ব্র্যাক ব্যাংক, কিউবির পর সামুর পাতা এখন দেশের সবচেয়ে বড় বেনিয়ার দল গ্রামীন ফোন এর দখলে।
সাইটটি চলার জন্য টাকার দরকার। সেজন্য বিজ্ঞাপন আসবেই। কিন্তু সামু কর্তৃপক্ষের এক্ষেত্রে কয়েকটা বিষয়ে অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত।
প্রথমত এখানে সবাই পড়তে আসে। তাই পড়ার বাধাগ্রস্থ হয় এমন কোন রং বা এনিমেশন বিজ্ঞাপন হিসেবে দেওয়া উচিত না যাতে পড়তে গিয়ে দৃষ্টি বার বার সেই বিজ্ঞাপনেই আটকে যায়।
দ্বিতীয়ত স্থান একটা বড় বিষয়। পাতার ২৫% যদি বিজ্ঞাপনেই চলে যায় তবে পাতার সৌন্দর্য্য আর থাকে কি। এম্নিতেই অসংখ্য পোষ্টের ভীড়ে ভালো লেখা হারিয়ে যাচ্ছে এখন যদি বিজ্ঞাপনের ফাকে ফাকে লেখা পড়তে হয় তবে সেটা খুবই দুঃখজনক।
কৃর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি বিজ্ঞাপন গুলোর এনিমেশন বন্ধ করে এবং পাতায় দুটির বেশি যায়গায় বিজ্ঞাপন না দেওয়ার জন্য।
চরম রাগের ইমো....
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১১ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


