কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এক বেফাস মন্তব্য করে ব্যাপক সমালোচনার স্বীকার হয়েছিলেন। মনমোহন সিং এর মতে বাংলাদেশের ২৫ শতাংশ মানুষ নাকি জামায়াতে ইসলামীর সমর্থক এবং তারা স্বভাবতই ভারত বিদ্বেষী। যদিও নব্বই এর পরে অনুষ্ঠিত নির্বাচনগুলোর ফলাফল পর্যবেক্ষণ করলে তার বক্তব্যের সত্যতা পাওয়া যায় না। তিনি সম্ভবত ভারতের কুখ্যাত গোয়েন্দা সংস্থা 'র' এর কাছ থেকে এই রকম আজব পরিসংখ্যান পেয়েছেন। মনমোহনের ভাষায় মন্ত্যবটি ছিল এইরূপ, "আমাদের মনে রাখতে হবে যে, অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি জামায়াতে ইসলামীর সমর্থক এবং তারা তীব্র ভারতবিরোধী। অনেক সময় তারা আইএসআইর (পাকিস্তানি গোয়েন্দা সংস্থা) পরামর্শে কাজ করে।"
আজকে আবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি অলি আহমদ বলেছেন যে বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ নাকি ভারতবিরোধী। তার মতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বক্তব্য সঠিক নয়। তিনি বলেন, "বাংলাদেশের ২৫ শতাংশ মানুষ ভারত বিদ্বেষী এ তথ্য ঠিক নয়। প্রকৃতপক্ষে বাংলাদেশের ৯০ শতাংশ লোক ভারত বিদ্বেষী।" তিনি সম্ভবত বাংলাদেশের ৯০ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর সবাইকেই ভারত বিদ্বেষী বলে ধরে নিয়েছেন।
আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের সব নাগরিকই মনে প্রাণে বাংলাদেশকে ভালবাসে। এই ব্যাপারে আমার কোন সন্দেহ নাই। কিন্তু আমার প্রশ্ন হলো আসলেই বাংলাদেশের কত শতাংশ মানুষ ভারত বিদ্বষী?
তথ্যসূত্রঃ
bdnews24.com/bangla/details.php?cid=2&id=164001&hb=3
bdnews24.com/bangla/details.php?cid=3&id=164053&hb=2
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১১ বিকাল ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





