somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতি প্রাপ্ত বয়স্ক জুক্স (কঠিন ভাবে ৩০ +) :P:P:P

০৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোক্স লিখার অভিজ্ঞতা আমার জন্য সুখকর না। ইতিপূবে মাইনাস ফেরত দেয়ার দাবিতে অপ্রাপ্ত বয়স্কদের নিয়ে জোক্স করার অপরাধে সেইফ থেকে জেনারেল হয়েছিলাম... আর সেই পোষ্টে কমেন্ট করার অপরাধে আমার প্রিয় ব্লগার নষ্টছেলেও জেনারেল হয়ে গিয়েছিল। এর পর থেকে ভয়ে নষ্টছেলে আর আমার কোন পোষ্টেই কমেন্ট করে না... :P:P

কথায় আছে, ন্যাড়া বেল তলায় একবার যায়.. আমি মনে হয় ন্যাড়া হতে পারিনি তাই আবার জোক্স লিখার দুঃসাহস দেখানোর চেষ্টা করছি।

১. আমার দাদুর বয়স তখন প্রায় ৮০ উপরে। চোখে ঠিক মত না দেখলেও কান সব সময় খাড়া। আর তার রাগটাও বয়সের সাথে সাথে যেনো পাল্লা দিয়ে বেড়েছে। অফিস থেকে বাসায় ফেরার পথে বার্গার কিনে নিয়ে গেলাম বাসার সকলের জন্য।
ফেরার পর পরই দাদু বল্লেন, "কি নাস্তা করবি তুই?" আমি বল্লাম "বার্গার খাব"। দাদী ঝাঁজের সাথে বল্লেন.. এইখানে খাইতে পারছ না... বার গর (বাহিরের ঘর) গিয়া খাওন লাগবো কেন?


২. এটা আমার নানু কে নিয়ে। আমার ছোটভাই বার্থরুম সিঙ্গার। সে সময় রাইটার বলপেন এর একটা এড দেখাতো.. যার জিজ্ঞেল টা আইউব বাচ্চুর করা... "লোনলি ডেইস, লোনলি নাইট... ইউ আর ফার এওয়ে" ।
তো ছোটভাই গোসল করছে আর জোরে জোরে গাইছে.. লোনলি ডেইস, লোনলি নাইট, ইউ আর ফার এওয়ে"। কিছুক্ষন পর নানু একটা লু্ঙ্গি নিয়ে ওয়াশরুম ধাক্কাতে লাগল। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম.. জানতে চাইলাম কি হইছে নানু? নানু বল্লেন হিগ্গা গোসলে গেছে লু্ঙ্গি নেই নাই... তহন ধরি চিল্লাইতাছে.. লুঙ্গি দে, লুঙ্গি নাই, ওইটা ফাইরা গেছে...:P:P:P:P


৩. দাদু, নানু গেল। এবার আসি আমার মা কে নিয়ে। মা কে নিয়ে চিটাগং বেড়াতে গিয়েছি বোনের বাসায়। বোনের বাসায় একটা কাজের মেয়ে ছিল গ্রাম থেকে আনা। সে সারাক্ষন আঞ্চলিক ভাষায় কথা বলত। আর বোনের ছেলেও তার দেখা দেখি আঞ্চলিক ভাষায় কথা বলা শিখে যাচ্ছে বলে বোন কাজের মেয়েকে শুদ্ধ ভাষায় কথা বলা শেখানোর চেষ্টা করছে। আমার মা এখনো আঞ্চলিক ভাষাতেই কথা বলে। সেখানেও তার ব্যাতিক্রম হলনা। একদিন সকালে একটা কাক জানালার কাছে এসে খুব জ্বালাচ্ছিল.. মা আঞ্চলিক ভাষায় কাক তাড়ানোর চেষ্টা করতেই কাজের মেয়ে এসে বল্ল নানি এভাবে বলবেন না... বলবনে "এই কাক.. মেতাচ্ছিস কেন?" :P:P
পাতিলের নিচে যদি পানি থাকে তাহলে সে বলবে.. "খালা খালা পাতিলের সোগায় তো পানি":P:P
যদি বোন কাজের মেয়েকে বলে বাবুকে নিয়ে হেটে আয়... তাহলে সে ভাগ্নিকে কোল থেকে নামিয়ে বলবে বাবুনী তোমাকে হেটতে হবে... খালা বলেছে হেটতে...:P:P:P:P


৪. অফিস থেকে ফিরছি। সন্ধা বেলা। রাস্তায় অনেক ভীড়। একটা ৬ নম্বর বাস ভীড় ঠেলে ঠেলে এগিয়ে আসছে। বলে রাখা ভাল ৬ নম্বর বাসের দুটি দরজা। একটা সামনে অপরটা পেছনে। একটু হালকা ব্রেক করলে একজন ৫০ উর্ধ্যে প্রৌড় সামনের দরজা দিয়ে নেমে গতি জড়তার কারনে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন... ঠিক তখনি বাস টাও চলা শুরু করল। আর পেছনের দরজায় থাকা কন্ডাকটার মনে করল পৌড় মনে হয় বাসে ওঠার জন্য দৌড়াচ্ছেন। সে একহাতে বেচারা প্রৌড়কে টান দিয়ে আবার বাসে উঠিয়ে নিলেন... আমি দূর থেকে সেই প্রৌড়ের চেচামেচি শুনতে লাগলাম আর এক গাল হাসলাম। :P:P:P:P:P


পুনশ্চ:
অতি প্রাপ্ত বয়স্ক কেন লিখলাম এবার আশা করি বুঝতে পারলেন... আর কঠিন ভাবে ১৮+ ৩০ + এগুলো না লিখলে তো কেউ পড়তেও আসে না... এটাও একটা জোক্স বটে... :P:P:P:P
৩৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×