
ইদানিং আমার ব্লগের ধাধা গুলো একটু বেশী গণিত নির্ভর ছিলো। অনেকে গণিত ভয় পান। আজকের ধাধাটা তুলনামূলক সার্বজনীন রাখার চেস্টা করেছি।
১, ২, ৫, ১০ এই সংখ্যা গুলো ব্যবহার করে আপনাকে ২০০৯ বানাতে হবে। এই কাজে আপনি যোগ, বিয়োগ, গুন, ভাগ চিহ্ন ব্যবহার করতে পারবেন। চাইলে ব্রেকেট ও ব্যবহার করতে পারবেন।
উদাহরন:
১০*১০*১০*২+১০-১ = ২০০৯
(১০+৫+২+১)*(১০+৫+২+১+১০)*(৫-১)-৫-২ = ২০০৯
শর্ত হচ্ছে ব্যবহৃত সংখ্যা গুলোর যোগফল যথাসম্ভব কম হতে হবে। যেমন, উপরের প্রথম উদাহরনে সংখ্যা গুলোর যোগফল = ১০ + ১০ + ১০ + ২ + ১০ + ১ = ৪৩, আবার দ্বিতীয় উদাহরনে সংখ্যা গুলোর যোগফল = ১০ + ৫ + ২ + ১ + ১০ + ৫ + ২ + ১ + ১০ + ৫ + ১ + ৫ + ২ = ৫৯।
চলুন দেখা যাক আজ কে সবচেয়ে কমে উত্তর বের করতে পারেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

