somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম গ্রহণকারী শেখ হামজা ইউসুফ হ্যানসনের কথা

০৯ ই জুন, ২০১১ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক শেখ হামজা ইউসুফ হ্যানসন ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের ওয়ালা ওয়ালা নামক স্থানে একটি গ্রিক অর্থোডক্স (খ্রীষ্টানদের একটি ফেরকা) খ্রীষ্টান পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমান সময়ে পাশ্চাত্যের অন্যতম প্রভাববিস্তারকারী মুসলিম ব্যক্তিত্ব হিসেবে তাকে গণ্য করা হয়। ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল মার্ক হ্যানসন। তার পিতামাতা দুজনই ছিলেন শিক্ষাবিদ এবং তাদের সান্নিধ্যে তিনি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় বেড়ে ওঠেন।

যখন তার বয়স ১৬ তখন তার মনে এই ধারণা বধ্যমূল হয় যে শুধুমাত্র খ্রীষ্টান পরিবারে জন্মগ্রহণ করার কারণেই তিনি খ্রীষ্টান। তিনি শ্রীলঙ্কায় জন্ম নিলে হয়তোবা তিনি হতেন একজন বৌদ্ধ ধর্মের অনুসারী। তিনি অন্যান্য ধর্মের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। ১৯৭৭ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পূর্বে সে বছরেই একটি গাড়ি দুর্ঘটনায় তিনি মৃত্যুমুখে পতিত হন যা তার জীবণের মোর ঘুরিয়ে দেয়। এ ঘটনাটি তাকে মৃত্যু পরবর্তী জীবন বিষয়ে আগ্রহী করে তোলে। তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া শুরু করেন এবং পবিত্র কুরআন শরীফ পাঠ করার পর তিনি ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। ইসলাম গ্রহণ করার পর ইসলাম সম্পর্কে আরো জানার ইচ্ছায় তিনি দীর্ঘ এক দশক সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উত্তর ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং প্রখ্যাত ইসলামী আলেম ও চিন্তাবিদদের কাছ থেকে জ্ঞানলাভ করেন। দীর্ঘ দশ বছর পর তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তন করেন এবং পরবর্তী সময়ে ইম্পেরিয়াল ভ্যালি কলেজ থেকে নার্সিং-এ এবং স্যান হোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ধর্মীয় বিষয়ে ডিগ্রী লাভ করেন। ১৯৯৬ সালে তিনি ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ড শহরে জয়তুনা ইন্সটিটিউট নামে একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ২০০৯ সালে তিনি ইমাম জায়েদ শাকির ও ডঃ হাতেম বাজাইনকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন জয়তুনা কলেজ

শেখ ইউসুফ আরব লীগ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পরামর্শক হিসেবেও কাজ করেছেন। ব্রিটিশ পত্রিকা The Guardian এর মতে তিনি পাশ্চাত্যে সবচেয়ে প্রভাববিস্তারকারী মুসলিম চিন্তাবিদদের একজন। জর্ডানের Royal Islamic Strategic Studies Centre বর্তমান সময়ের সবচেয়ে প্রভাব বিস্তারকারী ৫০ জন মুসলিমের তালিকায় তাকে স্থান দেয় এবং Egypt Today ম্যাগাজিন তাকে পাশ্চাত্যের আধ্যাত্নিক রক স্টার আখ্যা দেয়। তিনি বিবাহিত ও পাঁচ ছেলে সন্তানের জনক।

তথ্যসূত্রঃ
www.sheikhhamza.com
en.wikipedia.org/wiki/Hamza_Yusuf www.zaytunacollege.org www.salaam.co.uk/themeofthemonth/june02_index.php?l=14
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×