তুমি কেমন আছ কনা?
আকাশের নীল কবিতা গুলো কি এখনো
তেমনি করে তোমার সাথে কথা কয়?
আর তোমার পায়ের মল? সেখানে কি আজও
তারা গুলো মিটিমিটি করে হাসে...
কোন নিঃস্ব যুবকের পানে চেয়ে?
কত কথাই তো জানা হল না,
কোন দিন জানতেও চাইনি, শুধু জেনেছি
এই আমার নিয়তি; আমাকে ক্ষেপা ঘোড়ায়
সওয়ার হয়ে স্বপ্ন শিকারে যেতে হবে,
ঝড়ের সাথে যুদ্ধ করে আমাকে
বর্জ্রকে বুক পেতে নিতে হবে...
তাই আজও আমি নক্ষত্রলোকে
তন্ন তন্ন করে খুজে বেরাই তোমার
নাক ফুল হয়ে ফুটে থাকা সন্ধাতারা,
দ্বাদশীর চাঁদের কাছে আমি
হাত পেতে নেই একটুখানি করূণাধারা ।
এমনি করেই হয়তো একদিন মুক্তি পায়
পৃথিবীতে ভালবেসেছিলো যারা ।
এমনি করেই হয়তো শুধতে হয়
প্রতিটি অশ্রু বিন্দু দারা।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





