বিঃদ্রঃ মাইনাস দিতে চাইলে দিবেন কিন্তু আমার পোষ্ট এ মাইনাস দিলে যুক্তিও দিবেন। যুক্তি ছাড়া মাইনাস গ্রহনযোগ্য নয়।
শেখ হাসিনা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং উনার ছেলে ও মেয়ে যথাক্রমে জয় ও পুতুল। কথা হচ্ছে যে উনার ছেলে ও মেয়ে দুজনেই আমেরিকা প্রবাসী কেন? অনেকেই বলতে পারেন যে উনার মেয়ে বিবাহসূত্রে আমেরিকায় বসবাস করছেন। কিন্তু বাংলাদেশে কি তারা বিবাহের পরে বসবাস করতে পারেন না। পুতুলের নানা শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের জন্য নিজের প্রান দিলেন সেটার কি কোন মূল্য নেই পুতুলের কাছে? কেন তারা স্থায়ীভাবে আমেরিকাতে বসবাস করছেন?
জয়ও লেখাপড়া শেষ করেছেন আমেরিকাতে আর সেখানে দ্বিতীয়বারের মত একজন খ্রিস্টান মার্কিন নাগরিককে বিয়ে করেছেন এবং তিনিও স্থায়ীভাবে আমেরিকাতে বসবাস করছেন। শেখ মুজিবুর রহমান কি জয়-এর নানা ছিলেন না। তার জন্য কি একটু মায়াও তার হয় না?
কেন জয় ও পুতুলের এই আমেরিকা প্রীতি? বাংলাদেশে কি তারা স্থায়ীভাবে বসবাস করে আমাদের জনগণের দুঃখ-কষ্ট বুঝার চেষ্টা করতে পারেন না?
শেখ হাসিনর আদরের বোন শেখ রেহানা। তিনি ও তার পরিবারের সবাই স্থায়ীভাবে আমেরিকা প্রবাসী। শেখ মুজিবুর রহমান তো উনার বাবা ছিলেন। বাংলাদেশের প্রতিটি কোনায় শেখ মুজিব ঘুমিয়ে আছেন তাহলে তিনি কেন আমেরিকা প্রবাসী?
শেখ পরিবারের নিরাপত্তার জন্য বিশেষ আইন করা হয়েছে যা খুবই ভাল উদ্যোগ। কিন্তু তার পরও কি শেখ পরিবারের সবাই বাংলাদেশে বসবাস করবেন? জাতির বিবেকের কাছে প্রশ্ন?
শেখ পরিবার আমাদের জাতির অহংকার, এই পরিবার দেশের জন্য অনেক দিয়েছেন; সেজন্যই তাদের আমরা আরও কাছে চাই। কিন্তু তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেশের বাইরে থাকা আমি সমর্থন করি না।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


