FB -- nahid.djmc@gmail.com

হাদিসের নতুন ভার্সন করতে যাচ্ছে তুরষ্ক - কাউন্টার পোস্ট : ২

০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ২:১৫

শেয়ারঃ
0 0 0

এটা একটা কাউন্টার পোস্ট। মূল পোস্টটি পড়ার আগে এই পোস্টটি পড়ার অনুরোধ করা হলো, Click This Link .

সুশীল সমাজের লেখাটি পড়ে আমার মনে হয়েছে উনি অল্প পরিসরে এই ব্যাপারটি নিয়ে লেখায়, অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরী হতে পারে। তাই আমার এই পোস্ট।

আপনার লেখা পড়ে যা মনে হলো তা হলো, আপনি বলতে চাইছেন, হাদিস নিয়ে এই যে একটা পরিবর্তন আসছে তখন মুসলিমরা তো কথা বলছে না। তা হলে কি তারা এই হাদিসের পরিবর্তনকে মেনে নিচ্ছেন?

আসলে হাদিসের কোন পরিবর্তন কি হচ্ছে? বা হলেও তা কতটা গ্রহনযোগ্য তা নিয়ে কথা বলতে গেলে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন। প্রথমেই বলছি বলা হয়ে থাকে যে কোরআন সম্পূর্ণ অবিকৃত অবস্থায় সংরক্ষন করা হয়েছে। কেন এটা করা হয়? কি এমন পদ্ধতিতে কোরআন সংরক্ষিত হযেছিল?

কোরআন অবতীর্ণের সময় কোরআনের যে অংশই যখন অবতীর্ণ হত, নবীজী (সঃ) ওহী লিপিবদ্ধকারী সাহাবাদের দ্বারা একদিকে যেমন তা লিপিবদ্ধ করিয়ে নিতেন , অন্যদিকে অসংখ্য সাহাবায়ে কেরাম সেটা মুখস্থ করে ফেলতেন। নবীজী (সাঃ) এর তিরোধান মুহূর্তে পূর্ণাঙ্গ কোরআন যেমন অসংখ্য সাহাবায়ে কেরামের মুখস্থ ছিল , তেমনি বেশ কয়েকজন সাহাবাদের (রাঃ) নিকটে লিপিবদ্ধ আকারেও মওজুদ ছিল। কোরআনের কোন অংশ অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই সাহাবাদের অনেকেই পাতলা উষ্ট্র চর্মে , মসৃন পাথর টুকরায় , বৃক্ষপত্রে কিংবা বাকলে লিখে নিতেন । কাতিবে ওয়াহী হযরত জায়েদ ইবনে সাবেতের একটি বর্ণনা হাদীসের কিতাবে দেখা যায়।তিনি বলেছেন ,

“আমরা রসূলুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে অছাল্লামের কাছে বসে চর্ম টুকরায় কোরআন শরীফ লিখে নিতাম।” (মোসতাদরিক-ইতকান)

বোখারীর যে অংশে ছাহাবাদের মর্যাদা সম্পর্কে বর্ণনা করা হয়েছে, সেখানে হযরত আবদুল্লাহ ইবনে উমরের একটি বর্ণনার উল্লেখ আছে যাতে তিনি বলেছেন যে, আমি নবী করীমকে (সঃ) এ কথা বলতে শুনেছিঃ “তোমরা কোরআন চার ব্যক্তির কাছ থেকে শিখে নাও। আব্দুল্লাহ বিন মাসউদ, সালেম, উবাই-বিন কায়াব ও মায়ায ইবনে যাবাল।”(বুখারী)



এবার হাদিস সম্পর্কে আলোকপাত করতে চাই।

হাদিস কি?

মূলত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বাণী ও জীবনাচরণকে হাদীস বলা হয়ে থাকে। হাদীসের উপদেশ মুসলমানদের জীবনাচরণ ও ব্যবহারবিধির অন্যতম পথনির্দেশ।
মূলত হাদিসের ৩টি দিক আছে। যথাঃ
১.নবীজী যা করেছেন,
২.নবীজী যা বলেছেন,
৩.নবীজী করেননি বা বলেননি আবার অন্যকে করতে দেখে বাধাও দেননি (মৌন সম্মতি)।

কুরআন ইসলামের মৌলিক গ্রন্থ এবং হাদিসকে অনেক সময় তার ব্যাখ্যা হিসেবেও অভিহিত করা হয়। খেয়াল করবেন অনেক সময় ব্যাখ্যা হিসেবে বলা হয়, সব সময় না।

হাদিস সংগ্রহ নিয়ে কিন্তু একাধিক দৃষ্টিভঙ্গি আছে। যথাঃ

১. সুন্নী দৃষ্টিভঙ্গি
২. শিয়া দৃষ্টিভঙ্গি
৩. এবাদি দৃষ্টিভঙ্গি
৪. অমুসলিম দৃষ্টিভঙ্গি



সুন্নী দৃষ্টিভঙ্গিঃ
সুন্নী বিশ্বাস মতে ছয় জন প্রসিদ্ধ হাদিস শাস্ত্র বিশারদ এবং ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ (সাঃ)-এর প্রায় সকল হাদীস সংকলন করেন। তাদের সংকলনগুলো গ্রন্থ আকারে প্রকাশিত হয়। এই ছয়টি গ্রন্থকে সিহাহ্‌ সিত্তাহ্‌ বলা হয় যার অর্থ বিশুদ্ধ ছয়। এই গ্রন্থগুলো হল:


১.সহিহ্‌ বুখারি মুহাম্মদ আল-বুখারি (মৃ. ৮৭০) ৭২৭৫ টি হাদিস
২.সহিহ্‌ মুসলিম মুসলিম ইবনুল হিজাজ (মৃ. ৮৭৫) ৯২০০ টি
৩.সূনান আবু দাঊদ আবু দাঊদ (মৃ. ৮৮৮)
৪.সূনান আত-তিরমিযী আল-তিরমিযী (মৃ. ৮৯২)
৫.সূনান নাসাঈ আল-নাসাঈ (মৃ. ৯১৫)
৬.সূনান ইবন মাযা ইবন মাযা (মৃ. ৮৮৬)



শিয়া দৃষ্টিভঙ্গিঃ
শিয়া দৃষ্টিভঙ্গিতে ছয়জন প্রসিদ্ধ হাদীস সংগ্রাহককে এতোটা মূল্যায়ন করা হয় না। শিয়া মত অনুসারে পাঁচজন প্রসিদ্ধ হাদিস সংগ্রাহক রয়েছেন। এদের মধ্যে প্রথম চারজন সবচেয়ে প্রসিদ্ধ:

১.উসুল আল-কাফি
২.আল-ইসতিবাসার
৩.আল-তাহজিব
৪.মান লা ইয়াহ্‌দুরুহু আল-ফাকিহ
৫.নহ্‌য আল-বালাগা



ইবাদি দৃষ্টিভঙ্গিঃ
ইবাদি মত মূলত আরব রাষ্ট্র ওমানে প্রচলিত। এই মতে সূন্নীদের অনুসৃত কিছু হাদিস গ্রহণ করা হয়, আবার অনেকগুলোই গ্রহণ করা হয় না। হাদিস গ্রহণের ব্যাপারে তাদের নিজস্ব মত রয়েছে। সুন্নীরা বিপুল সংখ্যক হাদিস গ্রহণ করেছে যা ইবাদিরা করেনি। তাদের সবচেয়ে প্রসিদ্ধ এবং একচেটিয়া হাদিস গ্রন্থ হচ্ছে:

আল-জামি আল-সহিহ্‌ - যার অপর নাম মুসনাদ আল-রাবি ইবন হাবিব। আবু ইয়াকুব ইউসুফ ইবন ইবরাহিম আল-ওয়ারিজলানি এই গ্রন্থ সংকলন করেছেন।



অমুসলিম দৃষ্টিভঙ্গিঃ
ইসলামের প্রায় সকল হাদিস যখন সংকলন শেষ হয় তার পরপরই পাশ্চাত্য জগতের সাথে মুসলিমদের মূল বিরোধ এবং সংযোগ শুরু হয়। একদিকে যেমন ক্রুসেডের মাধ্যমে সম্পর্ক দিনে দিনে বিরুপ আকার ধারণ করছিল অন্যদিকে আবার তেমনই একে অপরকে বোঝার চেষ্টা করছিল। পাশ্চাত্যে প্রথমে কুরআনের অনুবাদ করা হয়। এর অনেক পরে কিছু চিন্তাবিদ হাদিস এবং ইসলামী আইনশাস্ত্র সহ অন্যান্য বিষয়ে আগ্রহী হয়ে উঠেন। বর্তমান কালের কয়েকজন বিখ্যাত অমুসলিম হাদিস বিশেষজ্ঞ হচ্ছেন:

হার্বার্ট বার্গ, The Development of Exegesis in Early Islam (২০০০)
ফ্রেড এম. ডোনার, Narratives of Islamic Origins (১৯৯৮)
উইলফ্রেড মেডিলাং, Succession to Muhammad (১৯৯৭)



আসলে নবীজী (সাঃ) মারা যাওয়ার পরে যখন হাদিস সংকলন শুরু হয় তখন বেশ কিছূ সমস্যা পরিলক্ষিত হয়। তার মধ্যে একটি হলো, একই বিষয়ে একাধিক সাহাবীর একাধিক বক্তব্য। এটার কারন হতে পারে তাদের মনে না থাকা। আবার কোন কোন ক্ষেত্রে ইচ্ছাপূর্বক ভূল তথ্য প্রদানের মত ঘটনা যে ঘটেনি তাও না। আর এ কারনে লোকমুখে লক্ষাধিক হাদিসের অস্তিত্ব লক্ষ্য করা গেলেও সহীহ হাদিস বলা হয় মাত্র ১০,০০০ টি হাদিসকে। তাই বলে বাকি হাদিসগুলোকে বাতিল ও বলা হয়নি। বরং হাদিস নিয়ে হাদিসবিশঅরদেরা সবসময় ই পড়াশুনা করে এসেছেন। কোন হাদিসের দুর্বলদিক বা বিশ্বাসযোগ্যতার অভাব থাকলে তাকে বাতিলও ঘোষনা করা হয়েছে। মনে রাখতে হবে যে, হাদিস নিয়ে এই কনফিউশনের কারন নবীজী (সাঃ) এর ওফাতের পর যেহেতু অনেকেই তার বলা কথাকে প্রচার করতে থাকে কিন্তু তার বাস্তব প্রমান সবার কাছে ছিল না। তাই আসলেই নবীজী মৌন সম্মতি দিয়েছিলেন কিনা বা দিলেও ঠিক এভাবেই দিয়েছিলেন কিনা ( যেভাবে বর্ণিত হচ্ছে) তা নিয়ে সৃষ্ঠ কনফিউশন সব সময় দূর করা যায়নি। এটা সম্ভবও না। আর তাই তখন থেকেই হাদিস এর বিশুদ্ধতা নিরুপনের এই প্রথাটা ছিলো। যাতে কোন বর্ণনাকারী হাদিস বর্ণনা দিলে তা যাচাই বাছাই করে নিশ্চিত করা হতো উক্ত হাদিসের বিশুদ্ধতা। তাই এভাবে হাদিসকে নিয়ে পড়াশুনাটা নতুন কিছু না। এটা যুগে যুগে অনেক আগে থেকেই হয়ে আসছে। আর এটা হওয়ার কারন সেই সহী ১০,০০০ হাদিস এর বাইরেও যে প্রায় লক্ষাধিক হাদিস আছে সেইগুলোর বিশুদ্ধতা নিশ্চিত করা। একই সাথে এটাও মনে রাখতে হবে যে সময় বদলাচ্ছে। আজ হতে ৫০০ বছর আগে যে ব্যাখ্যা দেয়া হয়েছে আজ তার বিস্তৃতি তো ঘটতেই পারে। কিন্তু তার মানে তো এই না যে, কোন সহী হাদিসকে পরিবর্তন করা হচ্ছে। আসলে নানা দিক থেকে নানা ভাবে সংগৃহিত হওয়া হাদিসসমূহের মধ্যে সহী হাদিসসমূহকে লোকসমুক্ষে প্রকাশের নিমিত্তে যে কোন ধরনের পদক্ষেপ যে কোন সরকার বা ব্যক্তি নিতে পারেন। তবে একটা কথা। মনে রাখতে হবে এর উদ্দেশ্য হতে হবে কোন হাদিসের সত্যিই কোন দুর্বলতা থেকে থাকলে তা বের করে মানুষকে বিভ্রান্তি হতে দূরে সরিয়ে আল্লাহ এর সন্তুষ্টি অর্জন। মনে রাখতে হবে হাদিস নিয়ে যে কমিটিই গঠন করা হোক না কেন তাকে কাজ করতে হবে কোরআন শরীফে মহান রাব্বুল আলামিন আল্লাহ এর প্রদর্শিত পথ অনুযায়ী। অযথা মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি যদি কারো উদ্দেশ্য থাকে তা কোন দেশের সরকার হোক বা কোন ব্যক্তিই হোক, আল্লাহ তাকে ক্ষমা করবেন না।

ধন্যবাদ সবাইকে।

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ২:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ২:৪৩
বিডি আইডল বলেছেন: এই বলদ গুলারে নিয়া পুষ্টাইলে খালি খালি গুরত্ব দেয়া হয়..সবাই মিলা ইগনোর করলে ৭ দিনে পালাইবো সবডি
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ২:৫১

লেখক বলেছেন: আসলে আমি মনে করি পাঠকদের অনেকেই কিন্তু আছেন, যারা খুব ডিটেইল ভাবতে পারেন না বা পড়তে পারেন না সময় এর অভাব এ। তারা এ ধরনের পোস্ট দেখে হয়তো তেমন কিছু ভাবেন না কিন্তু তাদের মনে ঠিক ই কথাটি থেকে যায়। বেশি না জানার কারনে বা না পড়ার কারনে অনেক পাঠক ই হয়তো মনে করবেন ওই পোস্টে যা লেখা আছে তা সত্য। আমি উক্ত পোস্টের লেখককে বোঝানোর জন্য পোস্টটি দেই নি। কারন যদি কেউ জেগে থেকেও ঘুমের ভান করে তো তাকে জাগানো কঠিন। বরং আমার পোস্টের উদ্দেশ্য সাধারন পাঠকরা, যারা ওই পোস্ট হতে ভুল ধারনা পেতে পারেন।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

২. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩৮
রহস্য বলেছেন: দারুন লেখেছেন।+ দেওয়ার ইচ্ছা ছিল।কিন্তু "আপনি একবার রেটিং দিয়েছেন"
০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: ভুল হলে ধরিয়ে দেবেন।
ধন্যবাদ।

৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪০
বিবিধ বলেছেন: খূব ভালো লাগলো। ধন্যবাদ।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।
পড়তে থাকুন।

৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৯
নির্বাক সুশীল বলেছেন:
বায়তুল মোকাররম থাইকা মিছিল কখন বাইর হবে?
০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: প্রতিটি দিন হওয়া উচিত নিজের বিবেকের দ্বারা পরিচালিত। কোনো নিশ্চিত ধারনা মাথায় রেখে বিবেচনা ও সিদ্ধান্ত নেবেন না। আমার মনে হয় কটাক্ষ বিদ্বেষ রেখে আসুন একসাথে ভাবি। হতে পারে পথ ভিন্ন তবে লক্ষ্যটা যেন একই হয়।

৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৩
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: নাহিদ মাহমুদ ভাই, আফনের বলগে ঘুরতে আইলাম। কুন কলেজে আছিলেন? সেভেনের ছবি নাকি ওইটা? আফনে তো ভাল চি... আই মিন... কিউট আছিলেন।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: সিসিবি তে আপনার বায়বীয় উপস্থিতি পরিলক্ষিত হয় মাঝে মাঝেই। তবে রেগুলার না। নাকি আমাদের মত আজাইরা কাজ-কাম এ টাইম দেওনের মত টাইম নাই?
ছবিটা ১২ এর। লাস্ট প্যারেন্টস ডে এর। চিকি বা কিউট কোনটাই আছিলাম না ব্রাদার। ছবিটার এঙ্গেল কমন পড়ায় ছবিটা ভালো উটছে একটু। Ex PCC .

৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৪
ত্রিভুজ বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ নাহিদ। ঈদের ছুটিতে এত ইজি কাজে বিজি থাকতে হচ্ছে যে ব্লগে আসার বা স্টাডি করার সময় বের করা কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, কিপ ইট আপ...

+ প্রিয় পোস্ট
০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: রাতে আরেকটা পোস্ট দেব।
সারাদিন ওইটার উপরেই পড়াশুনা চালালাম।

৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪২
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: আফনেরে চিনসি। আপনি ১৯ তম ব্যাচের না? পিসিসি? আল্লাগো.... ডরাইছি।

আর সিসিবি তে কয়েকদিন ধইরা ঢুকতে ইচ্ছা করতেছে না। সামহোয়্যার ইন ছাড়া আর কোন হানে আসি না।
শুনলাম, সেরা লেখা সংকলন কইরা বই বাইর হইতেছে সিসিবি থেইকা?
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: খাইছে!!!!!!!
সব ই ঠিক। ১৯তম ব্যাচের। PCC .
সিসিবি তে তো নতুন আমি। ঠিক জানিনা কি কাহিনী হচ্ছে ওখানে।

৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫২
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: কার কার টেবিল লীডার আছিলেন? মনে পড়ে?

২১ তম ব্যাচের রাব্বি ভাই আফনেরে আযান দিয়া খুজতাছে। পারলে ফুন লম্বোর টা দিয়েন।

১০. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৭
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: পাইছি। সিসিবি থেইকাই পাইছি।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৪

লেখক বলেছেন: তুমি কোন কলেজে ছিলে?
এখন কিসে পড়ছ?
রাব্বী কোথায় পড়ছে?
রাব্বীকে বেশ মনে আছে। সেই যে ভদ্রমত লম্বা করে ছেলেটা।

১১. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:০৬
পাপী বলেছেন: ভালো লেখা। প্রিয়তে রাখলাম।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ ব্রাদার।

১২. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩০
বিবেক সত্যি বলেছেন: ভাইরে, চমৎকার একটা পোষ্ট... তয়, আমি মজা পাইসি, সুশীলের ভয় পাওয়া দেইখা.. আপনার পোষ্ট পৈড়া বেচারার বায়তুল মোকাররমের সামনে মুসল্লীগো হাতে প‌্যাদানীর কথা মনে পড়সে...
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:১১

লেখক বলেছেন: খিকজ।

১৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:০০
গিফার বলেছেন: দারুন পোস্ট ধন্যবাদ নাহিদ ভাই....
০৪ ঠা নভেম্বর, ২০০৮ ভোর ৫:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৭
জেমসবন্ড বলেছেন: সুন্দর পোষ্ট । প্রিয়তে রাখলাম ।
১৫. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৩
বাবুনি সুপ্তি বলেছেন: ধন্যবাদ এমন পোস্টের জন্য।
১৬. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
নূরুল্লাহ তারীফ বলেছেন: আপনার জ্ঞানগর্ভ পোষ্টের জন্য ধন্যবাদ। যদি আগ্রহী হন তবে এ বিষয়ে আমার একটি পোষ্ট আছে পড়তে পারেন। লিংকটা দিতে পারল না। তবে পোষ্টের শিরোনাম "হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়।"

 

মোট সময় লেগেছে ২.৪৬৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
FB -- nahid.djmc@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই