আমার প্রিয় পোস্ট
- *_*~* কথোপকথন : (সময় অসময়) *~*_* - অনন্ত দিগন্ত
- *_*~* রক্তরাঙ্গা গোলাপের বৃষ্টিতে মোমের আলোয় একটি পায়েল *~*_* - অনন্ত দিগন্ত
- *দেড়ফুটি কোঁকড়া চুলওয়ালী আর লাল সবুজের স্বপ্ন ...* - অনন্ত দিগন্ত
-
পিসির সাউন্ড (বিপস) শুনে কিভাবে বুঝবেন কী (এরর) ঘটলো ? - সায়েন্স জোন
- *_*~*||* অন্যরকম একটা ভোর ... *||*~*_* - অনন্ত দিগন্ত
- আড্ডা রিভিউ : বুয়েটিয়ান ব্লগারদের স্মরণী্য় একটি সন্ধ্যা - মেহরাব শাহরিয়ার
- প্রবাসের পথে... (৪) জাপানীজ সুসি... - নতুন রাজা
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- গ্যাব্রিয়েলা মিস্ত্রাল: তাঁর তিনটি কবিতা ... - ইমন জুবায়ের
- হাতটা দাও - আবারো মিস্ত্রাল - সাদা কালো এবং ধূসর
- ছুট ভাই-বইনেরা, মন দিয়া অন্তত: একটা জিনিস শিখেন - জানজাবিদ
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- ইসলাম অবমাননা আর কতিপয় পর্যবেক্ষণ। - হ্যারি সেলডন
- গুগলের ব্যতিক্রমী লোগো ! - পথে-প্রান্তরে
- Windows xp-র মজার কিছু ব্যপার - তুষারপাত
- একটা অসাধারন চিঠি... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- *||*~*\\*বড় বিলাই আপির বিবাহবার্ষিকী *//*~*||* - অনন্ত দিগন্ত
- ক্লাসিক : সামার ওয়াইন (খুব প্রিয় কাউকে) - অমি রহমান পিয়াল
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- ফটোগ্রাফি বিষয়ে কাজে লাগার মতো কিছু সাইট - মাহমুদ সিএসই
- ডিজিটাল ফটোগ্রাফির প্রাথমিক শিক্ষা (২য় ও শেষ পর্ব) - পারভেজ রবিন
- অসাধারণ কিছু ঘর বাড়ি... - মিয়াভাই সিলটী
- কারা ছিল Goths? - ইমন জুবায়ের
- সেক্সি মৌলিক সংখ্যা - ম্যাভেরিক
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- কন্ট্রোলড মানুষজন-১ (বোরখা ও অন্যান্য) - অন্য কেউ
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল) - আবদুর রাজ্জাক শিপন
- শিল্পী রবীন্দ্রনাথ...... - সুফিয়ান ডট কম
- স্যরি, এক্সট্রা হবেনা - শফিক আসাদ
- অতীতে এককালে যা আকাম করিয়াছিলাম
- নাফিস ইফতেখার
- ইন্টেরিয়র এবং হোম ডেকোরেশণ সংক্রান্ত বই বা ম্যাগাজিনের লিংক চাই - সুন্দর সমর
- উইপোকার প্রতি শ্রদ্ধা - ম্যাভেরিক
- ফটোগ্রাফির প্রথম পাঠ - ফয়সাল আকরাম
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- ছোটবেলার প্রিয় টিভিঃ পর্ব-১
- বিডি আইডল
- রূপান্তর- কল্প গল্প - পারভেজ
- আপনার ল্যাপটপ-টিকে পরিস্কার-পরিছন্ন রাখুন - তামজীদ
- এই লেখাটি আপনাদের নজরে না এনে পারলাম না!!কেউ কি একবার জিজ্ঞেস করেছেন ১৬৮ আর্মি আর তাদের পরিবার কোথায় গেল?? - ড়ৎশড়
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ভালোবাসা প্রকাশের ইমোটিকন চাই - একটি ব্লগীয় দাবী, প্রয়োজনে রক্তের গঙ্গা বইবে
- নাফিস ইফতেখার
- খড়-কুটোর গল্প। - ...অসমাপ্ত
- এলোমেলো চিরকুট... - ...অসমাপ্ত
- Chat ডিকশনারি - স্ল্যাং ও অর্থসহ (একটি সম্পূর্ণ আজাইড়া পোস্ট) (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- তিলোত্তমা নয়, দূর্গার তরে আকাঙ্খা হোক - অচেনা সৈকত
- গুটিপোকার গুটি কথা - আরিয়ানা
- ভাইরাস লাগবো ভাইরাস!!! নেট থেকে ডাউনলোড করুন ভাইরাস!!!
- নাফিস ইফতেখার
- শহীদ জননী তোমাকে প্রণতি করি, হাজার সালাম তোমাকে। - ইরতেজা
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- Photoshop Shortcut Key for all version - জেমিনি
- ~ | | আজ আনলাকি (থারটিন) ১৩ এর পূর্নিমা ~ | | - অনন্ত দিগন্ত
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- যোগফল শুন্য - আসিফ আহমেদ
- আমার রূপালী রাত্রি - এস. এম. মাসুদ রহমান
- একজন পত্রিকার হকার জাকির ভাই - মিলটন
- ঘুম ভাঙানো ঘড়ি - মুকুল
- বৃষ্টিভেজার আমন্ত্রণে তুমি - ফয়েজ রেজা
- নোংরা মেয়ে - মুনমুন
- মায়া - লিপিকার
- কণ্যা সন্তানের প্রতি অনিহা কেন? - মিলটন
- আর্ট্....... - রানা
- মুহম্মদ জাফর ইকবালকে কেন আমি এত সম্মান করি - জ্বিনের বাদশা
- অপ্রিয় অনুভুতি -১ - আশিকুর রহমান
- কবি আবার ঘুমিয়ে পড়ে - সবাক
- অদ্ভূত বিষন্নতা - মেহেদী ইকবাল রমি
- উচ্ছাস ভরা কিছু সময়, কিছু ঘটনা আর জমে থাকা কিছু স্মৃতি - প্রচেত্য
- ''অপমান'' - এরশাদ বাদশা
- একটি "বাবা" ডাক - প্রচেত্য
- হাউ টু স্যালুট ইউ, সোলজার? - মুখফোড়
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
চন্দ্রকথন
০৬ ই জুলাই, ২০০৯ রাত ২:৫৪
বারান্দায় জ্যোৎস্নার ঢল নেমেছে আজ।
যে যে আজকের চাঁদ দেখেনি, তাড়াতারি বারান্দায় থেকে ঘুরান দিয়ে আসুন, যদি ছাদ না পান।
রোজকার চাঁদটারই আজকের ঝলক যেন অন্যরকম লাগছে পুরো। বর্ষার আকাশে মেঘ থাকলেও বাতাস পরিষ্কার থাকে, তাই মেঘের আড়াল থেকে বেরোলেই যেন ঝলসে দিচ্ছে চাঁদ আজকে।
আমি বেশ অনেকক্ষণ ছিলাম বারান্দায়, লেখাটা শেষ করে হয়তো আবার খানিকক্ষণের জন্য যাবো।
বৃষ্টি আর চাঁদ আমার অন্যরকম ভালো লাগে। দেখলেই মন ভালো হয়ে যায় একেবারেই। যাই হোক না কেন।
আর আজ আমার মন এমনিতেই ভালোই ছিলো- খুব ভালো না হলেও খারাপ ছিলো না। ছুটিতে আছি- সুতরাং টেনশন নাই। বাতাসে গুজব শুনলাম, পরীক্ষা নাকি খুব শীঘ্র দেয়ার ইচ্ছা নাই পোলাপানের। আপাতত মন খারাপের জন্য আমাকে কারণ খুঁজে বের করতে হবে, আর ভূতের কিল খাওয়ার ইচ্ছে এখন হচ্ছে না।
খুব রোমান্টিক টাইপ মুডও না।
চুপ করে মোড়ায় বসে চা খেতে ভালোই লাগছিলো। শেষ হয়ে গেল দেখেই কাপ রাখতে আসা, আর ব্লগে বসা।
সময়-জীবন সংক্রান্ত ফিলসফি বরং থাক, নস্টালজিক দ্রবণও না হয় আজ না বানালম শুধুই এলোমেলো বকবকানিই লিখি না।
অকারণেই নিজের সাথে কথা বলিনি অনেকটা সময়- না হয় আজ চাঁদের সাথে বললাম।
মেঘের দ্রুত বেগে উড়ে চলা ন্যাটজিওর কথা মনে করিয়ে দেয়- টিভি দেখিনা কতদিন। একসময় যে আমি চলমান টিভি গাইড ছিলাম, নিজেই ভুলে গেছি। মোবাইলে রিমাইন্ডারের পরেও কত কিছু মিস করেছি।
একটা সময় অনেক ছবি তুলেছি। সখ এতবার পাল্টেছি জীবনে যে আমার সখকে আমিও আর পাত্তা দিতাম না। তাই কিনেছিলাম অটো ক্যামেরা- কীইবা এমন ছবি তুলবো চিন্তা করে। পরে বুঝেছি নিজেকে আরেকটু পাত্তা দেয়া মনে হয় উচিৎ ছিলো- খালি হাতে ৬ এমপিতে চাঁদের শার্প ছবি তুলতে পারাটা একটা অ্যাচিভমেন্ট।
ছেড়ে দিয়েছি তারপর, সবসময় ফ্রেম করে দেখতে ভালো লাগতো না, সবসময় লেন্সের ভিতর দিয়ে দেখতে টায়ার্ড লাগতো।
লিখতাম একসময় অনেক- অর্থহীন কথাই লেখা হত বেশি, কিন্তু অভ্যাসটা ছিলো। বৃষ্টির আধিপত্য বেশি ছিলো তাতে- বৃষ্টিকন্যা নাম দিয়েছিলো কতজন, কেউ কেউ মেঘবালিকা।
তারপরে এমনই একদিনে চাঁদের দিকে তাকিয়ে মনে হয়ছিলো থাকুক, অনেক হয়েছে ছেলেমানুষী।
চাঁদটাকে ছোঁয়ার স্বপ্ন আমার কখনোই ছিলো না। বরং চাঁদ হতে ইচ্ছে করতো খুব, এখনও করে।
যদি হতে পারতাম।
থাকুক বরং আজ এখানে,অনেক হয়েছে ছেলেমানুষী।
প্রকাশ করা হয়েছে: আকথা বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৯ রাত ২:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ভাব উঠতে আবার কারণ লাগা শুরু হইলো কবে থেকে
?
অনন্ত দিগন্ত বলেছেন:
আজকে থেকে না হয় তোকে আরেকটা নাম দেয়া হলো -- "জোসনা ভেজা - চন্দ্রাবতী"
লেখক বলেছেন: আরও একটা
???
কেন???
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
বাহ্! সুন্দর তো
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: চন্দ্রদর্শন কি যথেষ্ট নয় কারণ হিসেবে
??
আরও দরকার?
অনন্ত দিগন্ত বলেছেন:
ভাল্লাগে নাই ? ... যাহ, তোর নাম তাইলে দিলাম -- "চাঁদের হাসি"
লেখক বলেছেন: নাহ ঠিক আছে, প্রথমটাই ভালো ছিলো।
লেখক বলেছেন: ভেরান্ডাটা কুন দিকে আসিলো?
চাঁদ এখন পশ্চিমে।
সাঈফ শেরিফ বলেছেন:
সিগারেট চলবে? আমি কিন্তু চা খাইনা, খেলেও দুধ ছাড়া র চা। শহরে লোড শেডিং না হলে 'জোছনার ঢল' জিনিসটা ঠিক বোধ গম্য হবার কথা নয়।
লেখক বলেছেন: র চা আমারও, তবে মশলা দেয়া- লং এবং দারুচিনি।
আর রাত সাড়ে তিনটায় লোডশেডিং লাগে না জ্যোৎস্নার ঢল বুঝতে ![]()
অনন্ত দিগন্ত বলেছেন:
বিডি টাই বেষ্ট , বাকি সব ভুয়া !
লেখক বলেছেন: তাই?
লেখক বলেছেন: ![]()
আমারতো মনে হয়, ইটকাঠের জঙ্গলে বন্দী রাজকন্যা ![]()
বড় বিলাই বলেছেন:
চাঁদ ছিল নাকি। আমিতো বাতাস দেখেই কাইত। চাঁদ আর খুঁজিনাই।
লেখক বলেছেন: ছিল ছিল
আজও থাকবে, দেখতে ভুলোনা যেন ![]()
~স্বপ্নজয়~ বলেছেন:
চাঁদটাকে ছোঁয়ার স্বপ্ন আমার কখনোই ছিলো না। বরং চাঁদ হতে ইচ্ছে করতো খুব, এখনও কর ..............
লেখক বলেছেন: ![]()
পাথুরে বলেছেন:
সময় পেলে ঊদাস মনে দেখি জোছনা
লেখক বলেছেন: সময় পেলেই জোছনা দেখি, তবে উদাস হই না
, মন ভালো হয়ে যায়।
নহর বলেছেন:
আপনার লেখা পড়ে আকাশের দিকে তাকিয়ে অনেক খুজে ছিলাম চাদকে পাইনি খুজে । সেদিন কমেন্ট করতে পারিনি আজ করলাম কিন্তু চাদের দিকে তাকাবার সাহষ হারিয়ে ফেলেছি.........
লেখক বলেছেন: চাঁদের দিকে তাকাতে সাহস লাগে না
।
মুরুববী বলেছেন:
[link|http://www.somewhereinblog.net/blog/poradhin/28942002] কমেন্ট গুলা পড়েন.. মজাক পাইবেন. . .
লেখক বলেছেন: দুঃখিত, মজার কিছু পেলাম না, তবে আপনি বিনোদিত হলে ভালো।
লেখক বলেছেন: খিক খিক
কি কন?? আমার তো এম্নিতেই ভালো লাগে ![]()
অপরিচিত_আবির বলেছেন:
মেঘের ছায়ায় আর চাঁদ দেখা হল না, তবে বন্ধু বান্ধবের সাথে তৃতীয়বচারের মতো পরীক্ষা পিছানোর মিছিল করে মজাই পেলাম। ১-১ প্রতিবারই মনস্থির করি এই হাস্যকর কাজ আর কখনো করবো না। কিন্তু বুয়েটের বুড়ো বালকদের ছেলেমানুষী দেখতে দারুণ মজা লাগে। মিছিল হলো তাই শান্তি। এর মানে পরীক্ষা পেছাচ্ছে এবং আরো কিছুদিন গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানো যাবে।
লেখক বলেছেন: পরীক্ষা কবে যাচ্ছে তাহলে??
আমি এখনও দেখিনি রুটিন- কয়টা যে সাব্জেক্ট নিয়েছিলাম, তাও তো ভুলে গেছি
।
অপরিচিত_আবির বলেছেন:
আশা করি দুই হপ্তাই পেছাবে - কারণ আমাদের হলের ০৪ ব্যাচারে সবাই তো মহা নিশ্চিন্তে ট্যুরে চলে গেছেন। একজনতো আমরাকে বললেন যে কালকে কক্সবাজার যাচ্চি, আইসা যেন পরীক্ষাদিতে পারি - এইটা তোদের দায়িত্ব। আবার কেউ কেউ বলনে ঈদের পর পরীক্ষা দিতে - যাই হোক, মহান মাগলুব কাল্কে-পর্শু কি বাণী দেন দেখা যাক। না পিছাইলে প্রটোকল(!) অনুযায়ী শনিবার আরেকটা মিছিল বাইর করা হবে। আপু আপনি কোন ব্যাচ ????
লেখক বলেছেন: আমি এক্কবারে বুইড়া ব্যাচ, ০৩।
আবির, একটু আঁতলামি শুনাইলেও কাজটা আসলে তোমরা ভাল করলা না, তোমাগো বয়সে আমরাও পিছাইসি কিনা, এখন বাম্বু মাথায় পড়তাসে দেইখা বুঝতাসি নিজের পায়ে কুড়াল না, একবারে ইলেকট্রিক করাত মারসিলাম। জুনিয়র পোলাপান যখন কার্ড দেয়------
লেখক বলেছেন: হা হা হা হা
হয়তো। কিন্তু এই স্টুডেন্ট লাইফ কোটি টাকা দিলেও আবার পামু না। সুতরাং পরে যাই মনে হোক, এখন ভালো আছি।
আর আমার সন্দেহ আছে পরেও কিছু মনে হবে কি না। আমি ঠিক আফসোসকারী গ্রুপের মেম্বার না।
আমাদের ব্যাচমেটরাই তো কত আগে বের হয়ে গেছে। পোলাপান বিয়া পর্যন্ত কইরা ফেলতাসে, মেয়ে গুলান আম্মু হয়া বাচ্চাদের স্কুলের গেটে বসে থাকে।
আমার আফসোস হয় না। আমার তো মনে হয় অনেক তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। আরো কিছু দিন পরে বের হতাম, ভালো হতো।
লেখক বলেছেন: ফারুকী বা অমিতাভ রেজা অনেকের ভালো লাগা-মন্দ লাগার নিয়ন্তা হলেও, আমারটা আমি নিজে ঠিক করতে পছন্দ করি। আর কেউ ঠিক করে দেবে তারপরে আমি বলবো আমার পছন্দ কোনটা- এই জিনিসটা ঠিক আমাকে স্যুট করে না। দুঃখিত।
অপরিচিত_আবির বলেছেন:
কিচ্ছু করার নাই ফারহান ভাই। বলছিলাম না এইগুলা আমাদের মতো ম্যাংগো জনগণের হাতে নাই। আমরা পুরোপুরি নিগৃহীত। এটা সবাই ভালো করেই জানে যে এক সপ্তাহ পরীক্ষা পেছালে রেজাল্টে খুব একটা বেশকম হবে না। কিন্তু মিছিলের জনসংখ্যা দেখে তো মনে হল যে বুয়েটের কেউই মনে হয় পড়াশোনা করবে না। গতবার যখন পরীক্ষা পিছানো হল তখন অদ্ভুত যুক্তি ছিল যে নির্বাচনের বন্ধের আগে একটা পরীক্ষা হয়ে যাওয়অর কথা সেইটা নাকি দেওয়া সম্ভব না!! তাই স্লোগান হল "এক পরীক্ষার প্রহসন বুয়েট ছাত্র মানে না!!" আর এইবারতো আরো হাস্যকর। এইবার কোন কারণই নাই!! তাই এইবারের স্লোগান হল শুধু "১৪ তারিখের পরীক্ষা বুয়েট ছাত্র দেবে না।" সোজা কথা হল আমাদের পরীক্ষা আমরা দব যখন খুশী তখন দেব !! এইখানে স্যাররা দিন তারিখ ঠিক করবার কে?? এইরকম ডিসক্রিট লজিকে চলতাসে বুয়েটের রাজনীতি।
লেখক বলেছেন: হা হা হা হা
শ্লোগানটা ভালো ![]()
পছন্দ হইসে ![]()
কিন্তু ঈদের আগে কি আসলেই পরীক্ষা হবে নাকি
?
আমি ভাবসিলাম একটা শীত ঘুম দিমু- যে গরম পড়ছে
।
অপরিচিত_আবির বলেছেন:
ও ফারহান ভাই নতুন পোস্ট দিসিলাম মুভির - চেকায়া যাইয়েন। নাহিন আপুকে সরি - ওনার পোস্টে আজাইরা আলাপ করবার জন্য।
লেখক বলেছেন: ব্যাপার না, আজাইরা পোস্টে কাজের কথা বলবা নাকি??
আবির, দেখতাসি, আর আড্ডা মাত্রেই প্রাসঙ্গিক, নাহিন আশা করি মাইন্ড খাইবো না
লেখক বলেছেন: নাহিন অত সহজে মাইন্ড খায় না ![]()
জানি ভাইয়া, তাড়াতাড়ি বের হওয়ার বাস্তবতাটা ভিন্ন।
আমার পরিস্থিতিটা আসলেই অনেক সোজা আরও অনেকের থেকে। আমার তাড়া নাই তেমন। আর একটা ব্যাপার মনে হয়, পাশ না করা আর্কিটেক্টরা সাধারণত পাশ করা আর্কিটেক্টদের থেকে বেশি ইনকাম করে, জানেন মনে হয়
। সুতরাং পাশ করা একটু লস আমাদের জন্য
।
আর একটা বাপ আর একটা বড় ভাই থাকলে মনে হয় অনেক রোমান্টিসিজমের অনেক সুজোগ পাওয়া যায়। আমার বোনাস হিসেবে একটা সুশীল ছোট ভাইও আছে। সুতরাং, আমার জন্য পাস না করার বিলাসিতার একটা বিশাল সুযোগ আছে যেটা আমি পুরাপুরি উপভোগ করছি
।
এরপর থাইকা আসমান-চন্দ্র-সূর্য নিয়া পুস্ট আসলে আমি আর দুনিয়ার কথা কমু না, কসম।
লেখক বলেছেন: খিক খিক
ঢুকার সময় বুঝি নাই যে কামডা কত বড় একটা ভালা কাম করসি
, কিন্তু কামডা আসলেই ভালো করসিলাম
।
যাউগ্গা, দুনিয়ার কথায় সমস্যা কই হইলো?
লেখক বলেছেন: খিক খিক
এইটা হক কথা কইসেন।
কিন্তু আমার পুস্টে নিশ্চিন্ত থাকতারেন।
আমরা সিনিয়রদের কাছ থেকে লাই যেমন নিজের সম্পত্তি মনে কইরা নিয়া নেই, তেমন তাগো কথা সহজে মাইন্ড খাই না।
জানেন না, মাইন্ড খাইলে শাইন করন যায় না
।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















