আমার প্রিয় পোস্ট
- যেকোন ওয়বেসাইটকে মোবাইল উপযোগী করুন - সফট আইটি
- দাম্পত্য জীবন আরো সুখের করার জন্য স্বামীদের প্রতি মজার কিছু টিপস: নেট থেকে মেরে দেয়া পোষ্ট - ব্লগই শেষ ঠিকানা
- ভাষা-বন্ধন - সাপিয়েন্স
- ভারতীয় শিল্পীদের রমরমা বাজার : সাংস্কৃতিক আগ্রাসনে বাংলাদেশ - নিউজকাস্টার
- ২টা ছবি...হারামীফোন এবং খারাপ চক্ষু
- লুথা
- শিক্ষানীতির সহজ পাঠ - মুহম্মদ জাফর ইকবাল - কানা-বাবা
- আমরা ৭২ এর সংবিধানে ফেরত যাবো নাকি যাবো না? - যারা ৭২ এর সংবিধান ও বর্তমান সংবিধান এর মধ্যে বিরোধ কি তা ভালো ভাবে বোঝেন না, তাদের জন্য এই পোস্ট। - নাহিদ মাহমুদ
- মেগাআপলোডের প্রিমিয়াম ইউজার হয়ে যান নিমিষেই! - বিডি আইডল
- মাদ্রাসার ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসংগে - উম্মু আবদুল্লাহ
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- সুপার গ্লু - ডা. শাহরিয়ার
- বাংলালিংকের আজাইড়া অ্যাড, আমাদের বকবক প্রবনতা আর হারিয়ে যাওয়া সেই আবেগগুলো...
- রোহান
- তিনি একজন সংসদ সদস্য। - হা...হা...হা...
- প্রধানমন্ত্রীর বিষ্ময়কর ঘোষনা প্রসঙ্গে - জিয়াউল হক
- ভাষা আন্দোলন কি আবার শুরু করতে হবে ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশে ডি-ইসলামাইজেশন - ফাহিম আহমদ
- যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি ২০১১ ঘোষণা করা হয়েছে। - ইউনুস খান
পরকীয়ার সূত্রপাত ও মুক্তির উপায়: প্রেক্ষাপট বাংলাদেশ - ১
২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৫
পরকীয়া বলতে কি বুঝি তা আশা করি সবারই জানা আছে।অনেকেই এই সমস্যায় ভুগছেন আর মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যাবার পর পরকীয়ার হার আরও বেড়ে গেছে। বিবাহ পরবর্তী অন্য কারো সাথে সম্পর্ক; পরকীয়া বিষয়টি আমার কাছে স্পর্শকাতর মনে হয় তারপরও এটা নিয়ে লেখার চেষ্ট করলাম। নিজের কথাগুলো তুলে ধরছি। হয়তো আপনাদের কাজে লাগবে। কিছুটা বিশ্লেষন করার চেষ্টাও করলাম।
আগেই বলে রাখছি যে প্রত্যেক স্বামী এবং স্ত্রীর শারীরিক ও মানসিক কিছু চাহিদা আছে। যখন এসব চাহিদা পূরণ হয় না তখনই পরকীয়ার সূত্রপাত ঘটে।
১) পরকীয়ার প্রথম কারন হলো আপনি হয়তো আপনার স্বামী অথবা স্ত্রীকে সময় দিতে পারছেন না। হয়ত আপনারা দু’জনেই অফিসের কাজে এত ব্যস্ত যে কেউ কাউকে সময় দিতে পারছেন না। আবার আপনি আপনার অফিস অথবা ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত যে বাসায় ফিরে আপনার স্ত্রীর সাথে কথা বলার সময়ও আপনি করতে পারছেন না। একে অপরকে পর্যাপ্ত সময় না দেওয়ার কারনে স্বামী-স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয়। স্বামী অথবা স্ত্রী এমন কাউকে খুজতে থাকে যার সাথে তার একাকীত্ব ঘুচে যায়। এমন কাউকে খুজতে থাকার থেকেই পরকীয়ার সূত্রপাত।
স্বামী অথবা স্ত্রী যদি চাকুরীজীবি হয়ে থাকে তাহলে তারা তাদের অফিসের বিপরীত লিঙ্গের কারও প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। বাংলাদেশে অধিকাংশ নারী বিবাহের পর বাকি জীবনটা গৃহবধূ হিসাবে পার করে দেয়। এসব গৃহবধূদের অনেকেই বিবাহ পরবর্তী একাকীত্ব ঘুচাতে তাদের কোন আত্নীয় সম্পর্কের অথবা প্রতিবেশী কারও সাথে পরকীয়ায় লিপ্ত হয়।
অনেকের পরকীয়া সম্পর্ক জানাজানি হয়ে যায় আবার অনেকের হয় না। পুরুষশাসিত সমাজে স্বামীরা অধিকাংশ সময় পরিত্রাণ পেয়ে যায় আর স্ত্রী-দের ব্যপারে জানাজানি হলে স্ত্রীকে অনেক অত্যাচার, অনাচার সহ্য করতে হয়। কিন্তু সেই ঘটনার সূত্রপাত কিভাবে হলো কেউ জানতে চায় না। প্রকৃত দোষী আড়ালেই রয়ে যায়।
হয়ত অনেক পুরুষ ও মহিলা আমার এ লেখাটি পড়ছেন। সবার কাছেই অনুরোধ যে আপনার স্বামী অথবা স্ত্রীকে পর্যাপ্ত সময় দিন।অফিস থেকে একটু আগেই ফেরার চেষ্ট করেন।টাকা তো আর জীবনের সব সুখ আনতে পারে না। নয়তো পরকীয়ার মত “কারেন্ট জালে” জড়িয়ে পড়লে আপনার সাজানো সংসার বাচানো আপনার পক্ষেই কঠিন হবে।
(চলবে)
দ্বিতীয় পর্ব
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: এটা প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলোতে আরও ঘটনা তুলে ধরবো। সেগুলো পড়ার আমন্ত্রন রইলো।
হিটলারের সাগরেদ বলেছেন:
ভাল লাগল
লেখক বলেছেন: ধন্যবাদ
মদন ক বলেছেন:
আপনার নিজের কথা লিখছেন ... মানে বুঝলাম না । ভাবী কি পরকিয়া...!!?!?তো আপনি সময় দেন না কেন উনাকে??
লেখক বলেছেন: না এটা নিজের কথা না এটা সাবধানতা মূলক রচনা একটা। আর প্রিয়জনকে সময় না দিলে কি হয়। আগেই বলে দিয়েছি না মানসিক চাহিদার কথা।পর্যাপ্ত সময় দেওয়া মানসিক চাহিদার একটা অংশ।
যীশূ বলেছেন:
আহারে!
নকীবুল বারী বলেছেন:
আমার কমেন্ট গেল কুতায়????
লেখক বলেছেন: আপনার কমেন্ট কি হারিয়ে গেছে নাকি? তাহলে আবার কমেন্ট করুন।
কঠিন চিজ বলেছেন:
হুমমমমমুউমমুঅ
সুপার গ্লু বলেছেন:
দুই জনরে একত্র কইরা সুপার গ্লু লাগাইয়া রাখতে হইপে।
লেখক বলেছেন: ব্যাপারটা হাসির ছলে উড়িয়ে দিলেন ঠিকই কিন্তু আপনার সাথে যদি এমন কিছু হয় তখন আপনি কি করবেন?
অমাবশ্যার চাঁদ বলেছেন:
ভাল লেখা, ফেসবুকে শেয়ার করলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ
ফালতু মিয়া বলেছেন:
পরকীয়া আমার কাছে এক ধরণের ভদ্র লুচ্চামি মনে হয়।
লেখক বলেছেন: ভদ্র লুচ্চামি কাহাকে বলে? উহা কত প্রকার ও কি কি?
লাইলী বেগম বলেছেন:
প্রেম তো প্রেম ই । এই শব্দের সাথে "পর "শব্দটি জুড়ালে প্রেম সংকীর্ন হয়ে পড়ে। মানুষ প্রেমে পড়তেই পারে, বার বার ,হাজার বার। বিয়ে করলেই বা প্রেম নিষিদ্ধ হবে কেন ? আর সারা জীবন একজন মানুষকেই ভাল বাসতে হবে এমন কোন কথা নেই। তবে সে প্রেমে যদি শারিরিক সম্পর্কের ব্যাপার আসে তা হলেও তো অপশন আছে। ধর্ম, সমাজ , রাষ্ট্র সবাই তালাক কে সমর্থন করে। আমার মনে হয় পরকীয়া শব্দটি সংকীর্ন সমাজের দেয়া।
লেখক বলেছেন: আপনার মন মানসিকতায় পরিবর্তন দরকার। “তালাক” শব্দ উচ্চারন মহান আল্লাহ নিজে পছন্দ করেন না এবং আমরা তার বান্দাদের বারন করেছেন এ শব্দটি ব্যবহার করা থেকে। ধর্ম, সমাজ , রাষ্ট্র সবাই তালাক কে সমর্থন করলেই তো হলো না। সম্পর্ক বাচানো হচ্ছে বড় কথা।
ব্ল্যাক মামবা বলেছেন:
লাইলী বেগম বলেছেন: প্রেম তো প্রেম ই । এই শব্দের সাথে "পর "শব্দটি জুড়ালে প্রেম সংকীর্ন হয়ে পড়ে। মানুষ প্রেমে পড়তেই পারে, বার বার ,হাজার বার। বিয়ে করলেই বা প্রেম নিষিদ্ধ হবে কেন ? আর সারা জীবন একজন মানুষকেই ভাল বাসতে হবে এমন কোন কথা নেই। তবে সে প্রেমে যদি শারিরিক সম্পর্কের ব্যাপার আসে তা হলেও তো অপশন আছে। ধর্ম, সমাজ , রাষ্ট্র সবাই তালাক কে সমর্থন করে। আমার মনে হয় পরকীয়া শব্দটি সংকীর্ন সমাজের দেয়া।।
"তবে সে প্রেমে যদি শারিরিক সম্পর্কের ব্যাপার আসে তা হলেও তো অপশন আছে।"
অপসন কি জানালে উপকার হতো...
লাইলী বেগম বলেছেন:
বিয়ে/তালাক
লেখক বলেছেন: এটা কোন অপশন না।
বিন্দু উদ্ভিদ বলেছেন:
সময়োপযোগী একটি পোষ্ট, ভাল লাগল।আসলে আমি আপনার পয়েন্ট এরসাথে সহমত, কিন্তু এখানে আরো কিছু কথা রয়ে গেছে যা আপনার পয়েন্ট রিলেটেড। একজন অন্যজনকে এড়িয়ে যাচ্ছে বা সময় দিতে পারছেনা, তার কারণ আপনি দেখিয়েছেন ব্যস্ততা, আসলে কি তাই?
যখন দুজন ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের হাতে অনেক সময় থাকে, তারা ব্যবসা করুক আর চাকুরীজীবিই হোক না কেন? কিন্তু ২/১ বছর যেতে না যেতেই তারা হাঁপিয়ে ওঠে, সংসার জীবনটা ক্লান্তিকর হয়ে ওঠে, কিন্তু কেন?
কারণ তাদের কাছে জীবনটা একঘেয়ে হয়ে ওঠে, তারা একে অপরকে প্রতিনিয়ত আবিস্কার করতে পারে না, স্বামী কিভাবে তার স্ত্রীকে দেখতে চায় সেটা হয়ত তার স্ত্রী বুঝতে সক্ষম নন, আবার স্ত্রী স্বামীকে কি রকম দেখতে চান, সেখানটিতেও স্বামী বেচারা বুঝতে অক্ষম, যখন মানসিক দিক দিয়ে একে অপরকে বুঝত পারবে তখন তারাই হবে সুন্দর couple. একজোড়া দম্পতির মধ্যে শারিরীক সম্পর্কটা মূখ্য নয়। ভালবাসা, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ এবং একে অপরকে বুঝে পাওয়াটাই হল জীবন সঙ্গী বা সঙ্গীনি সাথে এক ছাদের নীচে বাস।
আরো বলতে চাই যে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার নিজেকে মানুসিক প্রস্তুতি নেয়া একান্ত প্রয়োজন, হুট করেই বিয়ের পিঁড়িতে না বসে যাকে বিয়ে করছে তার সম্পর্কে (কিছুটা বন্ধুর মত মেলামেশার মধ্য দিয়ে) তার মানসিকতা জেনে নেওয়া।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার জবাবের জন্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















স্টিকি করা হোক...ভাই এতা ভালা কথা ক্যামনে লিখলেন!