somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি মুসলিম

১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মুসলিম। আমি মুসলিম কারণ আমি বিশ্বাস করি সৃষ্টজগতের স্রষ্টা আছেন। তিনি নন তিন অথবা দুইয়ের সমন্বয়, নন তিনি বহু ঈশ্বরের সমষ্টি। তিনি একজন, শুধুই একজন। আমি তার ইচ্ছার উপর নিজেকে সপে দিয়েছি। আমি তাকে ডাকি আল্লাহ্‌ নামে, ডাকি তাকে আরো অসংখ্য গুণবাচক নামে। তিনি সর্বময় ক্ষমতার মালিক, সকল শক্তির উৎস। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম নেননি। শুরুতে তিনি, তিনিই শুরু।শেষেও তিনি, তিনিই শেষ। করি শুধু তারই উপাসনা এবং তার কাছেই করি সাহায্য প্রার্থণা।
আমি মুসলিম কারণ আমি বিশ্বাস করি মুহাম্মাদ (সাঃ) আল্লাহ্‌র প্রেরিত শেষ নবী ও রাসূল, তিনিই আমার নেতা, আমি শুধু তাকেই অনুসরণ করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি তার উপর অবতীর্ণ পবিত্র কুরআন শেষ ঐশী গ্রন্থ, দিক নির্দেশনা, মানব জাতির সকল সমস্যার সমাধান। শোষণমুক্ত, দারিদ্রমুক্ত, বৈষম্যহীণ সমাজ গঠণের চাবিকাঠি।
আমি মুসলিম কারণ আমি বিশ্বাস করি আল্লাহ্‌র সৃষ্ট ফেরেশতাদের উপর, যারা আল্লাহ্‌র নির্দেশে বিভিন্ন কাজে নিয়োজিত। আমি বিশ্বাস করি পূর্ববর্তী ঐশী গ্রন্থ তাওরাত, ইঞ্জীল ও যাবূর এর অবিকৃত অংশের উপর।
আমি মুসলিম কারণ আমি বিশ্বাস স্থাপন করি পূর্ববর্তী সকল সত্য নবীদের উপর, পরকালের উপর, মৃত্যুর পর পুনরুত্থানের উপর।আমি মুসলিম কারণ আমার আছে বিশ্বাস তাকদীরের উপর।
যারা বিশ্বাস কর আমারই মত তাদের প্রতি আহবাণ, উচ্চস্বরে, সবাইকে ছাপিয়ে ঘোষণা কর, لا إله إلا الله محمد رسول الله "আল্লাহ্‌ ছাড়া কোন উপাস্য নাই, মুহাম্মাদ (সাঃ) তার রাসূল।" কারণ মুসলিম মাত্রই সত্যের দিকে আহবাণকারী, অন্যায়, মিথ্যা ও ভ্রান্ত মতবাদ বর্জনকারী, আধুনিক, প্রগতিশীল, চির তরুণ ও চির বিপ্লবী।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪০
১৫টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মসমালোচনা।

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে মে, ২০২৬ দুপুর ২:৪৩

আত্মসমালোচনা।
আত্মসমালোচনা সভ্যতার অন্যতম প্রধান শক্তি। যে ব্যক্তি, সমাজ, দল বা জাতি নিজের ভুল দেখার ক্ষমতা হারায়, সে ধীরে ধীরে যুক্তিবোধও হারায়। বাঙালির বড় সংকট এখানেই আমরা সমালোচনাকে শত্রুতা মনে করি,... ...বাকিটুকু পড়ুন

খালি গলায় নজরুলসংগীত গেয়ে ভাইরাল লায়লা বাউল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মে, ২০২৬ রাত ১০:৪৫


খালি গলায় ‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে রীতিমতো ভাইরাল ফরিদপুরের লায়লা বাউল। জীর্ণ শাড়ি পরা এই নারীর গাওয়া বাউল ও লোকগান টিকটক, ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে পড়েছে দ্রুত।

ভাইরাল সেই ভিডিও

জানা... ...বাকিটুকু পড়ুন

মহিষের নাম যখন ডোনাল্ড ট্রাম্প: ভাইরাল সংস্কৃতির মারপ্যাঁচে কোরবানির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৪৮


কোরবানি ঈদ এলেই আমাদের চারপাশে কেমন যেন একটা উৎসব-উৎসব আমেজের পাশাপাশি অদ্ভুত সব কাণ্ডকারখানার ধুম পড়ে যায়। বাঙালি যে সব কিছুতেই একটু রসকষ আর মজা খুঁজতে পছন্দ করে, সেটা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশীরা কি সবচেয়ে সুখী?!

লিখেছেন গেছো দাদা, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৫২

নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বাংলাদেশে থাকে। নিজেরা কাল্পনিক ভাবনার উপরে ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় গুজব সৃষ্টি করে মহানন্দে বিরাজমান। সেটা আনন্দ উদযাপন নাকি সান্ত্বনা সেটা বোঝা বড় দায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৮ শে মে, ২০২৬ সকাল ৯:০৯

কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা
(ঈদের সকালে সবার জন্য আনন্দ সংবাদ )
Donald Trump news
( এই লিংকটি দেখে আসতে পারেন )

সোনালি চুলে বাহারি রূপ,
গায়ের... ...বাকিটুকু পড়ুন

×