somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলবার্তো মোরাভিয়াঃ সামাজিক বিচ্ছিন্নতা, প্রেম ও যৌনতা এবং অস্তিত্ববাদী কথাসাহিত্যিক।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতালীয় কথাসাহিত্যিক আলবার্তো মোরাভিয়া ১৯০৭ সালে রোমে জন্মগ্রহণ করেন। সারাবিশ্বে আলবার্তো মোরাভিয়া নামে পরিচিত হলেও তাঁর আসল নাম কিন্তু আলবার্তো পিনচেয়ার্ল। যৌবনে তিনি স্বাস্থ্যহীনতায় ভুগেছিলেন যদিও এসময়ে প্রচুর পড়াশোনাও করেছেন।

১৯২৯ সালে জিল ইন্দেফ্রেন্তি ( দ্য টাইম অব ডিফ্রেন্স) প্রকাশের সাথে সাথে ইউরোপ জুড়ে মোরাভিয়ার খ্যাতি ছড়িয়ে পড়ে। এই উপন্যাসে মোরাভিয়ার অস্তিত্ববাদী চিন্তা প্রকাশিত হয়েছে। উপন্যাসের পাত্রপাত্রী কার্লা ও মিশেল দুই ভাইবোন। তাদের মা মারিয়াগ্রাযিয়া একজন বিধবা এবং তাঁর প্রেমিক লিও। অন্যদিকে লিওর সাবেক প্রেমিকা মারিয়াগ্রাযিয়ার বান্ধবী লিসাও পরিবারটির নিত্য শুভাকাঙ্ক্ষী। লিসা যৌবনের শেষপ্রান্তে এসে বান্ধবীর ছেলে মিশেলের প্রতি যৌনআকাঙ্ক্ষা প্রকাশ করেন যদিও মিশেল তার আগ্রাসী মনোভাবের প্রতি বিরক্ত। অন্যদিকে কার্লা মায়ের প্রেমিক লিওকে নিয়ে নতুন জীবন শুরু করতে আগ্রহী। প্রথম গ্রন্থের ন্যায় মোরাভিয়ার পরবর্তীকালের উপন্যাস ও গল্পগুলোতেও অস্তিত্ববাদী চিন্তার পাশাপাশি যৌনতা, সামাজিক বিচ্ছিন্নতা ইত্যাদির প্রাধান্য ছিল।

জিল ইন্দিফ্রেন্তি প্রকাশের পরপরই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ফ্যাসিস্টরা তাঁর বই নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৪৭ সালে রচিত 'রোমের রমণী' তাঁর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে স্বীকৃত। এখানে আদ্রিয়ানা নামক একজন গণিকার নিষ্ঠুর বাস্তবতা বর্ণিত হয়েছে।

১৯৫৪ সালে প্রকাশিত হয় 'রোমান টেলস' গল্পগ্রন্থ। এই গ্রন্থে মোরাভিয়া একেবারেই সাধারণ মানুষের হাসি-কান্নার কথা বলেছেন যেখানে প্রেম বয়ে যায় অনাড়ম্বর বাস্তবতায়। লেখকের আরোপিত ভাষা নয় বরং তাদের মুখের ভাষাই যেন গল্পগুলোতে প্রকাশিত হয়েছে।

এছাড়া তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে 'দ্য কনফরমিস্ট', 'দুই রমণী' 'হিম এন্ড মি', 'দ্য ফ্যাটিশ' (ছোটগল্পগ্রন্থ) ইত্যাদি অন্যতম।

১৯৯০ সালে আলবার্তো মোরাভিয়াকে তাঁর রোমের অ্যাপার্টমেন্টের বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×