somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহামতি সালাহ্‌ আদ দীন

১১ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাহ্‌ আদ দীন ইউসুফ ইবনে আইউবী (১১৩৭-মার্চ ৪,১১৯৩) কুর্দী বংশোদ্ভূত একজন বীর মুসলিম সেনাপতি, যিনি মুসলিমদের নেতৃত্ব দিয়েছিলেন ক্রুসেডারদের বিরুদ্ধে।ক্রুসেডারদের প্রবল প্রতিপক্ষ হিসেবে তার খ্যাতি বিশ্বজোড়া।পাশ্চাত্যে তিনি সালাদিন নামে পরিচিত। তিনি মিশর ও সিরিয়ায় আইউবীয় বংশের পত্তন করেন। তার নেতৃত্বে হাত্তিনের যুদ্ধে জয়ের পর মুসলিমরা জেরুজালেমকে দখলমুক্ত করে।

সালাহ্‌ আদ দীন এর জন্মস্থান মেসোপটেমিয়া (বর্তমান ইরাক)এর তিকরিত নামক এলাকায়।ইউসুফ তার ডাক নাম। তার বাবা নিজামউদ্দিন আইয়ুব ছিলেন একজন কুর্দি সৈন্য ও রাজনীতিক। সালাহ্‌ আদ দীন ধর্মীয় শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন, একইসাথে আইনশাস্ত্র,অঙ্কশাস্ত্র,জ্যামিতি এবং আরবের ইতিহাসেও পারদর্শী ছিলেন। দামেস্‌ক এ তিনি নুরুদ্দিন এর দরবারে দশ বছর ছিলেন। নুরুদ্দিনের প্রতিনিধি শিরকু এর সাথে তিনি মিশরের ফাতিমীয় সুলতান গণের বিরুদ্ধে অভিযানে গমন করেন। পরবর্তীতে শিরকু মিশরের প্রধান উজীর হন। শিরকু পরলোক গমন করলে ১১৬৯ সালে সালাহ্‌ আদ দীন তার জায়গা নেন।নুরুদ্দিনের মৃত্যুর পর সালাহ্‌ আদ দীন নিজেকে মিশরের সুলতান ঘোষণা করেন এবং সেখানে আইউবীয় বংশের পত্তন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ৫ পুত্রসন্তানের জনক ছিলেন। উদার মনোভাবের জন্য তিনি পাশ্চাত্যে ও প্রাচ্যে সমভাবে সম্মান কুড়াতে সক্ষম হন।

১১৮৭ সালে সালাহ্‌ আদ দীন খ্রিষ্টানদের জেরুজালেম থেকে বিতারিত করেন। জেরুজালেম দখলমুক্ত করার পরে তিনি অনর্থক একটি হত্যাকান্ডও ঘটাননি। ক্রুসেডের প্রথম পর্যায়ে ইটালী, ফ্রান্স,জার্মানীর ক্রুসেডাররা এশিয়া মাইনর দখল করে নেয়। অতঃপর ১০৯৮ সালে এডিসা ও এন্টিয়ক এবং ১০৯৯ সালে জেরুজালেম দখল করে। এন্টিয়কে ক্রুসেডাররা প্রায় দশ হাজার মুসলিমকে হত্যা করে আর জেরুজালেম দখল করে মুসলিম ও ইয়াহুদীদের উপর নির্বিচারে গণহত্যা চালায়। খুব অল্প সংখ্যক মুসলিম ও ইয়াহুদী এই গণহত্যার হাত থেকে বাচঁতে পেরেছিল। অনেকে ভেবেছিল সালাহ্‌ আদ দীন হয়তোবা এই ঘটনার পুনরাবৃত্তি করবেন। কিন্ত মুসলিম বাহিণীর বিজয়ে কোথাও তার প্রতিশোধ গ্রহণ করা হয়নি। সসম্মানে মুক্তি দেয়া হয় জেরুজালেমের রাজা গী দ্য লুসিনানকে, মুক্তি দেয়া হয় সকল যুদ্ধ বন্দীদের।মুসলিম সৈন্যরা জেরুজালেমের নিরপরাধ সাধারণ জনগোষ্ঠীর জীবণ ও সম্পত্তির নিশ্চয়তা প্রদান করে।

তৃতীয় ক্রুসেডে (১১৮৯ - ১১৯২), (যা রাজাদের ক্রুসেড নামেও পরিচিত) ইউরোপীয় নেতারা পুনরায় পবিত্র ভূমি কে সালাহ্‌ আদ দীনের কাছ থেকে দখল করার চেষ্টা করে। কিন্ত ব্যর্থ হয়ে ইংল্যান্ডের রাজা রিচার্ড সালাহ্‌ আদ দীনের সাথে চুক্তি সম্পাদন করেন। ১১৯৩ সালের ৪ঠা মার্চ দামেস্কে সালাহ্‌ আদ দীন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মাত্র ১টি স্বর্ণমুদ্রা ও ৪৭টি রৌপ্যমুদ্রা রেখে গিয়েছিলেন। তিনি তার বিশাল সম্পত্তি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিলিয়ে দেন।
তথ্যসূত্রঃ
ক্রুসেডের ইতিবৃত্ত - আশকার ইবনে শাইখ
http://www.pbs.org/empires/islam/profilessaladin.html
http://www.encyclopedia.com/topic/Saladin.aspx
http://www.biographyonline.net/military/saladin.html
http://en.wikipedia.org/wiki/Saladin
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×