পোস্ট আর্কাইভ
- এপ্রিল,২০১২(১)
- জুলাই,২০১১(৩)
- জুন,২০১১(১)
- এপ্রিল,২০১১(১)
- মার্চ,২০১১(৩)
- মে,২০১০(১)
- মার্চ,২০১০(১)
আমার লিঙ্কস
আমার বিভাগ
কোন বিভাগ নেই
আসুন jQuery শিখি
০৫ ই জুন, ২০১১ রাত ৮:০৯ |
jQuery কি ?
jQuery হচ্ছে, javaScript er একটা Library. jQuery এর slogan হচ্ছে, “ write less, do more”.
আজকাল ওয়েবসাইট গুলা দেখতে অনেক সুন্দর এবং ব্যাবহারও বন্ধুসুলভ এবং এইসব সাইট এর ৯০% ই jQuery এর অবদান।
আগে যে কাজটা করতে ডেভলপার দের হাজার লাইন কোড লিখতে হতো এখন jQuery এক লাইন কোড ই যথেষ্ট।
আগে থেকে যা জানতে হবেঃ
১। HTML http://www.w3schools.com/html/default.asp
২। css http://www.w3schools.com/css/default.asp
৩। javaScript http://www.w3schools.com/js/default.asp
HTML, javaScript এবং css খুব ই সহজ জিনিস। উপরের লিংক গুলা মন দিয়ে পড়লে, একদিনেই শেষ করা সম্ভব।
তার পড়েও যাদের on the fly শেখার অভ্যাস, তারা ইতস্তত না করে comment এ জিজ্ঞাসা করতে পারেন।
পর্ব-১ - শুরু থেকে শুরু
Download jQuery library: http://code.jquery.com/jquery-1.6.1.min.js
একটা folder খুলেন, নাম দেন ndh-tutorial-part-1
ndh-tutorial-part-1 Folder এর ভিতর jquery-1.6.1.min.js ফাইলটা কপি করেন।
ndh-tutorial-part-1 Folder এর ভিতর নতুন একটা html file খুলেন, নাম দেন part-1.html
নিচের code copy করে part-1.html file এ paste করেন। এবং ফাইল সেভ করেন।
<html>
<head>
</script>
$(document).ready(function(){
$("p").click(function(){
$(this).hide();
});
});
</script>
</head>
<body>
If you click on me, I will disappear.
</body>
</html>
এখন part-1.html ফাইলটা কোন একটা ব্রাউজার দিয়া ওপেন করেন।
একটা লেখা পাবেন “If you click on me, I will disappear.”
এটার উপর ক্লিক করেন আর মজা দেখেন।
লেখাটা গায়েব হয়ে যাবে।
পুরা জিনিসটা এক সাথে ডাউনলোড করতে পারেন এইখান থেকে :
http://noscart.com/ndh-tutorial-part-1.zip
কোড এর ব্যাখ্যাঃ
ব্যাখ্যাগুলা একটু বরিং মনে হলেও ধৈর্য ধরে পড়েন please.
$(document).ready()- এই কথার মানে হচ্ছে, ব্রাউজার এ আপনার পেজ লোড পুরা complete হইলেই এর ভিতরের জিনিস গুলা execute হইব।
$("p").click(function(){
$(this).hide();
});
– এইখানে, $(p) দিয়া If you click on me, I will disappear. element টা select করছি।
$("p").click(function(){ - এইখানে বলছি, , element এর উপর ক্লিক হইলে function() call হইব।
Function(){ - এর মাঝে বলা হইছে,
$(this).hide(); - এর মানে হচ্ছে, এই জিনিসটা( মানে element) hide/ লুকায়া ফালাও।
এই $(this) নিয়া বিশাল গল্প আছে, কারো যদি interest থাকে, তাইলে ব্যাখ্যা করুম।
আরো কিছু উদাহরণঃ
$(this).hide()
নগদ HTML element কে গায়েব করা.
$("#test").hide()
এইচটিএমএল পেজে যতগুলো id="test" ওয়ালা জিনিস আছে সব গুলা গায়েব করা।
$(".test").hide()
এইচটিএমএল পেজে যতগুলো class="test" ওয়ালা জিনিস আছে সব গুলা গায়েব করা।
jQuery syntax:
$(".test"), $("#test") এইগুলো হচ্ছে, jQuery selector, এই বেপারে পরে বয়ান দিমু।
.hide(), হচ্ছে jQuery action
jQuery আসলে, এই selector আর action এরই খেলা।
theory দিয়া আর আপনাদের মুল্যবান সময় নষ্ট করবো না।
প্রতি পর্বে সহজ একটা উদাহরণ দিবো sample কোড সহ। তারপর কোড এর ব্যাখ্যা দিবো। আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দিবো।
অবান্তর এবং যুগান্তর প্রশ্নের অপেক্ষাতে থাকলাম। সাড়া পেলে ২য় পর্ব এবং advance পর্ব লিখব। সবশেষে jQuery প্লাগইন ডেভেলপমেন্ট নিয়া লিখব।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
rabbykhan9 বলেছেন:
আপনার লেখার স্টাইল পছন্দ হয় নাই ! আরো স্পষ্ট করে লিখবেন আশা করি !
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন:
অনেক সুন্দর লিখেছেন। চলুক। পছন্দের তালিকায় রাখলাম।
বিথী৭৮৯ বলেছেন:
খুব সুন্দর লিখেছেন। পছন্দের তালিকায় রাখলাম। আশা করি jQuery নিয়ে নিয়মিত লিখবেন ...
বাংলাতে বলেছেন:
আপনি কি লিখেছেন তা একবার পড়ে দেখেছেন তো ? শেখানোর বেলায় আরো সাবধান হতে হয় কেননা কে্উ হয়তো এটা ট্রাই করে না মেলাতে পারার পর জ্ীবনে ও আর ট্রাই করবে না। ভুল গুলো দয়া করে ঠিক করে দিন।চালিয়ে য়ান । ধন্যবাদ .
বিকল্প হিসাবে, পুরা জিনিস টা ডাউনলোড এর লিংক দিয়া রাখছি।
বিবেকহীন মানুষ বলেছেন:
আপনার উদ্যোগ ভালো কিন্তু এই কম্যুনিটি ব্লগে কি এইসব চলে? অন্যসব পোস্টের ঠেলাতে আপনার এই ভালো লেখা উড়ে যাবে। ব্লগস্পট নাহলে ওয়ার্ডপ্রেসে নিজের ব্লগ খুলে লিখেন, ভালো হবে। সেইসব জায়গাতে কোড লেখার জন্য ইচ্ছামত ট্যাগ/প্লাগিন ও মনে হয় ব্যবহার করতে পারবেন। বাংলাতে মনে হয়না jQuery নিয়ে খুব বেশী লেখা আছে, আপনি শুরু করেছেন, খুবই ভালো উদ্যোগ। তবে একটা জিনিস মনে রাখবেন, যে jQuery শিখতে চায় সে কিন্তু অলরেডি কিছু না কিছু শিখে ফেলেছে ওয়েব ডেভেলপমেন্টের, তার মানে সে ইংরেজিতেও হালকা পটু হয়ে গেছে। সে কিন্তু তখন আপনার বাংলাতে লেখা এই টিউটোরিয়ালের চেয়ে গুগলে সার্চ দিয়ে ইংরেজিতে লেখা কোন টিউটোরিয়াল পড়তেই বেশী পছন্দ করবে, কারণ ইংরেজিতে রিসোর্স অনেক বেশী।
১। নিজের ব্লগে লিখে এই খানে লিংক পোস্ট করতে কেমন জানি ধান্দাবাজ মনে হয়।
২। অনেক চেষ্টা করেও পেপাল/ভিসা কার্ড যোগাড় করতে পারি নাই। হোস্টিং কেনার জন্য পে করার কোন ব্যাবস্তা হয় নাই।
ওসিরিস টিমোন বলেছেন:
ভাই এইখানেো লেখ াবার তোর ব্লগার অথবা ফ্রী ওয়ার্ডপ্রেস ব্লগেও লেখ। তারপরে এইখানে লেখার শেষে অই ২ টার যেকোনো টার লিংক দে। চামে দিয়া যদি শিখতে পারি এিবার।এমন আইলসা হইছি, কিসসু করতে ভালো লাগে না।
বাসায় বইসা খালি খাইতাছি, ঘুমাইতাছি আর ফুলতাছি।
টোটালি ওয়ার্থলেস হইয়া যাইতাছি দিনে দিনে।
বিড়ি বলেছেন:
এ বিষয়ে বাংলা তে প্রথম লেখা দেখলাম
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।