হার্ভার্ড ইউনিভার্সিটির ডিভিনিটি (Divinity) স্কুল থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করার পরপরই তার চিন্তা ভাবনায় পরিবর্তন আসে। খ্রীস্ট ধর্মের প্রকৃত ইতিহাস তাকে খ্রীস্ট ধর্মের প্রতি অনাগ্রহী করে তোলে। ক্রমেই তিনি চিন্তাশীল হয়ে ওঠেন। আমেরিকার সমাজের বিভিন্ন অসঙ্গতি তাকে ভাবিয়ে তোলে। ঠিক এমন সময়েই তার পরিচয় হয় এক মুসলিম সম্প্রদায়ের সাথে। বেশ কয়েক বছর ধরেই তিনি এবং তার স্ত্রী আরবের ঘোড়া নিয়ে গবেষণা করছিলেন। গবেষণা করতে গিয়ে তারা আরবী ভাষায় লিখিত বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করেন। ডকুমেন্টগুলোর অনুবাদের তাগিদেই ১৯৯১ সালে তাদের জামাল নামে এক আরব আমেরিকানের সাথে পরিচয় হয়। প্রথম যেদিন জামাল তাদের বাসায় আসে সেদিন প্রাথমিক কাজ শেষ করে তাদের অনুমতি নিয়েই জামাল তাদের বাসায় আসরের সালাত আদায় করে। পরবর্তী ষোল মাস ধরে জামালের সাথে তিনি কাজ করেন। এই দীর্ঘ সময়ে জামাল কখনো তাকে ইসলাম গ্রহণ করতে বলেনি। কিন্তু জামালের সাথে তার ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়শই আলোচনা হতো। জামালের সূত্র ধরেই তার আরো কয়েকটি আরব পরিবারের সাথে পরিচয় হয়।
www.thedeenshow.com ধারনকৃত সাক্ষাৎকার (পর্ব - ১)
১৯৯২ সালের ডিসম্বরের দিকে তিনি যেন আরো বেশী চিন্তামগ্ন হয়ে পড়েন। জামাল ও তার পরিবারের আচরণ, বাইবেল বিকৃত হবার ইতিহাস (হার্ভার্ড ইউনিভার্সিটিতে অধ্যয়ন কালে জানতে পারেন) তাকে ক্রমেই ইসলামের প্রতি আগ্র হী করে তোলে। তিনি বুঝতে পারেন যে তার ব্যক্তিগত চিন্তা ও অনুভূতি খ্রীস্ট ধর্মের চেয়ে ইসলামের সাথেই বেশী সাদৃশ্যপূর্ণ। তিনি ইসলামকে বোঝার চেষ্টা করতে লাগলেন এবং ডিসেম্বর মাসেই ইসলামের উপর লিখিত প্রায় আধাডজন বই পড়ে শেষ করেন যার মধ্যে একটি ছিল মুহাম্মাদ (সাঃ) এর জীবণী। পরে তিনি পবিত্র কুরআনের দুটি অনুবাদ সংগ্রহ করে পড়া শুরু করেন। ইসলাম নিয়ে তার এই গবেষণা তিনি তার মুসলিম বন্ধুদের কাছ থেকে গোপণ করে রাখেন। এই ডিসেম্বরের শেষ সপ্তাহেই তার মনে দৃঢ় বিশ্বাস জন্মে যে মুহাম্মাদ (সাঃ) স্রষ্টা প্রেরিত মহামানব, একজন নবী, একজন রাসূল এবং স্রষ্টা সম্পর্কে ইসলাম যে রূপ ধারণা দেয় তার সাথে তিনি একশত ভাগ একমত পোষণ করেন। তিনি আরো অবাক হয়ে লক্ষ্য করেন যে ইসলাম ত্রিতত্ত্ববাদ, যীশুর ঈশ্বর তত্ত্ব বা ঈশ্বর পুত্র তত্ত্বের বিপক্ষে কথা বলে ও বাইবেল বিকৃত হবার কথা বলে যা তিনি ডিভিনিটি স্কুলে অধ্যয়ণকালে খ্রীস্ট ধর্মের যে ইতিহাস জানতে পারেন তার সাথে অনেকাংশেই সামঞ্জস্যপূর্ণ। তিনি ইসলাম নিয়ে আরো গবেষণা করতে লাগলেন।
www.thedeenshow.com ধারনকৃত সাক্ষাৎকার (পর্ব - ২)
মজার ব্যাপার হলো ইসলামের সাথে একমত পোষণ করা সত্ত্বেও তখন পর্যন্ত তিনি নিজেকে একজন খ্রীস্টান হিসেবেই দাবী করতেন। ত্রিতত্ত্ববাদ, যীশুর ঈশ্বর তত্ত্ব বা ঈশ্বর পুত্র তত্ত্বের বিপক্ষে তিনি অনেক আগেই অবস্থান নিয়েছিলেন। তিনি বিশ্বাস করতে লাগলেন যে স্রষ্টা একজনই। স্রষ্টা তিন সত্তার সমন্বয় নয়, তিনি একক সত্তা, শুধুই একজন এবং মুহাম্মাদ (সাঃ) স্রষ্টা প্ররিত নবী ও রাসূল। তারপরেও তিনি নিজেকে একজন খ্রীস্টানই মনে করতেন। ১৯৯৩ সালের মার্চে পাঁচ সপ্তাহের ছুটিতে তিনি ও তার স্ত্রী মধ্যপ্রাচ্য ভ্রমণে আসেন। হিজরী সন অনুযায়ী তখন চলছিল রামাদান মাস। তিনি ও তার স্ত্রী সাওম পালন করার সিদ্ধান্ত নিলেন। একই সময় তিনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে লাগলেন। এতকিছুর পরেও কেউ তার কাছে তার ধর্ম পরিচয় জানতে চাইলে তিনি তা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেন। তার মধ্যপ্রাচ্য ভ্রমণের শেষ দিকে একদিন তিনি তার এক বয়স্ক বন্ধুকে (যিনি ইংরেজী জানেন না) সাথে নিয়ে জর্ডানের রাজধানী আম্মানের একটি রাস্তা ধরে হাটছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে আরেকজন অপরিচিত বয়স্ক লোক এসে তাদের সালাম দেয় এবং তাদের সাথে হ্যান্ডশেক করে। এই অপরিচিত ব্যক্তিটিও ইংরেজী জানতেন না। অপরিচিত ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করে তিনি মুসলিম কি না? তিনি চিন্তা করতে লাগলেন কি বলা যায়। তিনি জানেন আরবীতে নাআ্ম অর্থ yes আর লা অর্থ no। তিনি ভাবতে লাগলেন এদেরকে কিভাবে ব্যাখ্যা করে বোঝাবেন যে তিনি অন্যান্য খ্রীস্টানদের মত নন এরা তো ইংরেজী জানে না। অন্যদিকে তিনিও আরবী খুব সামান্যই জানেন।অবশেষে তার ভেতর দীর্ঘদিন ধরে লুক্কায়িত মুসলিম জাতিসত্ত্বা জেগে ওঠে। তিনি উত্তর দিলেন নায়াম। প্রায় একই সময় আল্লাহ্ এর অশেষ রহমতে তার স্ত্রীও নিজেকে মুসলিম বলে দাবী করতে লাগলেন।
বিঃ দ্রঃ www.thedeenshow.com ধারনকৃত ডঃ জেরাল্ড এফ ডির্ক্সের সবগুলো সাক্ষাৎকার দেখার জন্য এখানে ক্লিক করুন ।
তথ্যসূত্রঃ
www.welcome-back.org/profile/dirks1.shtml
thedeenshow.com
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



