আমার প্রিয় পোস্ট
- সাদা - রাগ ইমন
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- একজন ব্লগারের নিষ্ঠা ও আমাদের নির্লিপ্ততার আক্কেল সেলামি - রাগ ইমন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- মা'কে বলিস--এল আর বি - রাশেদ
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- নির্বাসন ..... (ওয়ারফেজ) - বিষাক্ত মানুষ
- আর রেখোনা আঁধারে আমায়; দেখতে দাও... (প্রসঙ্গঃ আরজ আলী মাতুব্বর-এর ধর্মদর্শন) - কানা বাবা
- ইন্টারনেটে "স্যামসদ" ডিকশনারী - তাজুল ইসলাম মুন্না
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- হাসির ঝুলি-২
(ক্লোজআপহাসি) - তুষারমানব
- কবর - সুমি
- একটি কবিতা হয়ে যাক... - সমকালের গান
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- অনলাইনে রবীন্দ্রনাথের গীতবিতান। বাংলায় - সাদিক মোহাম্মদ আলম
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- নারীকে ক্ষমতাহীন করেছে একক ঈশ্বরের প্রবক্তারা-১ (উত্সর্গঃ জামাল ভাস্কর) - দীক্ষক দ্রাবিড়
একটি নিরীহ প্রশ্ন
২৪ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২৯
তোমার নাহয় অনেক ছিল...
ব্যক্তিগত রাজ্য ছিল,
বুকের মধ্যে অনেক পাওয়ার পদ্য ছিল,
বাধ্যগত প্রজা ছিল, অবহেলায় স্বপ্ন নিয়ে
খেলা ছিল।
আমি ছিলাম নিঃস্ব পথিক,
মোর ছিলনা আকাশ ছোঁয়া
স্বপ্ন অধিক।
ছোট্ট একটি হৃদয় ছিল।
সেই হৃদয়ে ভালবাসার গল্প ছিল।
তোমার তো মে' অনেক ছিল,
তবু কেন গল্পটুকু করলে চুরি?
নিলেই যদি নিঃস্ব করে
খেলা শেষে কেনই তাকে
ফেললে ছুঁড়ে?
এই আমি আজ কি নিয়ে আর
বাঁচি বলো। শেষ টুকুও
হারিয়ে আমি ছন্নছাড়া,
জীবন নিয়ে খেলার তোমার
এ কোন ধারা?
(ধুর !! এটা কোন লেখা হলো ! আমার নিজেরি পছন্দ হয়নি, তাও দিলাম)
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: Thank you খোলাচিঠি
লেখক বলেছেন: সামী ভাই আপনাকেই উৎসর্গ করলাম 
লেখক বলেছেন: ধন্যবাদ সাইফুর ভাই। মনে আর রাখাতে পারলাম না। বলেই ফেললাম।
আলী আরাফাত শান্ত বলেছেন:
আমি আজ কি নিয়ে আরবাঁচি বলো। শেষ টুকুও
হারিয়ে আমি ছন্নছাড়া,
জীনব নিয়ে খেলার তোমার
এ কোন ধারা?
সত্যিই নাকি ভাইয়া?আপনার এত দুঃখ।ভালো লাগলো কবিতাটা।৫
লেখক বলেছেন: শান্ত ভাই অনেক ভাল লাগলো। ধন্যবাদ । আসলে লেখার সাথে লেখক কে মিলেয়ে ফেল্লে একটু বিব্রত লাগে 
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব সুন্দর লিখেছো .......খুব পছন্দ হয়েছে।ছবিটার সাথে লেখাটার অনেক মিল।
ভালো থেকো
শুভেচ্ছা
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু। হঠৎ লেখা। লিখে দ্বিতীয় বার পড়িওনি।
রাগ ইমন বলেছেন:
ওরে , আমি তো পাংখা হয়ে গেলাম। ভীষন মিষ্টি বিষন্ন একটা লেখা । তুমি তো জানোই, ছন্দ আমার দারুন টানে ।ছন্দটা দুর্দান্ত লাগলো । খুব সুন্দর । বহুত খুব ।
যদি গোস্তাখিয়া মাফ হো তো দুটো লাইনে এক্টুস খানি পরিবর্তন আনি ?
"তোমার তো মে' (মানে মেয়ে ) অনেক ছিলো "
আর,
" এই আমি আজ কি নিয়ে আর
বাঁচি বলো।"
এরকম করে পড়লে শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দে তালটা বজায় থাকে মনে হয় ।
বেয়াদপি করলাম কবি , বড় বোনের স্বৈরাচারী
রাগ কোরো না নাদান ভাইয়া , নিও না আড়ি ।
সব শেষে বলি, প্রিয়তে ।
লেখক বলেছেন: দিদি আমি খুব খুব খুশি যে তুমি এই নাদান ভাই টার কিছু আবোল তাবোল লেখা একটু ছুয়ে দিয়েছো। আমি ঠিক করে দিলাম। তোমার কাছে এই প্রস্রয় টুকু পেলে সাহস অনেক বেড়ে যায়। তোমাকে ধন্যবাদ দেবো না। কারন এটুকু আমার অধিকার।
নাদু, অসাধারণ! এত সুন্দর ছন্দে লেখো কি করে?
প্রিয় পোস্টে যোগ করবোনা। তোমার ২/১ টা পোস্ট আলাদা করে প্রিয় করে কি লাভ! বেশির ভাগ লেখাই তো প্রিয়!
----------------------------------------------------------------------------------
(কবির কষ্টে কবিতা পূর্ণতা পায়!!!)
লেখক বলেছেন: কবি তোমার কাছে এই ভাল লাগাটুকু কিন্তু অনেক পাওয়া। অনেক অনেক ধন্যবাদ। তাই বলে লেখার সাথে লেখককে মিলালে কিন্তু মুসকিলে পড়ে যাবো।
লেখক বলেছেন: ধন্যবাদ কৈলাস। একটু হিন্টস দিলে তো চিনবা না। তুমি শুধু ছোট করে তোমার উইনির নাম টা বলে যেও। আমি ডিটেইলস জানাবো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কবি। এই কবিতা কে যদি ফাটাইছে বলো তাহলে এটা তোমাদের বদান্যতা ছাড়া আর কিছু নয়।
লেখক বলেছেন: হায়রে... আমি এখন যাই কই ?!!
লেখক বলেছেন: কিযে বলো মানু। তুমি হইতেছো আমাদের একমাত্র অফিসিয়াল কুবি। আমি তো কবেই তোমারে আমার প্রিয় কুবির পদটা দিসি।
লেখক বলেছেন: ওগুলো তো মানু এ্যাস, আর রানীর জন্য লিখছে 
মানুষ বলেছেন:
আমার পরবর্তি কবিতা আসতেছে আনুশকারে নিয়া
লেখক বলেছেন: আমাগো মত সাধারন মানুষ নিয়া লিখবানা বলে ঠিক করছো?
মানুষ বলেছেন:
সাধারনেরে নিয়া কব্য লিখতে গেলে সুত্রানুযায়ী আগে ছ্যাকা খাওয়া লাগবে। ছ্যাকা খাইতে হইলে দরকার প্রেম। কিন্তু এ জীবনে নীরবে বা সরবে একবারও প্রেম আসে নাই। অতএব সাধারনেরে নিয়া লিখমু ক্যামনে?
লেখক বলেছেন: আমি শুধু একটা হাসি দিয়া গেলাম। আর কিছু কইলাম না। ![]()
লেখক বলেছেন: যাক একটা কিছুতে তবুও পাস করছি। যদিও এটা পাস করার মতো কিছু হয়নি। আপনাকে ধন্যবাদ।
বিষাক্ত মানুষ বলেছেন:
ওরে নাদানরেএএএএএএএ..... লেখা জটিল হইসে ।
লেখক বলেছেন: তুমি আমারে গেঞ্জি দাওনাই। মাইন্ড খাইছি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বিহংগ। আপনাদের উৎসাহেই লিখি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নজিরুল ভাই।
লেখক বলেছেন: আম্মাজান, কি বলো এগুলো। শরম পাইতো।
নরাধম বলেছেন:
বলগে একটা নিয়ম চালু হোক। কোবতে দিলে নিচে সেটার সারাংশ দিতে হইবেক।
লেখক বলেছেন: কৈলাশ তোমার সব কিছু তাহলে আমি জানতে পারবো। একটা কথা শুধু তোমাকে বলি। তোমার আগে যারা ওখানে পড়ে গেছে এবং এখন যারা পড়ছে তাদের প্রায় সবাইকে আমি চিনি। এবং কিছু প্রোফ ও। তবে আমি তোমার সিনিয়র হবো বলে মনে হয়। যদিও ওখানে আমি পড়িনি। পারলে তোমার মেইল আইডি টা দিও।
শতরূপা বলেছেন:
আমারো পছন্দ হয়নি। তবু কেন জানি ভাল লাগলো।৫।
লেখক বলেছেন: তবুও আপনাকে অনেক ধন্যবাদ।
বিবর্তনবাদী বলেছেন:
ছি: নাদু, তোমার পছন্দ এত খারাপ। এই সুন্দর কবিতাটাও তোমার ভাল লাগল না। আমার খুব ভাল লাগল। বিদ্র: আমার একটি পোস্টে তোমার একটা কমেন্ট ভাই ভুল ক্রমে
মুছে গছে। সময় কইরা আবার কিছু কইয়া আসিও।
লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে। আমি আবার কমেন্ট করেছি তোমার পোষ্টে।
লেখক বলেছেন: ধন্যবাদ জেবিন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রুধীন দি
। তোমার সবাই দেখি ব্যাপারটা আমার উপড়ে দিয়ে দিচ্ছো।
শতরূপা বলেছেন:
আবার পড়লাম।ভাল লাগলো।
লেখক বলেছেন: আবারো আপনাকে অনেক ধন্যবাদ শতরূপা।
বাকী বিল্লাহ বলেছেন:
ছবিটি ভাল মিলছে। কাব্যও খারাপ না!
লেখক বলেছেন: ধন্যবাদ বাকী ভাই।
প্রিয়তি বলেছেন:
তোমার পাশে খালি জায়গাটা আমার জন্য খালি রাখাতে অনেক ধইন্যাপাতা। তোমারে এই নদীতে চুবাইতে কি যে মজা হবে। ওইখানেই চুপচাপ বইসা থাক, আমি আইতাছি (চাম হাসি)কবিতা সুন্দর হইছে, ত্য় আরো ভালো হতে পারতো। ছেকা নিয়া
পি এইচ ডি...(খিক্)
লেখক বলেছেন: বুকি, এইভাবে ভরা মজলিসে অপমান করলি?!! তুই আয়, তারপর দেখ, কে কাকে চুবায়।
লেখক বলেছেন: আরে কিযে বলো জৈতা। এই কোবতে তোমার ভাল লাগছে? আমি আর কি বলবো। ধইন্যা পাতা নাও। ঈদে গরু পাবো কই। আমাদের কি ঈদ আছে। স্যামন জবাই দিছিলাম। দাওয়াত রইলো।
জয়িতা বলেছেন:
কেন ভালো লাগব না?ভালো লেখছ ত...কইলাম না ফাটাফাটি।তুমার দাওয়াত, আইসো..গরু মাংস ভুনা খাওয়াব।
লেখক বলেছেন: আমারতো এখনি মুখে পানি চলে এসেছে। থ্যাঙ্কু। কয়টা পুরান কবিতা দিলাম। প্রথম পেজে দেইনি। সময় পেলে পইরো।
যীশূ বলেছেন:
খানিকটা হইছে।
লেখক বলেছেন: ধন্যবাদ যীশূ।
নির্বাক সুশীল বলেছেন:
একটি নিরীহ প্রশ্ন
প্রীটি সোনিয়া বলেছেন:
ভাল লাগলো +++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















দিবেন না মানে?
সুইট এন্ড সিম্পল।
ভাল লাগলো।