আমার প্রিয় পোস্ট

কিচ্ছু বুঝি না

চ্যাটিং-এর ব্যাটিং ( ৮ জন ব্লগারের লেখা গল্প)

১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩০

শেয়ারঃ
0 0 0

(এই লেখাটি ৮ জন ব্লগারের মিলিত লেখা। এর প্রতিটি প্যারা একজন করে ব্লগার লিখেছে। এখন আপনাদের বলতে হবে কোন প্যারা কে লিখেছে। বিজয়ীকে কুলুজআপ১ ঘোষনা করা হবে এবং তার জন্য পুরস্কার হিসাবে থাকছে একটি লেটেষ্ট মডেলের বিএমডাব্লি্উ গাড়ী মোছার গামছা ও গাবতলি টু সায়দাবাদ চিটিং সার্ভিসের রিটার্ন টিকেট।)

লেখকরা হলেন : জেবীন, বিষাক্ত মানুষ, তানজিলা হক, রাশেদ, মাথামোটা, নাদান, আউলা এবং মানুষ।



মুবিন আজ সারাদিন বিডিচ্যাটে বসে আছে এই আশায় যে, যদি কোন 'মুরগি' পাওয়া যায়। কিন্তু লিষ্ট ধরে সবগুলো মেয়ে নিক গুলোকে নক করেও এখন পর্যন্ত একজনেরও সাড়া পাওয়া যাচ্ছে না। তাই বলে এখনো আশা হারায়নি সে। মনে মনে যদিও অনেক বিরক্ত। ভাবছে বিডি চ্যাটে আসলেই সব মেয়ের যেন ভাব বেড়ে যায়। এর মধ্য মা এসে কয়েক বার খেতে ডেকে গেছে। ইউনিভার্সিটির জরুরি প্রজেক্ট করছে বলে মহা বিরক্ত হয়ে মাকে বিদায় করেছে। অবশেষে বিড়ালের ভাগ্যে শিকে ছিড়ে- রিমি নামের এক মেয়ে তাকে 'হাই' বলে। একম সময়ে দোস্তের ফোন- বলে চল বেইলি রোড থেকে একটা ফিল্ডিং দিয়ে আসি। ফোন ধরে ব্যাস্ত ভাবে মুবিন বলে দোস্ত বাড়ি ভর্তি মেহমান, আইজ যাইতে পারুম না। তোর লগে পড়ে কথা কমু। এই বলে ফোন রেখে দেয়।

লাল কফির মগটা টেবিলে রেখে মুবিন চেয়ারে বসে , মুখে একচিলতে হাসি তার । মাথার উপর পাখা ঘুরছে তবুও শিহরন বয়ে গেলো মুবিনের শরীরে, বুকের ভিতর একটু দুরুদুরু করছে , যাক অবশেষে শিকে ছিড়লো তাহলে । তবে মনে একটু সন্দেহ করলো - ছেলে না তো আবার !
দেখি আগে যাচাই করে ..
কথা শুরু করার আগে মুবিন গুছিয়ে নেয় কিভাবে শুরু করা যায় !
নিজেকে একটু স্মার্ট হিসেবে দেখাতে হবে । মোটেও ছ্যাবলামো করা যাবে না ।
একটু সময় নিয়ে মুবিন কিবোর্ডে হাত চালালো ---

-হ্যালো !

-হাই

-কেমন আছেন?

-আমি কেমন আছি জাইন্না তোর লাভ কি?

-এমনি জিগেস করছিলাম আর কি?

-খাইয়া কাজ নাই তোর মাইয়া নিক দেখলেই লাফায় পরছ!!!

-ছি আপনি এভাবে কথা বলছেন কেন?

-তয় কেমনে কমু?

-ভদ্র ভাবে বলুন

-তুই আমারে ভদ্রতা শিখানের কে রে?

-আপনি আবার খারাপ ব্যবহার করছেন।

-ভালা না লাগলে ভাগ।কানের সামনে ঘ্যন ঘ্যন করছ কেন?

-আপনিত ইচ্ছে করলে ভালো ভাবে কথা বলতে পারেন

-বলুম না।তুই কি করবি?

-আপনি আবার খারাপ ব্যবহারি করছেন।

সাথে সাথে আফ লাইন হয়ে গেল মেয়েটা

টিনএজ মেয়েদের মত আচরনটা করলো অর্পিতা, ইদানিং কালের ওরা এইযে বাজে ব্যবহার টাকেই “অস্ত্র” মানে । মানুষ আকর্ষন করার হাতিয়ার । ভালো ব্যবহার আজকাল মানুষকে কাছে টানে না, সবাই চায় নতুন কিছু । আসলে সীমা ছাড়িয়ে কল্পনার স্বপ্নটা প্রবল আকর্ষন করে আমাদের ।

এই নিয়ে হাতে গোনা কয়দিন ঢু দিয়েছে চ্যাটরুমে, আজ তো ম্যালা দিন পর । সাধারনত কেউ নক করলে উত্তরও দেয় না । ও কি তবে নাক উঁচা ! আতেল জাতীয় কিছু ! কিন্তু বন্ধুদের কেউ বলতে পারবে না অমন কথা সে বিশ্বাস আছে । আসলে এই চ্যাটিং জাতীয় ব্যপারটায় অভ্যস্ত হয়ে উঠে নি ও । শুধুই সময়ক্ষেপনের জন্য শুরু করা । নাকি নানান মানুষের নানান ঘটনা জানতে পারার উপায় এটা ? যেসব ঘটনার অনেকটাই মনগড়া , তাও কিছু কিছু মানুষ মন ছুয়েঁ যায় । তবে আজ যে চ্যাটিং করার স্বাভাবিকরীতি “ur asl plz” এই কথাটা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় । কি অনায়াসেই না মিথ্যা বলা যায় এর জবাবে , সেটা তো যে কেউ জানে আর কারো সাথে বলার জন্যে এই অনর্থক চিরাচরিত মিথ্যা বলাই বা কেন !

কেন এমন করলো অর্পিতা নিজেও জানে না, কারন সেতো টিনএজ কেও না। মুবিনের নিকটা দেখে মজা লাগছিল. অর্পিতা বলতে চেয়েছিল, শোন.. তোমার একটা 'আই' বাদ গেছে, হবে "মুই বিন"!! মজা করার মুডে ছিল ও, তবুও... কেন জেন মবে হচ্ছে ছেলেটা আবার নক করবে। আসলে বাজে ব্যাবহারের থিওরিতো তাই বলে!! দেখি না কি হয়!! শুধু মজা নেবার জন্যে এমন করতে গিয়ে, শুরু করা ব্যাপারটা নিজেরি খারাপ লাগলো। অর্পিতা কি আর কথা বলবে ওর সাথে? ক্ষমা চাইবে?

অর্পিতা মনে মনে হাসে বিডিচ্যাটের ছেলেদের কাঙাল অবস্থা দেখে। এদের জন্য সাইটে লগইন করাই দায়। মিনিটে দশটা hi আর asl plz উইন্ডো ওপেন হতে থাকে। এই অফিসে আবার চ্যাটিং করা মানা। মার্কেটিং এর গাট্টু বস টা আবার একটু পর পর সবার পেছন থেকে উকি দেয়।

হটাৎ ওর মাথায় নতুন একটা বুদ্ধি ঝিলিক দিয়ে ওঠে। এবার বিডিচ্যাট ওপেন করে সে মুবিন_ঢাকা নামে লগইন করে। দশ মিনিট পরেও কোনো asl plz বা hi রেসপন্স না পেয়ে খুশী হয়ে ভাবে, যাক এবার তাহলে রোমিও উৎপাত কমলো।


এইবার অর্পিতা শান্তিমনে একটা মেয়ে নিক কে নক করলো....সাথে সাথেই রেসপন্স পেল। মেয়েটার সাথে কথপোকথনের শুরুতেই asl জিজ্ঞেস করলো। মেয়েটা টিনএজ। যখন মেয়েটা অর্পিতাকে asl জানতে চাইলো অর্পিতা তার আসল সবকিছু বলে ফেললো্। সাথে সাথেই ওপাশের মেয়েটা তাকে রেসপন্স করা বন্ধ করে দিলো।

এইবার অর্পিতা অনেকগুলো ছেলেকে নক করলো কিন্তু কেউ সাড়া দিল না। অর্পিতা এইবার বাজ, অডিবলস দিয়ে বিরক্ত করতে লাগলো কিছু ছেলে নিক কে। এইবার ছেলেগুলো তাকে গালিগালাজ শুরু করলো।
অর্পিতা ভয়ে চ্যাটরুম থেকে বের হয়ে দেখলো পাশে বস দাড়িয়ে.....

এদিকে মুবিন বিষন্ন মুখে বিড়ি ধরাইছে। কেবল দুইটা টান দিছে, দরজায় নক। বিরক্তমুখে বিছানার কোনা দিয়ে বিড়িটা লুকিয়ে দরজা খুললো। দেখে বাপ দাঁড়িয়ে আছে। বাপ জিজ্ঞাসা করলো বাড়ির বিল দিয়েছে নাকি। মুবিন বিড়বিড় করে বলে, কালকে দেবো!মনে মনে ভাবে, আবার ধার করতে হবে মনে হচ্ছে। সেই টাকাগুলো দিয়ে ওয়েবক্যাম কিনে আনছে একটা। বাপ গজগজ করতে করতে চলে যাওয়ার পরে আবার দরজা বন্ধ করে বিড়িতে টান দিতে দিতে চ্যাট এ বসলো। এবার ভাব ধরা যাবে না চিন্তা করে অন্য একটা মেয়েকে নক করে।পুনরায় গতানুগতিক কথোপকথন

-হাই

-হ্যালো

-এ এস এল প্লীজ

-১৯ এফ বিডি

-এ এস এল?

ওপাশ থেকে ভেসে আসা প্রশ্নের জবাব দিতে গিয়েও মুবিন থেমে গেল। বিরক্ত লাগছে। বিগত পাঁচ বছর ধরে একইভাবে শুরু হওয়া কথোপকথন আজকাল আর তাকে টানছে না তেমন। আসলে চ্যাটিং করতে করতে এমন অবস্থা দাঁড়িয়েছে যে কোনটার পরে কি কথা হবে মোটামুটি একটা ধারনা করে ফেলতে পারে সে আগে থেকেই। শুধু রিমি নামক আইডিটার কোন মতি গতি বুঝতে পারছে না। বাংলাদেশের কোন মেয়ের কাছ থেকে এ ধরণের আচরণ আশা করা যায় না, সূতরাং মুবিন ধরে নিল এই নিকের আড়ালে কোন ছেলে রয়েছে।


ওদিকে অর্পিতা মনে মনে ঝাড়ি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাকে অবাক করে দিয়ে বস বললে বসল,

-দুষ্টু বালিকাদের মতো আচরণ ঠিক না।

-মানে?
অর্পিতা বসের মতিগতি বুঝতে পারছে না।

-এই যে আপনি ছেলে সেজে ছেলেদের জ্বালাচ্ছেন এটা ঠিক না।
কথাটা বলেই বস হাঁটা দিল। আজকেও ব্যাটা সাকুরা থেকে দু-পেগ মেরে এসেছে, মনে মনে ভাবলো অর্পিতা।

কিছুক্ষন চুপচাপ বসে থেকে কি মনে করে আবার মুবিন কে নক করল সে,

-হাই এগেন

-হাই

-দেখুন আপনার সাথে বাজে ব্যাবহার করার জন্য দুঃখিত

-ইটস ওকে

-আপনাকে একটা কথা বলার জন্য আবার নক করলাম

-কি কথা?

-আপনার নামের বানানে একটা “I” বাদ পড়েছে। বানানটা হবে “MUI BIN”।

অর্পিতাকে ইজ্ঞি মারলো মুবিন। এখন সে নিশ্চিত এটা একটা ছেলে।

 

সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: পিলাআআআআআআআচচচচচচচচচচচচ :D
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: :D

১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৮

লেখক বলেছেন: গুলাবী মজা পাইছে :D

৩. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৯
েজবীন বলেছেন: নামটা মারাত্নক!!

তো এই "তোমাকে বিছরাইতাছে নান্দু" কন্টেস্ট এর বিজয়ীর গামছা ডিজাইন করবে কে????
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪২

লেখক বলেছেন: বিবি পপি :D

১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: :D

৫. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪১
সাইফুর বলেছেন: :)
নাদুরে আবারো স্বাগতম..
এবার তো থাকো...
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: আমিতো আছিই .. তুমি এই কয়দিনে বড় ইসমাট হয়ে গেছো। তুমারে কঠিন লাগতাছে। :D

৬. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪১
বিবর্তনবাদী বলেছেন: কিগো নাদান ভাই, এত্ত দিন পরে আসলেন!!! এই গতদিনও আমার একটা পোস্টে আপনার কথা উল্লেখ করলাম। খুশি লাগছে আপনাকে আজকেই ব্লগে দেখে।

কেমন আছেন?
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৮

লেখক বলেছেন: ভাল আছি :) আপনি কেমন আছেন? সবাইকে দেখে আমারো ভাল লাগছে।

৭. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪১
আইরিন সুলতানা বলেছেন: মুবিন আজ সারাদিন বিডিচ্যাটে বসে আছে এই আশায় যে, যদি কোন 'মুরগি' পাওয়া যায়।
----------------

একজন নারীবাদী লেখিকা হিসেবে তেবর পরতিবাদ .... লেখক সমিতিকে এই রকম শব্দ বর্জন করতে হবে..নাইলে দূর্বার আন্দোলন ...
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: আমাগো কাকু আর ব্লগে নাই, তাই মামলার ভয় পাই না :D

৮. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৫
তানজিলা হক বলেছেন: আইরিন আপা বাস্তব তুলে ধরাই লেখার মূল উদ্দেশ্য হওয়া উচিৎ।ছেকে লিখতেতো পুর বাস্তব হবে না :)
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: খাইছে !!!!

৯. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৫
েজবীন বলেছেন: আইরিন, আমিও সাথে আছি...........খালি লাকী আপারে যদি নাদুর পিছে একবার লাগানো যায়, তাহলে কেল্লা ফতে মজা দেখতাম :D
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৪

লেখক বলেছেন: কোন লাকি আপা.. ডর দেখাইও না কইলাম.. :( ..আর খালি আমার দোষ হয় কেন?

১০. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৯
আউলা বলেছেন: জিলাপী কি প্যাচ ধরলো নাকি!!


বাই দ্যা ওয়ে চাছাজি সালাম:)
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: খিকজ ! সালাম আম্মাজান।

১১. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫০
তানজিলা হক বলেছেন: আমি বুঝি নাই আউলাদি :|

সরি আইরিন আপা :(
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৭

লেখক বলেছেন: আমিও কিছু বুঝি নাই.. নামটাই নাদান।

১২. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫০
আউলা বলেছেন: বহ্নিশিখার নাম না বলে জেবিন আপু তাকে যে হেয় করার অপপ্রয়াস করেছো তা আমি ঠিকই বুঝেছি।
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৮

লেখক বলেছেন: সেটা কে আম্মাজান। তিনি কি বিপদজনক?

১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৮

লেখক বলেছেন: :D

১৪. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫১
আউলা বলেছেন: তোমার বুঝ নিয়ে আমি কোনদিনও শান্তি পাইলাম না বইন জিলাপী :(
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৯

লেখক বলেছেন: :(

১৫. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫১
বিষাক্ত মানুষ বলেছেন: কেউ প্রশ্নের জবাব দেয় না কেন !! :D
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন: সেটাই কথা.. পুরস্কার কি কম হইচে?

১৬. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৬
আউলা বলেছেন: বিমা তোমাকে হেয় করেছে জেবিন আপু কিছু কইল্যা না ক্যান বুঝলাম না
১৭. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৭
েজবীন বলেছেন: ম্যালামাইন সমৃদ্ধ ক্যাডবেরী খেয়ে আউলা দেখি এখন বুঝে বেশি বেশি..... "ক" বললে বুঝে কলাবাগানে কান মলা খাইছি...:D
১৯. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৬
কাঙাল মামা বলেছেন: খাইচে!! আইডিয়াটা খারাপ না! জয়েন্ট প্রোডাকশন, চালায় যান, পড়ে সময় করে পরমু নে :)
২০. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮
আউলা বলেছেন: জেবিন আপু একদিন ইয়াহুতে কইছিলা যে তুমি কলাবাগান গেলে কানমলা খাও কিন্তু ব্লগে আইমিন পাবলিক প্লেসে!!:D:D:D
২১. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮
আইরিন সুলতানা বলেছেন: তানজিলা হক বলেছেন: আইরিন আপা বাস্তব তুলে ধরাই লেখার মূল উদ্দেশ্য হওয়া উচিৎ।ছেকে লিখতেতো পুর বাস্তব হবে না :)
----------------------------------------------

(ওরেরেরে)

মনে হইল আমি একজন বিশিষ্ট লেখিকার কথা শুনতেসি :).....আপা, এই বই মেলাতে কি বই বার করছেন ??? :)
২৩. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১২
তানজিলা হক বলেছেন: হু বই মেলে থেকে বাইর কইরা দিছিলাম @আইরিন আপা:(
২৪. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৪
তানজিলা হক বলেছেন: রমজান কাক্কু মনে হয় ভাগছে @বিমলা খাতুন
২৫. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৮
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
বস্তা পচা লেকা লিখে আবার আমার নাম দেওয়া!!!
ভাওতাবাজীর মানে কী?
২৬. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৩
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা পুরাটা মাথু লেখছে ... এইটা যেন কেউ না জানে ।
২৭. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৮
আউলা বলেছেন: মাথামোটা কালকে তোমাকে সবার সামনে একটা কথা বলতে ভুলে গেছি যা এখন বলছি।

একদিন রাতে ব্লগে তোমার ছবি দিছিলা আমি বহুত টিটকারী মারার পর কও ওইটা নাকি তোমার বাসার কাজের ছেলের।
নিজেরে যা ভাবো এইটা স্বীকার করে তুমি যে বড়মনে পরিচয় দিয়েছিলে তা সত্যিই প্রশংসার দাবিদার।


যাই গা সকালে উঠতে হবে...সবার সাথেই বাতচিত হইলো খালু আর রাশুভাই ছাড়া।

আমার মতামত দিয়া ভাগি বিমার লেখার শব্দ বিন্যাস ভালো লেগেছে আর রাশুভাইয়ের ইতিহাস আবার অকপটে প্রকাশ করাটাও তার সরলতাকে প্রমন করেছে।

২৮. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৯
তানজু রাহমান বলেছেন: মুবিনের বিলের টাকা দিয়ে ওয়েবক্যাম কেনার কথা শুনে টেনশনে পড়ে গেলাম!
৩০. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: এই অষ্ট বলগারমিশ্রিত পুষ্টে যতো না মজা পাইলাম...ঝগড়া দেইখা তার চাইতে বেশি পাইলাম।
৩১. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: কেন তানজু !! তোমার আবার কিসের টেনশন ??

ঠা ঠা @আউলা । আপনার সুচিন্তিত মতামত পেয়ে ভালো লাগলো ।
৩২. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
নিজেরে যা ভাবো এইটা স্বীকার করে তুমি যে বড়মনে পরিচয় দিয়েছিলে তা সত্যিই প্রশংসার দাবিদার।
---------
আরো দশ লেখায় অগ্রীম মাইনাস বরাদ্দ হইলো।
৩৩. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৮
তানজু রাহমান বলেছেন: আমিও দেনার মাঝে আছি। তাই ধার দেনা শুনলেই হার্টের কয়েকটা বিট মিস যায়। চ্যাটিংতো করি নাই কোনদিন তবে বাস্তবতা মনে হয় ভালোই তুলে ধরা হইছে। কইলেন মাথামোটা ভাই লিখছে...তাই কি নাকি ৮ জনে...আমার তো জীবন ডিপেন্ড করলেও কইতে পারবো না কে কোনটা লিখছে!
৩৬. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
লেখা কি আসলেই আটজনে লিখছে ?
হাছা কইরা কওতো নাদু ?
৩৭. ১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫০
চাচামিঞা বলেছেন: @ নারী সমাজ, আপনারাও ছেলেদের মোরগ বলতে থাকুন না, বিডি চ্যাটে মোরগ খুঁজতে থাকুন........কে মানা করেছে?
৩৮. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
রাশেদ বলেছেন: হালায় মেলাদিন পরে আইলি।
৩৯. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১০
মানুষ বলেছেন: এই জঘন্য লিখাই আমার নাম ঢুকাইয়া ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্ষ্টের তীব্র প্রতিবাদ জানাইতেছি।
৪০. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫
রাশেদ বলেছেন: মানু ছাড়া এরম জঘন্য এন্ডীং আর কারো দ্বারা সম্ভব না! :(
৪১. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫২
একজন ব্লগার বলেছেন: আমি এইটা কি দেখতেসি। নাদান ভাই'র পোস্ট!! অক্টোবর, ২০০৮!!!চোকে ভুল দেখতেসি না তো!!!:|


নাদান ভাইর জুড়ি মেলা ভার। আইসাই আরেকবার ফাটাইলা। হাস্তে হাস্তে শেষ। কঠিন হইসে! পুরাটাই যে তোমার লেখা এইটা কেউ ধরতেই পারব না!:D

বুঝসি, আইসাই আবার ডুব দিসো তাই না?X((
৪২. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৬
একজন ব্লগার বলেছেন: তয় আমার অনুমান যদি ভুল হয় তাইলে -

বিড়ীর প্যারাটা মনে হয় রাশুদা লেখসে....

স্টার্টিং তুমি করছো

তার পরের প্যারাটা বিমাদার

লাস্টেরটা তো মানুদা কর্ছে রাশুদা কইল... ;)
৪৮. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩০
প্রীটি সোনিয়া বলেছেন: এতদিন পরে আপনার লেখা ভাল লাগলো....কেমন আছেন???

ভাল নিশ্চয়ই....ভাল থাকেন।
৪৯. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: @ জনাবা প্রীটি সোনিয়া - ইহা একমাত্র নাদানের লেখা নহে । ৮ জন জলজ্যন্ত ব্লগার মিলে লিখছে এইটা । তুমি কোন বিবেচনায় শুধুমাত্র নাদান কে বাহবা দিচ্ছো !!!
৫০. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৯
শিবলী বলেছেন: এই কমেন্ট টা আমি লেখছি!!!
:) ;)
;)
৫১. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৭
ছায়ার আলো বলেছেন: আমারে বাদ দিয়া!
মাইনাস :(
৫২. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৮
রিজভী বলেছেন: জটিলসসসসসসসসস।

+
৫৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫
হনলুলু বলেছেন: ঈদ মোবারক ...
কেমুনাছেন নাদু ভাই ??? :)
৫৪. ২৮ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: সুন্দর আইডিয়া তো। প্লাস।
৫৫. ১০ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:৩৬
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন: আগে গামছা আর টিকেট দেন তারপর বলতেছি।

 

মোট সময় লেগেছে ১.০১২০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I dont want the world 2see me, Cause I don´t think they´d understand,When everything´s made 2 b broken,just want u...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই