বর্ষার রূপ
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বর্ষা মানেই টাপুর টুপুর
বৃষ্টি ভেজা অলস দুপুর
গ্রাম্য মেয়ের দুষ্টু পায়ে
ছন্দ ভরা রূপার নূপুর।
বর্ষা মানেই মেঘলা আকাশ
ঝড় তুফান আর দমকা বাতাস
মাঝ নদীতে ছোট্ট ডিঙ্গায়
তরুণ মাঝির একটু হুতাশ।
বর্ষা মানেই নরম মাটি
বগল দাবা জুতার পাটি
খালি পায়ে আঙ্গুল টিপে
রাখাল বালক ফিরছে হাঁটি।
বর্ষা মানেই ঘরের দাওয়ায়
পুথি পাঠ আর পানের আসর
কিংবা কোন গ্রাম্য বধূর
নকশী কাঁথায় সুইয়ের আঁচর।
বর্ষা মানে ব্যাঙের ডাক আর
সন্ধ্যা বেলায় ঝিঝির আলো
কুপি জ্বেলে দাদুর কাছে -
''মামদো ভূতের গল্প বলো।''
বর্ষা মানে বিশাল আকাশ
রোজ হয়ে যায় অভিমানী
কালো মেঘের চাদর মুড়ে
কেবল ফেলে চোখের পানি।
আষাঢ় শ্রাবণ এই দু মাসে
বৃষ্টি নিয়ে বর্ষা আসে,
খাল-বিল আর নদীর দু'কূল
সব কিছু হায় জলে ভাসে ।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন