আম্মাজান, এটাই বাস্তবতা।
৪৩. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৬
নাঈম বলেছেন: কষ্ট হচ্ছে লেখাটা পড়ে। আসলে আমাদের চারপাশে এরকম ছিন্নমূলের সংখ্যা অনেক বেশী। এদের দিকে তাকাবার সময় আমাদের নেই। আমরা সবাই ব্যস্ত কিভাবে নিজেদের পকেট ভরা যায় সেই চিন্তায়। আজ যদি আমাদের সবার মধ্যে সচেতনতা থাকত যে না, আমরা কেউ আর এদেরকে দেখে নাকি সিটকাবোনা, সবাই সাধ্যমত এদের সাহায্য করব, তাহলে আমাদের দেশের এই করুণ পরিণতি হতো না। এইসব ছিন্নমূল শিশুদের করুণ পরিণতির জন্য আসলে আমরাই দায়ী।
অসম্ভব সুন্দর এই পোষ্টের জন্য ৫।
৪৪. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১:৪২
নাদান বলেছেন: নাইম ভাই যদি সবাই আপনার মত করে সবাই ভাবতো তাহলে অনেক আগেই আমরা কিছু একটা করতে পারতাম। আপনার ভাবনা গুলো আমার ভাবনা গুলোকে ছুঁয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ।
৪৫. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫১
বিষাক্ত মানুষ বলেছেন: শিশুকাল কি জিনিস এরা কখনো জানবে না । আমাদের ছোটবেলায় মায়েরা খাবার নিয়ে পিছে পিছে ঘুরতো । এখনো বোনদের দেখি বাচ্চাদের পিছে খাবার নিয়ে দৌড়াতে । কত রকম জামা কাপড় । কত শত খেলনা । জন্মদিনে এত্তো এত্তো উপহার । স্কুলের টিফিন । সবার কত কত আদর ।

আর এরা !!
৪৬. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫৫
নাদান বলেছেন: বিমা এরা মাইর খাইতে খাইতে যতদিনে সন্ত্রাসী না হয়, ততদিন আমাদের টনক নড়েনা।
৪৭. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ২:৫০
আহমেদ শারফুদ্দীন বলেছেন: নাডান কিচু বলতে মন চাইতেছেনা ৫ দিছি
৫০. ০২ রা ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:২৩
নাদান বলেছেন: ধন্যবাদ @ শরফু

ধন্যবাদ @ মুনিয়া
৫১. ০২ রা ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৫৪
সন্ধ্যাবাতি বলেছেন: একজন বলছিল, ও বস্তিতে গিয়েছিল ছেলে মেয়েদের সাথে কথা বলতে। ওখানে একটা ছেলের এক চোখে বিশাল বড় দগ দগে ক্ষত। ঘা হয়েছে। কি হয়েছে জিজ্ঞাসা করতেই ছোট ছেলেটা বলে দিয়েছে, কিছু লোক বাইরে থেকে এসে বলেছিল মিছিলে গেলে টাকা দিবে। তাই মিছিলে গিয়েছিল, ওখানে রাবার বুলেট বা ওরকম কিছু এসে লেগেছিল চোখে। কয়েকটা টাকার জন্য সারা জীবনের জন্য অন্ধ হলো তো হলোই, ও হয়তো বাঁচবেও না।
আমি কখনও এরকম বাস্তবতা কাছ থেকে দেখি নি। গ্রামে গিয়েছি অনেক, গ্রামের অনেক গরীব মানুষদের দেখেছি, কিন্তু বস্তিতে আমার কখনও যাওয়া হয় নি। এ-ই বোধ হয় ভালো, গেলে, কিছু না করতে পারার ব্যর্থতায় অনেক কষ্ট হতো।
কংক্রীট প্ল্যান কি হতে পারে? এনজিওগুলা নিয়ে আমি খুবই কনফিউজড। আমাদের জন্য সেটাই একমাত্র উপায় অপরাধবোধের বোঝা কিছু কমানোর। কিন্তু এনজিওগুলার এক্সপ্লয়েটের কাহিনী এত শুনি, যে বিভ্রান্ত হয়ে যাই। তবু, নিজেকে শান্তনা দেয়ার চেষ্টা করি, দুষ্টু লোকে নিজেরা কিছু করতে না পেরে বদনাম করে শুধু।
৫২. ০২ রা ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৫৫
সন্ধ্যাবাতি বলেছেন: ওহ, লেখাটার একদম শেষ লাইনটাই পাঞ্চ লাইন... চোখে পানি চলে আসে।
৫৩. ০২ রা ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:০৭
এস্কিমো বলেছেন: কি করবেন, সবই আল্লার ইচ্ছা @ সন্ধ্যাবাতি
৫৪. ০২ রা ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৫৮
নাদান বলেছেন: @ সন্ধ্যাবাতি

আসলে কংক্রীট প্ল্যান কি হতে পারে সেটা নিয়ে আমিও খুবই কনফিউজড। তবে আমি এখন আর কারো আশায় বসে থাকতে রাজিনা। কেউ এসে সব ঠিক করে দিয়ে যাবে না। আমি একজনের জন্য পাড়লে একজনের জন্য করার চেষ্টা করবো। এই ভাবে আমরা সবাই কিছুটা করলে অনেক খানি করা হয়ে যাবে।
কি করবেন আর, বাংলাদেশ তো আর ওয়েরফেয়ার ষ্টেট না।
৫৫. ০২ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪০
তানজিলা হক বলেছেন: "কেউ এসে সব ঠিক করে দিয়ে যাবে না। আমি একজনের জন্য পাড়লে একজনের জন্য করার চেষ্টা করবো। এই ভাবে আমরা সবাই কিছুটা করলে অনেক খানি করা হয়ে যাবে। "
সহমত
৫৬. ০২ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫২
অন্যরকম বলেছেন: নাদু.... আমি কিছু কমু না! ডেইলি দেখি ত...! আগে এটা পড়

এরপর এটা

বাস্তবতা..... শেইমলেস ফাকিং পুঁজিবাদি বাস্তবতা!
৫৭. ০২ রা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০২
নাদান বলেছেন: ধন্যবাদ @ তানজিলা

@ অন্যরকম

লেখাটা আমি পড়েছি। সব "ইজম" এর প্রতিই ঘৃণা ধরে গেছে। এইবার নিজেরদের কিছু করার সময়। ধন্যবাদ অন্যরকম একটা সত্যি কথা বালার জন্য।
৫৮. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪২
নাঈম বলেছেন: @নাদান, আমার কমেন্ট আপনার ভাল লেগেছে জেনে খুশী হলাম। আমার ব্লগে ভিজিট করার আমন্ত্রণ রইল। যদিও আমার লেখা খুবই জঘন্য, ভালো লিখতে পারিনা।
৫৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৮
মানুষ বলেছেন: মনটা খারাপ হয়ে গেল
৬০. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৪
মৈথুনানন্দ বলেছেন: নাদানি উম্দা হয়েছে
৬১. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৩:০০
নাদান বলেছেন: মানু এইসব দেখলে আমারো খারাপ লাগে।

মৈথু উম্দা মানে কি?
৬২. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০০
নাঈম বলেছেন: উন্দা মানে সুন্দর @নাদান
৬৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২৮
নাদান বলেছেন: ধন্যবাদ নাইম।
৬৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৪
জয়িতা বলেছেন: আহারে!মনটা হু হু করছে।
আসুন নিজের যেটুকু সামর্থ্য আছে তাই দিয়ে এদের পাশে দাঁড়াই।এই শীতে একটু উষ্ণতা এদেরও কাম্য।মনটা ভীষন খারাপ হয়ে গেলো।
৬৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১০
নাদান বলেছেন: জয়িতা আপনার এই বোধটুকু সবার মধ্যে ছড়িয়ে যাক। ধন্যবাদ।
৬৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৮
রাশেদ বলেছেন: অভিনন্দন নাদু।
৬৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:০২
নাদান বলেছেন: ধইন্যা পাতা রাশু
৬৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫৯
মদনবাবু বলেছেন: অভিনন্দন নাদান
৬৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪৬
নাদান বলেছেন: ধন্যবাদ মদনবাবু। টপরেটিং এ আমার সত্যি কিছু যায়আসে না। আপনার বা আপনাদের মত যদি একজনেরও একটু ভাল লাগে, যদি একটু ভাবায় সেটা আমার কাছে ১০০ গুন বেশি খুশির। এই লেখা কেউ পড়বে আমি সেটাই ভাবিনি।
৭০. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:০৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: শুভেচ্ছা টপরেটেড লিস্ট এ আসার জন্য/আসলেই সদিচ্ছার কোন সমার্থক নেই...ভালো থেকো/
৭১. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:২৪
রাশেদ বলেছেন: ওই নাদু! এইগুলা কি ASCII নাকি!! ভাইঙ্গা কও।
৭৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৩২
রাশেদ বলেছেন: এইগুলার নাম কি? লিস্ট পাইতাছি না। অ্যাস্কি তো ২৫৪ তে শেষ! (আম্মাআআ)
৭৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৩৮
নাদান বলেছেন: আমি যেভাবে কইলাম সেই ভাবে কোথাও খুইজ্যা পাইনি, আজ গুতায়ে গুতায়ে বের করছি। তবে ৭৬৯ থেকে শুরু কর সব পাইবা। এগুলা Extended ASCII Codes
৭৬. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৪০
রাশেদ বলেছেন: ☻☻☻☻☻
☻☻☻☻☻


থ্যাঙ্কু।
৭৮. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:০৪
রাগ ইমন বলেছেন: নাদান, সিডারের আক্রান্ত শিশু কয়জন জানো ?
৬ লাখ ।
আমরা কয়জনকে সেইফ হাউসে নিতে পেরেছি জানো ?
মাত্র, ৫ না ৬ হাজার । এরা অবশ্য বাবা এবং মা দুজনই হারিয়েছে ।
এই সব লেখা পড়লে কান্না পেত। এখন আর কাঁদি না, লিখিও না এই সব। কেন জানো ? কেঁদে কিছু হয় না ।
এদের চোখের পানির দরকার নেই, বুকের আগুন দরকার আছে । আর কিছু নিঃস্বার্থ পাগল হাত ।

তুমি ভীষন ভালো লিখেছো । সাকিবের দুই ট্যাহার লাগিয়া মনে পড়ে গেলো । খুব ভালো লিখেছো ।
৭৯. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:১০
নাদান বলেছেন: তুমি ঠিক বলেছো দিদি।

"এদের চোখের পানির দরকার নেই, বুকের আগুন দরকার আছে । আর কিছু নিঃস্বার্থ পাগল হাত ।"

একটা চরম সত্য কথা বলেছো।
৮০. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৮
মুতাসিম বলেছেন: ভাইইয়া এই পোষ্টটি কি আমি নিতে পারি ?
৮১. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০৬
নাদান বলেছেন: নিতে পারো মুতাসিম। শুধু কিছু চেঞ্জ করোনা ভাইয়া।
৮২. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: লেখাটা ভাল লাগলো। আমার প্রিয় পোষ্টে রাখলাম।
৮৩. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৫
নাদান বলেছেন: ধন্যবাদ মুন্না।
৮৪. ১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩৫
প্রীটি সোনিয়া বলেছেন: আজকে আপনার লেখা পড়ে মন এত খারাপ হচ্ছে যে কান্নার চোটে গলা আর মাথা দুটোই ব্যাথা করছে। আজকে আর মন খারাপ করা লেখা পড়বো না।আবার কালকে পড়বো।

এই লেখাটাও চরম বাস্তব কাহিনী।বাংলাদেশের রাস্তাঘাটের রোজকার কাহিনী। চরম ভাল লাগলো।
১৪ ই মার্চ, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: আপনার মনটা খারাপ করিয়ে দিয়ে আমারি অনেক খারাপ লাগছে। আমার আপনার মনটাকে লেখা গুলো ছুঁতে পেরেছে বলে ভালই লাগছে। যার মনটা এত ভাল তার কাছে থেকে আমরা অনেক ভাল লেখা আশাকরি। আমার বিশ্বাস সেটা আপনি পারবেন। আপনার জন্য শুভকামনা রইলো। যেন আপনার লেখা এমন আরো অনেককে ছুঁয়ে যায়। ভাল থাকবেন।

৮৫. ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:১৫
কতবতবকতকত বলেছেন: নাদা, এই পোস্টটা লেখার সময় তোমার কান্না পায়নি? সত্যি করে বলবা!

কত অভাগা এইসব শিশুরা। রাগুদির কথা ঠিক তবুও গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে।
৮৬. ১০ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৭
নাদান বলেছেন: কষ্ট টাকে বুকের মধ্য না নিলে তো লিখতে পারিনা ভাই। আমিতো বড় কোন লেখক নই। মিথ্যা বলবো না, চোখ ভিজে গিয়েছিল।
৮৭. ১৩ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৯
মুতাসিম বলেছেন: আচ্ছা ভাইয়া আপনি কম আসেন না আমি কম আসি ? অনেক দিন কথা হয় না.. এই লেখাটা আবার পড়লাম। কেন যেন মনে হয় আমরা মনে হয় আমরা মনে হয় আমরা অনেক অনেক সুখে আছি।নিজেদেরকে অপরাধী মনে হয়...
২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২১

লেখক বলেছেন: কেমন আছো ভাইয়া? তোমার সাইট কেমন চলছে? তোমরাই একদিন সব বদলাবে আমার সেই বিশ্বাস আছে। ভাল থেকো।

৮৯. ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৫
মুতাসিম বলেছেন: আছি ভালোই আছি। সাইট ও ভালো আছে। আমরা এখন সব স্কুল ছাত্ররা মিলে কাজ করছি। আমাদের এখন একটা রিপোর্টার টিমও আছে। তবে কার্যক্রম খুবই কম।
সাইটের ঠিকানাঃ http://www.nogorbalok.com
০৫ ই মে, ২০০৮ ভোর ৫:৪২

লেখক বলেছেন: শুনে খুব ভাল লাগলো মুতাসিম।

৯০. ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০১
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: সারা বাংলাদেশে প্রায় ৬ লাখ আর ঢাকা শহরে প্রায় ৪লাখ বাচ্চা এভাবে বেচে থাকার চেস্টা করছে।এদের দিয়ে অনেক সমাজ বিরোধী কাজ করাচ্ছে কেউ কেউ।এরা যদি বড় হয়ে সন্ত্রাসী হয় আমরা আমরা কি ওদের দায়ী করতে পারব?
৯১. ১৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:১৮
আসমান বলেছেন: "আমি গ্যাদা থাকতেই আমার বাপে আমার মায়েরে ছাইরা গেছেগা। "

-মাঝে মাঝেই ভাবি যে কিভাবে একজন মানুষ বউ/ ছেলেমেয়ে কে ছেড়ে যেতে পারে? অথচ এমন ঘটনা প্রায়ই তো ঘটে!!!!!!!!

আর এমন ভাগ্যহীন শিশুদের দিকে তাকানোর সময় আমাদের কিভাবে থাকবে? আমি নিজেই তো অবসর সময়টা নেট এ ঘোরাঘুরি করে কাটাই, কখনো তো ওদের দেখবো বলে বাইরে বের হইনা.......।
৯২. ১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫৫
মু. নূরনবী বলেছেন: ভাইরে.....

এসব দেখলে আর ভাল্লাগে না..মনটা খারাফ হৈয়া যায়....


মনটা সত্যিই খারাফ কইরা দিলেন.....

লেখায়প্লাস

 

মোট সময় লেগেছে ২.১৮৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I dont want the world 2see me, Cause I don´t think they´d understand,When everything´s made 2 b broken,just want u...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই