somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাদা - পাদা - বাদা - ছাগু

১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন সকলে ব্লগ খুললে যে সকল পোষ্ট নিশ্চিত ভাবে দেখব সেগুলো হচ্ছে ভাদা, পাদা, ছাগু। এখন আবার শুরু হয়েছে লিস্টিং পোষ্ট। কোন কোন ব্লগার কোন কোন দলের সমর্থক।

যদি কেউ আওয়ামীলীগ এর বিরুদ্ধে কিছু বলে তবে সে পাদা হয়ে যাবে, যদি কেউ বিএনপির বিরু্দ্ধে বলে তবে সে ভাদা হয়ে যাবে। দেশে কোন ঘটনা ঘটলে সরকার বিরোধী দলকে দায়ী করে, বিরোধী দল সরকারকে দায়ী করে। তারা না হয় তাদের গদি বাঁচানোর জন্য বা গদি দখলের জন্য করে। এটা তাদের চরিত্র।

কিন্তু আমরা সচেতন নাগরিক হয়ে এমনটা কেন করছি। সত্যিকারের দেশ প্রেম থেকে যে কাউকে সমালোচনা করা যায়। যে খারাপ করবে তার সমালোচনা করবই। সে আওয়ামী হোক আর বিএনপি হোক। আজ কেন আমারা জাতীয় স্বার্থ নিয়ে কিছুই ভাবতে পারি না? সত্যিকারের দেশপ্রেমীক দেশের জন্য অন্ধ হতে পারে কিন্তু দলের জন্য নয়। দয়া করে ভাদা - পাদা বাদ দিয়ে দেশ নিয়ে কথা বলুন। দেশের জন্য কথা বলুন।

বিএসএফ কর্মকান্ডে আমরা যেমন বিচার চাই, তেমনি ৭১ এ পাকিস্তান সেনাবাহিনীর কর্মকান্ডের জন্যও বিচার চাই। বিচার চাই দল নির্বিশেষে সকল দেশের সকল অপরাধীদের। সেটা দেশের জন্য। বাংলাদেশের জন্য। কোন দলের জন্য না। কোন হাদা ভোদার জন্য না।

নিজেদের সংকীর্ন মানুষিকতা থেকে বের হয়ে আমরা একে অপরের গায়ে কাদা না ছিটিয়ে বিবেকবান এর মত আচরন করি। ব্লগে যে ভাবে যে ভাষায় একে অপরকে আক্রমন করা হয় সেটা কারোরই কাম্য না।

শ্রদ্ধেয় ব্লগারবৃন্দ... অনুগ্রহ করে এসব পোষ্ট বন্ধ করুন। নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি না করে সত্যিকার দেশপ্রেম নিয়ে লিখুন। আমাদের নিজেদের এই বিভেদের কারনে আমরা এখন কোথায় আছি একবার ভেবে দেখুন। স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেলেও আমাদের অর্জন কতটুকু? এর জন্য কি আমরা দায়ী নই? আমাদের নির্লজ্জ সমর্থনে সরকার কি ভুল পথে যাই নি? গিয়েছে এবং এখনও যাচ্ছে। আপনার হয়ত কোন মূল্যবোধ থাকতে পারে, আপনি হয়ত আওয়ামীলীগ হতে পারেন, আপনি হয়ত বিএনপি হতে পারেন... তাই বলে তাদের অন্ধ সমর্থন করবেন না। আপনার দল যদি ভুল করে তা সমর্থন না করে ভুলটি ধরিয়ে দিন। অন্য কেউ যদি ভুল ধরিয়ে দেয় সেটি সংশোধন করার চেষ্টা করুন। নতুবা আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকব।


১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×